রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ নরসিংদী পলাশে অবৈধভাবে মওজুদ কৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ও জরিমানা পদ্মা ভাঙে, চর জাগে—তবু থামে না পদ্মার পারের মানুষের জীবনসংগ্রাম বিশ্বায়নের যুগে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে মানসম্মত শিক্ষার বিকল্প নেই--শিক্ষামন্ত্রী বানিয়াচংয়ে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, বিপাকে এসএসসি পরীক্ষার্থীরা আসলেন জয় করলেন চলে গেলেন ইউএনও মাহামুদুল হাসান জয়পুরহাটে জামায়াত নেতা প্রভাব খাটিয়ে মিথ্যা মামলা দেওয়ায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন এসআই কামাল হোসেনের বিরুদ্ধে আসামিদের রক্ষায় বাদীকে মামলায় হয়রানির করায় এসপির কাছে অভিযোগ অভয়নগরে বাঁশবাগান থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর সফর সফল করতে বাঘারপাড়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ প্রস্তুতি সভা কচুয়ায় শিক্ষামন্ত্রীর নির্দেশে খাজনা ও পরিবহন টোল আদায় বন্ধ! স্বস্তিতে ফিরেছে জনজীবন মিরসরাইয়ে শহীদ রওশন-জামান নূরানী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিবচরের প্রবাসীর ইসলামপুরে জ্বালানি ব্যবস্থাপনা আলোচনা সভা অনুষ্ঠিত সাপাহার চৌধুরী চাঁদ মোহাম্মদ মহিলা কলেজ নবীন বরণ অনুষ্ঠানে 'এমপি' মোস্তাফিজুর রহমান জনতা আদর্শ বিদ্যাপীঠে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী দোয়া মাহফিল ববি ক্রিকেট ক্লাবের সভাপতি সিফাত, সাধারণ সম্পাদক ইনজামামুল আশাশুনিতে কেন্দ্র সচিব ও প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে সভা চিলমারীতে "বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের কমিটি গঠিত" হয়েছে। নড়িয়ায় ২ টাকায় নদী পারাপার : ইজারামুক্ত খেয়াঘাট চালু, জনমনে স্বস্তি

শ্যামনগরে জলবায়ু ন্যায্যতার দাবিতে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক

শ্যামনগরে জলবায়ু ন্যায্যতার দাবিতে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ  বিশ্বব্যাপী পালিত গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইকের অংশ হিসেবে সাতক্ষীরার শ্যামনগরে অনুষ্ঠিত হয়েছে এক অনন্য জলবায়ু ধর্মঘট। শুক্রবার (১৪ নভেম্বর)  উপজেলার আটুলিয়া ইউনিয়ন সংলগ্ন খোলপেটুয়া নদীর বুকে নতুন করে জেগে ওঠা চরে আয়োজিত এই স্ট্রাইকে অংশ নেয় বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক ও শ্যামনগরের ১২টি স্থানীয় যুব স্বেচ্ছাসেবী সংগঠন। কর্মসূচীতে সভাপতিত্ব করেন উৎসর্গ'র সভাপতি গাজী আব্দুর রউফ।


“ফ্রম শ্যামনগর টু দ্যা কপ-৩০  স্টান্ড ফর ক্লাইমেট জাস্টিস," "জাস্ট ট্রানজিশন নাও” স্লোগানে অর্ধশতাধিক যুবক-যুবতী, শিক্ষার্থী, জলবায়ু যোদ্ধা, পরিবেশ ও উন্নয়নকর্মীরা মানববন্ধন ও প্রতীকী অবস্থান কর্মসূচিতে অংশ নেন। শরুব এর নির্বাহী পরিচালক এস.এম জান্নাতুল নাঈম এর সঞ্চালনায় আয়োজকদের মধ্যে বক্তব্য রাখেন শ্যামনগর ব্লাড ব্যাংকের সভাপতি সাইফুদ্দিন সিদ্দিক, বারসিক এর ক্যাম্পেইন এন্ড নেটওয়ার্ক ফ্যাসিলিটেটর স.ম ওসমান গনী, এসএসটি'র সভাপতি সাইদুল ইসলাম, কোস্টাল ইয়ুথ নেটওয়ার্ক এর ফারজানা খাতুন, স্যোশাল এ্যাকশন ফর ইয়ুথ এ্যালায়েন্স এর সভাপতি মো. সালাউদ্দিন, ইয়ুথ ফর সুন্দরবন এর সাধারণ সম্পাদক মুনতাকিমুল ইসলাম রুহানী, বনজীবি ইয়ুথ টিমের সভাপতি শামীম হোসেন, স্বপ্ন-চূড়া যুব ফাউন্ডেশন এর সভাপতি জাহিদ আনোয়ার সোহাগ প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলের মানুষ জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে অধিক ক্ষতিগ্রস্ত, অথচ এর জন্য দায়ী উন্নত ও শিল্পোন্নত দেশগুলো। বক্তারা চলমান COP সম্মেলনে যোগ দেওয়া ধনী দেশগুলোকে জলবায়ু তহবিল উল্লেখযোগ্যভাবে বাড়ানোর আহ্বান জানান। তারা বলেন, “আমাদের ভবিষ্যৎ বিক্রি করে দেওয়া চলবে না যারা দূষণ ঘটিয়েছে, তাদেরকেই এর দায় নিতে হবে।”

স্ট্রাইক শেষে উৎসর্গ, শ্যামনগর ব্লাড ব্যাংক, শরুব ইয়ুথ টিম, স্যোশাল এ্যাকশন ফর ইয়ুথ এ্যালায়েন্স, সুন্দরবন ইয়ুথ সলিডারিটি টিম (এসএসটি), কোস্টাল ইয়ুথ নেটওয়ার্ক, সাইদার, ইয়ুথ ফর সুন্দরবন, বনজীবি ইয়ুথ টিম, শান্তি সংঘ, মানিকখালী স্বপ্ন-চূড়া যুব ফাউন্ডেশন, নিরাপদ উপকূল চাই (নিউচা) এর অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবক ও জলবায়ু যোদ্ধারা সমবেত কণ্ঠে ঘোষণা দেন: “ফিন্যান্স জাস্টিস ফর অল, ফুলফিল.... লস এন্ড ড্যামেজ।"

ছবি- শ্যামনগরে জলবায়ু ন্যায্যতার দাবিতে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক

Tag
আরও খবর