পাংশায় মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদ- স্বামীর বাসায় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার লোহাগাড়ায় পারিবারিক কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণে বাধার অভিযোগ, সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের প্রতিবাদ নওগাঁয় পুলিশ সুপার এর নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের ১৪০ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ একজন মাদক ব্যবসায়ী আটক। চিলমারীতে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে, নিখোঁজ রাইশা মনি ‎সুন্দরবনে ভারতগামী কার্গো জাহাজে সশস্ত্র ডাকাতি ও গুলিবর্ষণ: নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা শ্যামনগরে খেলতে গিয়ে শিশুর মৃত্যু ইসলামপুরে ফেসবুকে সমাবেশের ভিডিও : যুবলীগ কর্মী আটক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক হলেন যশোরের শান্তনু ইসলাম সুমিত লাখাইয়ে সংঘর্ষ পরবর্তী মামলা আতংকে ধান,চালসহ গৃহস্থালি সামগ্রী সরিয়ে নিচ্ছে প্রতিপক্ষ। সোনালী ব্যাংক ঝিনাইগাতী শাখার ম্যানেজার রাজীব কুমার সাহা চৌধুরীকে পদোন্নতিজনিত কারণে বিদায় সংবর্ধনা দিনাজপুর মেডিকেলে আউটসোর্সিং এ জনবল নিয়োগে বিতর্কিত প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়ার সূক্ষ্ম পরিকল্পনার অভিযোগ লেবাননের আকাশে ঝরে গেল স্বপ্ন, কফিনবন্দি নাহিদুলের বাড়ি ফেরা ‎রামপালে মরা গরুর মাংস বিক্রির অপচেষ্টা: দুই বিক্রেতার কারাদণ্ড ও জরিমানা জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. মো. আমির হোসেন বানিয়াচংয়ে নারীও শিশু নির্যাতন প্রতিরোধে সভা ধর্মপাশায় পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে নিহত ১ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস ও মানববন্ধন অনুষ্ঠিত রায়পুরে বিএনপি নেতার কাঁটাতারে প্রবাসীর বাড়ি ঘেরাও, দুইদিন অবরুদ্ধ পরিবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

‎ক্যানসারে আক্তান্ত মোত্তাকিন বাঁচতে চায়



‎"মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি মানুষ কি পেতে পারে না "


‎শুধু গানের এই অন্তরা নয়, পৃথিবীতে যত ধর্মগ্রন্থ রয়েছে সকল ধর্মের পবিত্র গ্রন্থগুলোতে অন্যান্য উপাসনার পাশাপাশি মানব সেবার প্রতি বিশেষ  গুরুত্বারোপ করা হয়েছে। সমাজে এমনো মানুষ বাস করে যাদের সুখের অভাব নেই, আবার এমনো মানুষ আছে দুঃখ বুঝি তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ, জীবনের সাথে প্রাণপণ লড়াই করে চলা কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার হোগলাকান্দি গ্রামের মাসুদ মিয়ার পরিবার, সহায় সম্বল বলতে কিছুই নেই,থাকেন সরকারের দেয়া অনুদানের একটি ঘরে, দিন এনে দিন খায়, এক মাত্র উপার্জনের মাধ্যম তার একটি পুরোনো ব্যাটারি চালিত অটো এর উপার্জন দিয়ে কোনো মতে ছোট ছোট ছেলে-মেয়ে নিয়ে চলে ৮ সদস্যদের সংসার।


‎এর মাঝে তাদের উপরে চেপে বসলো যেন জগদ্দল পাথর, মাসুদ মিয়ার হোগলাকান্দি উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেণীতে পড়ুয়া ১৬ বছর বয়সী ফুটফুটে ছেলে মুত্তাকিন মিয়ার মরণব্যাধি ক্যানসার ধরা পড়েছে।


‎ পারিবার সূত্রে জানা যায়, মোত্তাকিন দীর্ঘদিন ধরে লিভার জনিত সমস্যায় ভোগছিলেন কিন্তু তার বাবার টাকা পয়সা না থাকায় চিকিৎসা করাতে পারছিলেন না কিন্তু ক্রমশ সমস্যা বৃদ্ধি হওয়ায়, ধারদেনা করে বিভিন্ন ডাক্তারের কাছে চিকিৎসা করিয়ে লক্ষাধিক টাকা খরচ করেন,এক পর্যারে ঢাকা এক হাসপাতালে পরিক্ষা করিয়ে জানতে পারে ছেলেটির লিভারে টিউমার যা থেকে ক্যানসারের উপস্থিতি পাওয়া গেছে।


‎ডাক্তার বলেছে ৩/৪ লাখ টাকা প্রয়োজন দ্রুত অপারেশন করাতে না পারলে সারা শরিরে সংক্রমিত হয়ে এক সময় পৃথিবীর মায়া ছেড়ে পাড়ি জমাতে হবে পরপারে।ডাক্তারের এমন কথায় যেন আকাশ ভেঙে পড়েছে অসহায় পরিবারটির উপরে যেখানে সংসার চালাতেই হিমসিম খাচ্ছে সেখানে ছেলের চিকিৎসা তো আকাশ কুসুম কল্পনা।

‎তাই মানবিক ব্যাক্তিবর্গ ও হৃদয়বান ব্যাক্তিদের কাছে সাহায্য চেয়েছেন পরিবারটি।ইতিমধ্যে স্থানীয় বাজারগুলিতে সাহায্যের হাত পেতে প্রায় হাজার বিশেক টাকা সংগ্রহ করেছেন আরো প্রয়োজন প্রচুর টাকা।পরিবারের সাথে যোগাযোগ নাম্বার

আরও খবর