আশাশুনিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে রাসায়নিক স্প্রে করে আশফল বাগান নষ্টের অভিযোগ, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা বানিয়াচংয়ে দায়িত্ব নিয়ে দুই চেয়ারম্যানের দ্বন্দ্ব, অর্ধশতাধিক আহত খড় শুকানোকে কেন্দ্র করে হামলা, গৃহবধূর মৃত্যু শ্রীমঙ্গল উপজেলা ক্রীড়া সংস্থার৭ সদস্যের এ্যাডহক কমিটির অনুমোদন আগরদাড়ীতে শিক্ষককে গণপিটুনি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আহমদ আলী সরদারের ইন্তেকাল হত্যা না আত্মহত্যা, ধোঁয়াশায় পরিবার শাশুড়িকে কুপিয়ে হত্যার চেষ্টার আসামি দেড় মাসেও গ্রেপ্তার হয়নি কচুয়ায় মৃত্যুর আড়াই মাস পর কবর থেকে কন্যা শিশুর লাশ উত্তোলন আশাশুনি উপজেলা তরুণ দলের কমিটি অনুমোদন ★নাভিদ সভাপতি, সাইফুল সম্পাদক মাদারীপুরের ডাসারে মাদকসহ ও বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত মোট ৪ জন আসামিকে গ্রেফতার করে,ডাসার থানা পুলিশ। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা শৈলকুপায় কলেজছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্তের দাবি স্বামী ও শ্বশুরবাড়ির নির্যাতনে কলেজছাত্রী ফারজানার নির্মম মৃত্যু: পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ, বিচারের দাবিতে ক্ষোভ লালপুরের বিলমাড়ীয়া সরকারি ফুটবল মাঠ নিয়ে নতুন স্বপ্ন কচুয়ায় ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রায়পুরে কর্তৃপক্ষের অবহেলায় খুলছেন অননুমোদিত ক্লিনিক, ভূয়া ডাক্তার সিনথিয়া দিচ্ছেন গাইনী রোগের জটিল চিকিৎসা ‎ দেওয়ানগঞ্জের ডাংধরায় ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার হাতিয়ায় এনসিপি নেতার বিরুদ্ধে সরকারি জায়গার তেলের পাম্প স্থাপন, গাছ কাটা ও মালামাল বিক্রির অভিযোগ

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে প্রতিষ্ঠান সিলগালা, আটক ২

কুষ্টিয়া সদর উপজেলার কোর্টপাড়ায় একটি কারখানায় অভিযান চালিয়ে নকল শুল্ক স্ট্যাম্প, ভারতীয় প্রসাধনী পণ্যের নকল স্টিকার এবং এসব তৈরির সরঞ্জামসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১২। অভিযানের পর কারখানাটি সিলগালা করা হয়। শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে র‌্যাব-১২ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার (পিপিএম) এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসাইনের নেতৃত্বে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত কোর্টপাড়া কলার আড়ৎ সংলগ্ন একটি ভবনে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৫ হাজার ৫০০ পিস নকল ব্যান্ডরোল (স্ট্যাম্প), ৭১৫ পাতা বিদেশি প্রসাধনী পণ্যের নকল স্টিকার, ৪৫০ গ্রাম ফয়েল পেপার ও ৪টি মোড়ক তৈরীর ফর্মাসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযানে কুষ্টিয়া সদর উপজেলার শুকুর শেখের ছেলে নিরব ইসলাম (১৯) এবং কুমারখালী উপজেলার আব্দুল্লাহ বিশ্বাস ছেলে আব্দুল আওয়াল (৪৫) আটক করা হয়েছে। সেই সঙ্গে মাহামুদ হাসান (কারী) (৪৫), মো. শরিফুল ইসলাম (৪২) ও মো. মিলন উদ্দিন শেখ (৫০)-সহ অজ্ঞাতনামা আরও ২/৩ জনের নাম চিহ্নিত করা হয়েছে। গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলাসহ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং অভিযুক্ত প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে। পরে গ্রেফতারকৃত আসামী ও আলামত কুষ্টিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। অভিযানে র‌্যাব সদস্যদের সঙ্গে কুষ্টিয়া মডেল থানার পুলিশ সদস্যরাও অংশ নেয়।
Tag
আরও খবর