চাকরি জীবন শেষ করে অবসরে গেলেন পীরগাছা জে.এন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কৈলাশ চন্দ্র মহন্ত। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে তিনি তার কর্মস্থল থেকে অবসরে যান। তিনি এই বিদ্যালয়ে গনিত শিক্ষক হিসেবে ২০০৬ সালে যোগদান করেন। এর আগে তিনি উপজেলার শিবদেব চর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে প্রায় ১৭বছর শিক্ষকতা করেছেন। তিনি পীরগাছার অনন্তরাম বৈরাগীপাড়া গ্রামের কিরণ চন্দ্র মহন্তের ছেলে।
১৯৮২ সালের এসএসসি ব্যাচের ‘বন্ধু কল্যাণ সমিতির’ বন্ধুরা তাকে বিদায় জানাতে তাদের দীর্ঘসময়ের বিদ্যাপীঠ পীরগাছা জে.এন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ছুটে আসেন। এসময় তাদের বন্ধু কৈলাশ চন্দ্র মহন্তকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে তাকে তার বাড়ীতে পৌঁছে দেন। এসময় তার সঙ্গে ছিলেন বন্ধু কল্যাণ সমিতির সভাপতি ও তার বন্ধু জাকির আহমেদ, নুরুজ্জামান মন্ডল, নাসির আহমেদ, জামাল উদ্দিনসহ আরও অনেকে।
এর আগে কৈলাশ চন্দ্র মহন্তকে তার দীর্ঘদিনের কর্মস্থল পীরগাছা জে.এন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে এক বিদায় সংবর্ধনা দেওয়া হয়। এতে সঞ্চালনা করেন সহকারী শিক্ষক আলমগীর হোসেন ও কল্পনা বেগম। বিদায়ী সহকর্মীকে বিদ্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন উপহার ও বিদায়ী শিক্ষকের পক্ষ থেকে কর্মচারীদের উপহার প্রদান করা হয়।
এসময় তার কর্মময় জীবনের কর্মকাণ্ড তুলে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সম্পা রানী রায়, সহকারী শিক্ষক একেএম ফরিদুর রহমান রিপন, হাফিজার রহমান, নজরুল ইসলাম, তাপস চন্দ্র বর্মন, ময়নুল ইসলাম মিঠু। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীবৃন্দ।
১২ ঘন্টা ১০ মিনিট আগে
১২ ঘন্টা ৩৭ মিনিট আগে
১২ ঘন্টা ৪১ মিনিট আগে
১৩ ঘন্টা ৪০ মিনিট আগে
১৩ ঘন্টা ৪২ মিনিট আগে
১৪ ঘন্টা ২৭ মিনিট আগে
১৪ ঘন্টা ৩৭ মিনিট আগে