আশাশুনিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে রাসায়নিক স্প্রে করে আশফল বাগান নষ্টের অভিযোগ, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা বানিয়াচংয়ে দায়িত্ব নিয়ে দুই চেয়ারম্যানের দ্বন্দ্ব, অর্ধশতাধিক আহত খড় শুকানোকে কেন্দ্র করে হামলা, গৃহবধূর মৃত্যু শ্রীমঙ্গল উপজেলা ক্রীড়া সংস্থার৭ সদস্যের এ্যাডহক কমিটির অনুমোদন আগরদাড়ীতে শিক্ষককে গণপিটুনি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আহমদ আলী সরদারের ইন্তেকাল হত্যা না আত্মহত্যা, ধোঁয়াশায় পরিবার শাশুড়িকে কুপিয়ে হত্যার চেষ্টার আসামি দেড় মাসেও গ্রেপ্তার হয়নি কচুয়ায় মৃত্যুর আড়াই মাস পর কবর থেকে কন্যা শিশুর লাশ উত্তোলন আশাশুনি উপজেলা তরুণ দলের কমিটি অনুমোদন ★নাভিদ সভাপতি, সাইফুল সম্পাদক মাদারীপুরের ডাসারে মাদকসহ ও বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত মোট ৪ জন আসামিকে গ্রেফতার করে,ডাসার থানা পুলিশ। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা শৈলকুপায় কলেজছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্তের দাবি স্বামী ও শ্বশুরবাড়ির নির্যাতনে কলেজছাত্রী ফারজানার নির্মম মৃত্যু: পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ, বিচারের দাবিতে ক্ষোভ লালপুরের বিলমাড়ীয়া সরকারি ফুটবল মাঠ নিয়ে নতুন স্বপ্ন কচুয়ায় ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রায়পুরে কর্তৃপক্ষের অবহেলায় খুলছেন অননুমোদিত ক্লিনিক, ভূয়া ডাক্তার সিনথিয়া দিচ্ছেন গাইনী রোগের জটিল চিকিৎসা ‎ দেওয়ানগঞ্জের ডাংধরায় ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার হাতিয়ায় এনসিপি নেতার বিরুদ্ধে সরকারি জায়গার তেলের পাম্প স্থাপন, গাছ কাটা ও মালামাল বিক্রির অভিযোগ

কুষ্টিয়া থেকে ১ মাস ধরে আত্মগোপনে জয়নাল-ফারজিনা দম্পতি !

প্রায় ২০ বছর ধরে কুষ্টিয়া শহরে বসবাসকারী এবং কুষ্টিয়া পৌরসভার অন্তর্ভুক্ত মহিনীমিলস উত্তর লাহিনী পাড়ার ভোটার স্বামী–স্ত্রী জয়নাল ও ফারজিনা হঠাৎ করে নিখোঁজ হয়ে গেছেন। দীর্ঘদিন ধরে তারা কুষ্টিয়া থানা মোড়ের বক চত্বর এলাকায় ‘জয়নাল এন্টারপ্রাইজ’ নামের একটি দোকান ভাড়া নিয়ে পেপার, খাতা, কলমসহ স্টেশনারিজের ব্যবসা পরিচালনা করে আসছিলেন। অভিযোগ রয়েছে, তারা কৌশলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ধার নেন এবং এনজিও ও ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে বিপুল পরিমাণ টাকা লোন গ্রহণ করেন। এরপর গত ১৫ অক্টোবর ২০২৫ সালের গভীর রাতে দোকান ও তাদের বাসার মালামাল গোপনে সরিয়ে নিয়ে আত্মগোপনে চলে যান। এরপর থেকে তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে এবং পরিবারের সদস্য, দোকানদারসহ সংশ্লিষ্ট কেউই তাদের সন্ধান জানাতে পারছেন না। হঠাৎ উধাও হয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্তরা চরম উদ্বেগ–উৎকণ্ঠায় রয়েছেন। ভুক্তভোগী একাধিক ব্যক্তি জানিয়েছেন, জয়নাল ও ফারজিনার সন্ধান পেলে তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। একই সঙ্গে তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। স্থানীয়রা জানান, ঘটনাটি প্রকাশ পাওয়ার পর এলাকায় ব্যাপক আলোচনা–সমালোচনার সৃষ্টি হয়েছে। জয়নাল–ফারজিনা দম্পতির অবস্থান নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তর দ্রুত পদক্ষেপ নেবে—এমন প্রত্যাশা সকলের।
Tag
আরও খবর