কিশোরগঞ্জের হোসেনপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুরু খান (৬০) ও ফজলু খান (৫৫) নামের আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) সকালে উপজেলার শাহেদল ইউনিয়নের গলাচিপা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই ভাই একই গ্রামের বাসিন্দা আজিজ খান সরকার বাড়ী এলাকার মৃত. আবুল হাসিম খানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে গরুর জন্য খড় আনতে যান নুরুল ইসলাম (নুরু খান) এ সময় আগে থেকে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারে অসাবধানতাবশত স্পৃষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। তাকে বাঁচাতে এগিয়ে গেলে তার ছোট ভাই শামছুল ইসলাম(ফজলু খান) ও একই তারে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
১ দিন ২১ ঘন্টা ২১ মিনিট আগে
২ দিন ১৯ ঘন্টা ১৭ মিনিট আগে
২ দিন ১৯ ঘন্টা ১৮ মিনিট আগে
২ দিন ১৯ ঘন্টা ২০ মিনিট আগে
২ দিন ২০ ঘন্টা ৩ মিনিট আগে
২ দিন ২০ ঘন্টা ৫১ মিনিট আগে
২ দিন ২০ ঘন্টা ৫৪ মিনিট আগে
২ দিন ২১ ঘন্টা ২২ মিনিট আগে