হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা শ্রীমঙ্গলে সাইটুলা মাদ্রাসা ভবণ নির্মাণ কাজের উদ্বোধন লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ

ইন্টারপোলের সাধারণ অধিবেশনে গেলেন আইজিপি

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 23-11-2025 11:19:43 pm

আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের ৯৩তম সাধারণ সভায় অংশ নিতে মরক্কো সফরে গেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।


আজ রোববার (২৩ নভেম্বর) তিনি ঢাকা থেকে মরক্কোর উদ্দেশে রওনা হন। আগামীকাল সোমবার (২৪ নভেম্বর) মরক্কোর মারাকেশ শহরে বিশ্বের ১৯৬টি সদস্য দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে চার দিনব্যাপী এই সাধারণ সভা শুরু হয়েছে। চলবে আগামী ২৭ নভেম্বর পর্যন্ত। সম্মেলন শেষে আইজিপি ৩০ নভেম্বর দেশে ফিরবেন বলে জানা গেছে।


পুলিশ সদর দপ্তর জানায়, তিন সদস্যের বাংলাদেশি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন আইজিপি বাহারুল আলম। সম্মেলনের অবসরে তিনি বিভিন্ন দেশের পুলিশ প্রধান ও উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। এসব আলোচনায় তথ্য ও গোয়েন্দা বিনিময়, যৌথ অভিযান পরিচালনা, সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক সমন্বয় জোরদারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় কেন্দ্রীয়ভাবে আলোচনায় আসবে।


ইন্টারপোলের সাধারণ অধিবেশন বৈশ্বিক পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর সহযোগিতা বাড়ানোর সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। সন্ত্রাসবাদ দমন, সাইবার অপরাধ মোকাবিলা, মানব-পাচার ও সংঘবদ্ধ অপরাধ প্রতিরোধ, সীমান্ত-পারের অপরাধ নিয়ন্ত্রণ, পুলিশের সক্ষমতা উন্নয়ন এবং আন্তর্জাতিক নীতি নির্ধারণ—এ সব বিষয়ই আলোচনায় গুরুত্ব পায়।


প্রতি বছর আয়োজিত এই সভায় সংস্থার নীতি, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, বাজেট এবং বিভিন্ন কার্যক্রম নিয়ে সদস্য রাষ্ট্রগুলো সিদ্ধান্ত গ্রহণ করে।


উল্লেখ্য, চলতি বছরের অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ আন্তর্জাতিক সহযোগিতা, কূটনৈতিক সম্পর্ক ও বৈশ্বিক নেটওয়ার্কে দেশের অবস্থান আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।

আরও খবর