অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময় সভা আদমদীঘিতে টিকটকের ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতির ইচ্ছামত পরিচালনায় সদস্যগনের গন পদত্যাগ। লাখাইয়ে হাম নিয়ে জনসচেনতা ও সতর্কতামূলক প্রচারাভিযানে পথশিশু নিকেতন ফাউন্ডেশন। নাগেশ্বরীতে অষ্টম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক ওমর ফারুক পলাতক শহরের বেজপাড়ায় ডিবি’র হানা: ৮০ পিস ইয়াবাসহ ‘ববি’ গ্রেপ্তার হেফাজতে নিয়ে মধ্যযুগীয় নির্যাতনের অভিযোগ, ডিবির ওসি আরিফসহ দুই কনস্টেবলকে প্রত্যাহার সাতক্ষীরায় আইন সচেতনতা কর্মশালা ৪০৯ বোতল ফেন্সিডিল পাচারকালে দুইজন আটক ‘সাইলেন্ট এক্সপেল’ বাতিলের নির্দেশ শিক্ষামন্ত্রীর বাড়ির আঙিনায় সবুজ সাফল্য: জাতীয় ফল কাঠালে স্বয়ংসম্পূর্ণতার পথে শিবচর দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু জীবন সংগ্রামে জিততে চায় জুয়েল শিবচরে কবিদের মিলনমেলা, নতুন প্রজন্মে সংস্কৃতির বার্তা নাগরিক সমস্যায় দ্রুত পদক্ষেপ চায় কমিটি ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আদমদীঘিতে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসুচীর উদ্বোধন রায়পুরে ৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ

রামপালে বোট উল্টে দুর্ঘটনা ভাসমান ৫২ জনকে উদ্ধার

ছবি সংগৃহীত

মোংলা প্রতিনিধিঃ


রামপালে বোট উল্টে ভাসমান ৫২ জনকে উদ্ধার করেছে তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ; ২০ জনকে চিকিৎসা প্রদান করা হয় স্থানীয় স্বস্থ্যকেন্দ্রগুলোতে।

রামপালে বেড়াতে আসা জালি বোট উল্টে মইদাড়া নদীতে ভেসে যাওয়া নারী, শিশু ও বৃদ্ধসহ ২০ জনকে উদ্ধার করেছে রামপাল তাপবিদ্যুৎ কর্তৃপক্ষ। রবিবার বিকাল আনুমান ৫ টার সময় এ দূর্ঘটনা ঘটে।

বিকাল ৫ টার সময় তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নং গেটের ব্রীজের সামনে মইদাড়া নদী দিয়ে যাওয়ার পথে দূর্ঘটনাবশত বোটটি উল্টে যায়।

ভেসে যাওয়া ও আহতদের উদ্ধার করে তাপবিদ্যুৎ কেন্দ্রের হাসপাতালে চিকিৎসা প্রদান করা হচ্ছে। বোটে ৫২ জন যাত্রী ছিল।

রামপাল থানার ওসি আতিকুর রহমান জানান, খুলনা জেলার দাকোপ, চালনা ও বাইনতলা থেকে ৫২ জন লোক একটি ইঞ্জিন চালিত নৌকায় করে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের নিকটবর্তী এলাকা গৌরম্ভায় একটি পারিবারিক অন্নপ্রাশন অনুষ্ঠানে যোগদান করে ফিরে বাড়িতে যাচ্ছিলেন।

বিকাল ৫ টার সময় তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নং গেটের ব্রীজের সামনে মইদাড়া নদী দিয়ে যাওয়ার পথে দূর্ঘটনাবশত বোটটি উল্টে যায়। রামপাল বিদ্যুৎ কেন্দ্রের প্রধান গেটের কাছাকাছি হওয়ায় দুর্ঘটনার শব্দে প্রধান গেটে কর্তব্যরত সিকিউরিটি গার্ডদের নজরে আসলে সাথে সাথে তারা সিকিউরিটি কন্ট্রোল রুম কে অবহিত করে। সিকিউরিটি কন্ট্রোল রুম থেকে তাৎক্ষণিকভাবে একটি মেডিকেল টিম এবং রামপাল বিদ্যুৎ কেন্দ্রে নিয়োজিত ফায়ার এন্ড সেফটি টিমকে অবহিত করে। কিছু লোক সাঁতার কেটে তীরে আসলেও বৃদ্ধ এবং শিশুরা নৌকার নিচে আটকা পড়ে যায়।

বিদ্যুৎ কেন্দ্রের সিকিউরিটি, ফায়ার এন্ড সেফটি এবং মেডিকেল টিম তাদেরকে উদ্ধার করে দ্রুত এ্যাম্বুলেন্সে করে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের হাসপাতালে নিয়ে যায়। ওই দুর্ঘটনায় নৌকাটিতে কয়েকজন শিশু সহ ২০ জন লোক আহত হয়। বাকি ৩২ জন সাঁতার কেটে তীরে আসতে সক্ষম হয়।

রামপাল বিদ্যুৎকেন্দ্রর উপমহাব্যবস্থাপক ও মহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) তরিকুল ইসলাম দ্রুত হাসপাতাল পরিদর্শন করেন, দুর্ঘটনা কবলিত ব্যক্তিদের সাথে কথা বলেন এবং দ্রুত তাদের চিকিৎসা নেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। রামপাল বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপের কারণে বিশেষ করে শিশুসহ আহত সবাইকে কে উদ্ধার করে নিরাপদে হাসপাতালে প্রেরণ এবং চিকিৎসার ব্যবস্থা করায় বড় দুর্ঘটনার হাত থেকে সবাইকে রক্ষা করা সম্ভব হয়েছে।

কর্তব্যরত ডাক্তার ডা. আব্দুল্লাহ আল নোমান এর সাথে কথা বলে জানা যায়, সবাইকে দ্রুত চিকিৎসা দেয়া হয়েছে এবং আহত সবাই বিপদমুক্ত আছে তবে তাদেরকে কিছু সময় অবজারভেশনে রাখতে হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের (ভারপ্রাপ্ত) উপ-মহা ব্যাবস্থাপক তরিকুল ইসলাম।


আরও খবর


deshchitro-69e39db4defe5-180426090524.webp
ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত

৬ ঘন্টা ৫৪ মিনিট আগে