পাংশায় মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদ- স্বামীর বাসায় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার লোহাগাড়ায় পারিবারিক কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণে বাধার অভিযোগ, সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের প্রতিবাদ নওগাঁয় পুলিশ সুপার এর নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের ১৪০ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ একজন মাদক ব্যবসায়ী আটক। চিলমারীতে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে, নিখোঁজ রাইশা মনি ‎সুন্দরবনে ভারতগামী কার্গো জাহাজে সশস্ত্র ডাকাতি ও গুলিবর্ষণ: নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা শ্যামনগরে খেলতে গিয়ে শিশুর মৃত্যু ইসলামপুরে ফেসবুকে সমাবেশের ভিডিও : যুবলীগ কর্মী আটক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক হলেন যশোরের শান্তনু ইসলাম সুমিত লাখাইয়ে সংঘর্ষ পরবর্তী মামলা আতংকে ধান,চালসহ গৃহস্থালি সামগ্রী সরিয়ে নিচ্ছে প্রতিপক্ষ। সোনালী ব্যাংক ঝিনাইগাতী শাখার ম্যানেজার রাজীব কুমার সাহা চৌধুরীকে পদোন্নতিজনিত কারণে বিদায় সংবর্ধনা দিনাজপুর মেডিকেলে আউটসোর্সিং এ জনবল নিয়োগে বিতর্কিত প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়ার সূক্ষ্ম পরিকল্পনার অভিযোগ লেবাননের আকাশে ঝরে গেল স্বপ্ন, কফিনবন্দি নাহিদুলের বাড়ি ফেরা ‎রামপালে মরা গরুর মাংস বিক্রির অপচেষ্টা: দুই বিক্রেতার কারাদণ্ড ও জরিমানা জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. মো. আমির হোসেন বানিয়াচংয়ে নারীও শিশু নির্যাতন প্রতিরোধে সভা ধর্মপাশায় পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে নিহত ১ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস ও মানববন্ধন অনুষ্ঠিত রায়পুরে বিএনপি নেতার কাঁটাতারে প্রবাসীর বাড়ি ঘেরাও, দুইদিন অবরুদ্ধ পরিবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে নৌকাডুবি: নিখোঁজ নারীকে উদ্ধার তৎপরতায় ফায়ারসার্ভিস



কুড়িগ্রামের নাগেশ্বরীতে দুধকুমার নদে ২৫ যাত্রী ও মালামাল বোঝাই নৌকা ডুবির ঘটনায় নালো বেগম (৪৫) নামের এক নারী নিখোঁজ রয়েছেন। 


সোমবার (১৬ জানুয়ারি) সকাল ১১টার দিকে নৌকাডুবির এ ঘটনায় নিখোঁজ হওয়া ওই নারীকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়রা। 


স্থানীয়রা জানান, দুধকুমার নদের মুড়িয়া ঘাটে একটি নৌকায় অন্তত ২৫ যাত্রীসহ ২০ মন ধান, ২৫ মন পাট, ঘোড়াসহ ২ টি ঘোড়ারগাড়ী ও ৭টি বাইসাইকেল এবং অন্যান্য মালামাল নিয়ে ঘাটের পূর্বদিক থেকে পশ্চিম পাড়ে আসার জন্য রওয়া দেয়। নৌকার ধারণ ক্ষমতার চেয়ে বেশি যাত্রী ও মালামাল নেয়ায় ঘাট থেকে ছাড়ার পরই নৌকাটি তলিয়ে যায়। এসময় অন্য যাত্রীরা সাঁতরে তীরে ফিরলেও নালো বেগম নামে ৪৫ বছর বয়সী এক নারী নিখোঁজ রয়েছেন। নিখোঁজ নালো বেগম ওই ইউনিয়নের তেলিয়ানির কুটি এলাকার প্রতিবন্ধি নুর মোহাম্মদের স্ত্রী। তিনি আত্মীয়ের বাড়ি থেকে ফিরছিলেন।  


খবর পেয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সাথে নিয়ে উদ্ধার তৎপরতা চালায়। খুঁজে না পেয়ে রংপুর ডুবুরি দলকে খবার দেয়। পরে বিকেল সাড়ে তিনটার দিকে রংপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে নিখোঁজ নারীকে উদ্ধার কাজ শুরু করে। কিন্তু এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ নারীকে খুঁজে পাওয়া যায়নি। 


নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা জাহান ঘটনার সত্যত্যা স্বীকার করে জানান, ঘটনাস্থল থেকে নিখোঁজ নারীকে খোঁজার জন্য ডুবুরী দল কাজ করছে।



আরও খবর