রায়পুরে মাদকবিরোধী অভিযান: গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ ৪ জন গ্রেপ্তার অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময় সভা আদমদীঘিতে টিকটকের ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতির ইচ্ছামত পরিচালনায় সদস্যগনের গন পদত্যাগ। লাখাইয়ে হাম নিয়ে জনসচেনতা ও সতর্কতামূলক প্রচারাভিযানে পথশিশু নিকেতন ফাউন্ডেশন। নাগেশ্বরীতে অষ্টম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক ওমর ফারুক পলাতক শহরের বেজপাড়ায় ডিবি’র হানা: ৮০ পিস ইয়াবাসহ ‘ববি’ গ্রেপ্তার হেফাজতে নিয়ে মধ্যযুগীয় নির্যাতনের অভিযোগ, ডিবির ওসি আরিফসহ দুই কনস্টেবলকে প্রত্যাহার সাতক্ষীরায় আইন সচেতনতা কর্মশালা ৪০৯ বোতল ফেন্সিডিল পাচারকালে দুইজন আটক ‘সাইলেন্ট এক্সপেল’ বাতিলের নির্দেশ শিক্ষামন্ত্রীর বাড়ির আঙিনায় সবুজ সাফল্য: জাতীয় ফল কাঠালে স্বয়ংসম্পূর্ণতার পথে শিবচর দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু জীবন সংগ্রামে জিততে চায় জুয়েল শিবচরে কবিদের মিলনমেলা, নতুন প্রজন্মে সংস্কৃতির বার্তা নাগরিক সমস্যায় দ্রুত পদক্ষেপ চায় কমিটি ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আদমদীঘিতে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসুচীর উদ্বোধন

শ্রমিক দলের আলোচনা সভায় সাবেক এমপি বাবুকে ধানের শীষ প্রতীকে বিজয় করার অঙ্গীকার

জামালপুরের ইসলামপুরে উপজেলা শ্রমিক দল ও পৌর শ্রমিক দলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব।

মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেলে পৌর শহরের সিরাজাবাদ রোডস্থ উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামপুর আসনে কেন্দ্রের ঘোষিত দলীয় মনোনয়নপ্রাপ্ত উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি সুলতান মাহমুদ বাবুকে ধানের শীষ প্রতীকে ব্যাপক ভোটের ব্যবধানে বিজয় করার অঙ্গীকার করেছেন উপস্থিত নেতা-কর্মীরা।

উপজেলা শ্রমিক দলের সভাপতি মমিনুর রহমান মমিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. জালালের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় 

বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আব্দুল ওয়াহাব মাস্টার, সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান খান শাহিন, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সরকার আলী মেম্বার, বাবলু সরদার, সাংগঠনিক সম্পাদক আবির আহম্মেদ বিপুল মাস্টার, সহসাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান, উপজেলা যুবদলের আহ্বায়ক শেখ হেলাল উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহফুদুজ্জামান লুলু, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান বিপুল, পৌর শ্রমিক দলের আহ্বায়ক লাভলু শেখ এবং সদস্য সচিব শামীম আহম্মেদ।

বক্তারা ঐক্যবদ্ধ হয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নপ্রাপ্ত সাবেক এমপি সুলতান মাহমুদ বাবুকে ধানের শীষ প্রতীকে ব্যাপক ভোটের ব্যবধানে বিজয় করতে হবে। এক্ষেত্রে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। 

আলোচনা সভা শেষে একটি শোভাযাত্রা বের হয়ে স্থানীয় বটতলা চত্বরে সমাবেশ করেন আয়োজকেরা। 



আরও খবর



deshchitro-69e39db4defe5-180426090524.webp
ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত

১৫ ঘন্টা ১৩ মিনিট আগে