রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ নরসিংদী পলাশে অবৈধভাবে মওজুদ কৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ও জরিমানা পদ্মা ভাঙে, চর জাগে—তবু থামে না পদ্মার পারের মানুষের জীবনসংগ্রাম বিশ্বায়নের যুগে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে মানসম্মত শিক্ষার বিকল্প নেই--শিক্ষামন্ত্রী বানিয়াচংয়ে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, বিপাকে এসএসসি পরীক্ষার্থীরা আসলেন জয় করলেন চলে গেলেন ইউএনও মাহামুদুল হাসান জয়পুরহাটে জামায়াত নেতা প্রভাব খাটিয়ে মিথ্যা মামলা দেওয়ায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন এসআই কামাল হোসেনের বিরুদ্ধে আসামিদের রক্ষায় বাদীকে মামলায় হয়রানির করায় এসপির কাছে অভিযোগ অভয়নগরে বাঁশবাগান থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর সফর সফল করতে বাঘারপাড়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ প্রস্তুতি সভা কচুয়ায় শিক্ষামন্ত্রীর নির্দেশে খাজনা ও পরিবহন টোল আদায় বন্ধ! স্বস্তিতে ফিরেছে জনজীবন মিরসরাইয়ে শহীদ রওশন-জামান নূরানী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিবচরের প্রবাসীর ইসলামপুরে জ্বালানি ব্যবস্থাপনা আলোচনা সভা অনুষ্ঠিত সাপাহার চৌধুরী চাঁদ মোহাম্মদ মহিলা কলেজ নবীন বরণ অনুষ্ঠানে 'এমপি' মোস্তাফিজুর রহমান জনতা আদর্শ বিদ্যাপীঠে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী দোয়া মাহফিল ববি ক্রিকেট ক্লাবের সভাপতি সিফাত, সাধারণ সম্পাদক ইনজামামুল আশাশুনিতে কেন্দ্র সচিব ও প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে সভা চিলমারীতে "বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের কমিটি গঠিত" হয়েছে। নড়িয়ায় ২ টাকায় নদী পারাপার : ইজারামুক্ত খেয়াঘাট চালু, জনমনে স্বস্তি

শ্যামনগরে দেশিয় অস্ত্রসহ দুই জন আটক

শ্যামনগরে ডাকাতির প্রস্ততিকালে দেশিয় অস্ত্রসহ দুই জন আটক

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত সদস্যকে আটক করেছে শ্যামনগর থানা পুলিশ।

 আটককৃতরা হলেন খুলনা জেলার কয়রা থানার ইমানপাড়া গ্রামের ইব্রাহিম গাজীর পুত্র বেল্লাল হোসেন এবং খুলনার দাকোপ থানার জয়নগর গ্রামের মৃত জয়নাল খাঁর পুত্র আযহারুল ইসমাল খান জাহান। এবিষয়ে শ্যামনগর থানায় উপপরিদর্শক অভীক বড়াল বাদী হয়ে গতকাল শুক্রবার ৪/৫ জন অজ্ঞাতসহ আটককৃত দুই জনকে আসামী করে এজাহার দায়ের করেছেন।

এজাহারে উপপরিদর্শক অভীক বড়াল উল্লেখ্য করেন তিনি সহ উপপরিদর্শক ওয়ালিউর রহমান এবং অনুপ চক্রবর্তী শ্যামনগর থানা এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধারসহ আইনশৃঙ্খলা দায়িত্ব পালন করার সময় শুক্রবার (৭ নভেম্বর)আনুমানিক রাত ১০ টা ৫৫ মিনিটের দিকে গাবুরা ইউনিয়নের চৌদ্দরশী ব্রীজে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে   জেলার শ্যামনগর থানাধীন  গাবুরা ইউনিয়নের  গাবুরা গ্রামস্থ আলী হায়দার এর চায়ের দোকানের সামনে কাঁচা রাস্তার উপর আটককৃত ব্যক্তিদ্বয়সহ অজ্ঞাতনামা ৪/৫ জন অবৈধ অস্ত্রধারী সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির প্রস্তুতির জন্য সমাবেত হয়। প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে  সঙ্গীয় ফোর্স সহ  রাত অনুমানিক ১১ টা ৫ মিনিটে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা করে রাত ১১ টা ২০ মিনিটে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সঙ্গীয় অফিসার ফোর্স ও স্থানীয় জনগণের সহায়তায় ঘটনাস্থল ঘেরাও করেন। পুলিশের উপস্থিতি টের পায়ে তারা  দিক বিদিক ছুটাছুটি করতে থাকে। অতঃপর সঙ্গীয় অফিসার ফোর্স ও স্থানীয় জনগণের সহায়তায় তাদেরকে গ্রেফতার করা হয় এবং অন্য অজ্ঞাতনামারা রাতের অন্ধকারে কৌশলে পালিয়ে যায়।

 ঘটনাস্থলে উপস্থিত জনগনের সামনে থেকে আটককৃত দুই জনের হাতে থাকা একটি প্লাষ্টিকের বাজারের ব্যাগ থেকে দুটি হাতল বিহীন লোহার কুঠার, একটি কাঠের বাটযুক্ত লোহার হাতুড়ী, সাতটি ছিদ্রযুক্ত স্কায়ার লোহার রড, পাঁচটি ছিদ্রযুক্ত লোহার পাত, পনেরটি স্প্রিং, দশটি লোহার ড্রিল বিট জব্দ করা হয়। আটককৃতরা জিজ্ঞাসাবাদে জানায় তাহারা ডাকাতি করার জন্য ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রস্তুতি গ্রহণ করতেছিল। 

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির মোল্যা বলেন আটককৃত ব্যক্তিদ্বয়ের নামে কয়রা ও দাকোপ থানায় একাধিক মামলা রয়েছে। আটককৃতদের অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

ছবি- শ্যামনগর থানা পুলিশের হাতে ডাকাতির প্রস্ততিকালে আটককৃত দুই ব্যক্তি।


Tag
আরও খবর