শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা শ্রীমঙ্গলে সাইটুলা মাদ্রাসা ভবণ নির্মাণ কাজের উদ্বোধন লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ নরসিংদী পলাশে অবৈধভাবে মওজুদ কৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ও জরিমানা পদ্মা ভাঙে, চর জাগে—তবু থামে না পদ্মার পারের মানুষের জীবনসংগ্রাম বিশ্বায়নের যুগে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে মানসম্মত শিক্ষার বিকল্প নেই--শিক্ষামন্ত্রী বানিয়াচংয়ে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, বিপাকে এসএসসি পরীক্ষার্থীরা আসলেন জয় করলেন চলে গেলেন ইউএনও মাহামুদুল হাসান জয়পুরহাটে জামায়াত নেতা প্রভাব খাটিয়ে মিথ্যা মামলা দেওয়ায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন এসআই কামাল হোসেনের বিরুদ্ধে আসামিদের রক্ষায় বাদীকে মামলায় হয়রানির করায় এসপির কাছে অভিযোগ অভয়নগরে বাঁশবাগান থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর সফর সফল করতে বাঘারপাড়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ প্রস্তুতি সভা কচুয়ায় শিক্ষামন্ত্রীর নির্দেশে খাজনা ও পরিবহন টোল আদায় বন্ধ! স্বস্তিতে ফিরেছে জনজীবন

সুন্দরবনে হরিণ শিকারীদের হামলায় আহত বনরক্ষি ,অভিযান গ্রেপ্তার ৩

ছবি সংগৃহীত

মোংলা প্রতিনিধিঃ 


সুন্দরবনে হরিণ শিকারীদের ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন পূর্ব শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেব।

সোমবার (৩ নভেম্বর) দুপুরে কচিখালী দুবলার আলোরকোল এলাকার ডিমের চরে এই হামলার ঘটনা ঘটে। শিকারীদের হামলায় মারাত্মকভাবে আহত হয়েছেন ওই বন কর্মকর্তা। তাকে দুবলার শুঁটকি পল্লীর অস্থায়ী স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।

দুবলার চরের অস্থায়ী স্বাস্থ্যসেবা কেন্দ্রের চিকিৎসক ডা. সুহাস রঞ্জন হালদার জানান, এসিএফ রানা দেব শরীরের অভ্যন্তরে মারাত্ম আঘাতপ্রাপ্ত হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত উন্নত চিকিৎসার পরামর্শ দেওয়া হয়েছে।

ঘটনার পর পর ঝটিকা অভিযান চালিয়ে তিন শিকারীকে গ্রেপ্তার করেছে বনবিভাগ। গ্রেপ্তার হওয়া শিকারীরা হলেন বাগেরহাট সদর থানার সুগন্ধি গ্রামের রাফি হাসান (২৬), রামপাল উপজেলার সোনাতুনিয়া গ্রামের শাহিদ মল্লিক (২৮) ও ঝালবাড়ি গ্রামের আলামিন আকুঞ্জি (২৭)। এসময় বনের বিভিন্ন এলাকা থেকে শিকারীদের পেতে রাখা ১৮টি হরিণ ধরা ফাঁদ উদ্ধার করা হয়েছে।

আহত বন কর্মকর্তা রানা দেব জানান, সোমবার থেকে দুবলার চরের আলোরকোলে সনাতন ধর্মাবলম্বীদের তিনদিনব্যাপী রাস উৎসব শুরু হয়েছে। এই রাস উৎসবে তীর্থযাত্রীর ছদ্মবেশে বনে প্রবেশ করে হরিণ শিকারে লিপ্ত হয় শিকারীরা। এমন খবর পেয়ে দুপুর দেড়টার দিকে কয়েকজন বনরক্ষী নিয়ে ডিমের চরে শিকারীদের ধরতে অভিযান শুরু করেন তিনি (এসিএফ)। এসময় বনরক্ষীদের দেখে শিকারীরা দৌড়ে পালানোর চেষ্টা করলে একজনকে তারা ধরে ফেলেন। পরে দলের অন্যরা সংঘবদ্ধ হয়ে বনরক্ষীদের ওপর লাঠিসোটা নিয়ে হামলা চালিয়ে ধৃত শিকারীকে ছাড়িয়ে নিয়ে যায়। শিকারীদের হামলায় এসিএফ রানা দেব গুরুতর আহত হন।

সুন্দরবন পূর্ব বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, এসিএফ’র ওপর হামলাকারী তিন শিকারীকে গ্রেপ্তার করা হয়েছে। শিকার কাজে ব্যবহৃত নৌ-যান উদ্ধার এবং শিকারীদলের অন্য সদস্যদের ধরতে বনে অভিযান চলমান রয়েছে। এছাড়া রাস উৎসব ঘিরে সুন্দরবনে হরিণ শিকাররোধে কঠোর বন বিভাগের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।


আরও খবর

deshchitro-69e22bf75485f-170426064751.webp
ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন

১ ঘন্টা ৫ মিনিট আগে