স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু কচুয়ার কড়ইয়া ইউপি'র পশ্চিম আকানিয়া ১০৬ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মাদ্রাসাটি ঝুকিপূর্ণ! দেখার কেউ নেই? জয়পুরহাটে পৃথক পৃথক দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগে ২জন কারাগারে সাতক্ষীরার পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শ্লীলতাহানির অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত ও তদন্ত কমিটি গঠন জয়পুরহাটে মাদক মুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীদের কর্মশালা রামগড়ে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন, তৃতীয় ধাপে কার্ড পেলেন ৪৫৬ নারী ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই মাঠে জলাবদ্ধতা আদমদীঘিতে ১২কেজি গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালাল মাদক কারবাকি ‎মোংলা ইপিজেডে শ্রমিকের হাত বিচ্ছিন্ন: নিরাপত্তা ত্রুটি ও কর্তৃপক্ষের অবহেলায় ক্ষোভ ‎ ৪৭তম জাতীয় পর্যায়ে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের সাফল্য নোয়াখালীতে নবাগত পুলিশ সুপারের হুঁশিয়ারি রায়পুরে শিক্ষা উপকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি চৌদ্দগ্রাম কালেরকন্ঠ সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার, থানায় অভিযোগ নাগেশ্বরীতে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক কাউন্সিলিং অনুষ্ঠিত

পবিপ্রবিতে ইস্পাহানি প্রেজেন্টস ইপিএল-২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ‘ইস্পাহানি প্রেজেন্টস ইএসডিএম প্রিমিয়ার লিগ (ইপিএল-২৬)’–এর উদ্বোধনী ম্যাচ। এ বছরের প্রিমিয়ার লিগের কো-স্পনসর হিসেবে যুক্ত রয়েছে ইএসডিএম ক্লাব, অগ্রণী ব্যাংক পিএলসি এবং দেশবন্ধু গ্রুপ।


৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো: আবদুল লতিফ। এ সময় আরও উপস্থিত ছিলেন

অধ্যাপক ড. মো. নুরুল আমিন,অধ্যাপক ড. মো. সামসুজ্জোহা,অধ্যাপক ড. রমন কুমার বিশ্বাস,সহযোগী অধ্যাপক মো. ফয়সাল,সহযোগী অধ্যাপক পাপড়ি হাজরা,সহকারী অধ্যাপক ড. তারিকুল ইসলাম সজীব,সহকারী অধ্যাপক মো. রাশেদুজ্জামান এবং সহকারী অধ্যাপক মোসা নুসরাত বিনতে নূর।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের ডিন অধ্যাপক ড. মো: মোহসীন হোসেন খান।


সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মো: মোহসীন হোসেন খান বলেন, “পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি আরও বলেন, টুর্নামেন্ট চলাকালে সকল অংশগ্রহণকারী যেন মিলেমিশে খেলায় অংশ নেয় এবং কোনো ধরনের সমস্যা বা প্রতিবন্ধকতা সৃষ্টি না করে।


প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মো: আবদুল লতিফ বলেন, “পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইএসডিএম প্রিমিয়ার লিগ ২০২৬-এর উদ্বোধনী ম্যাচে উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। খেলাধুলা শিক্ষার্থীদের দলগত মনোভাব, নেতৃত্বগুণ ও শৃঙ্খলাবোধ গড়ে তোলে। এই আয়োজনের সফলতা কামনা করছি এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ।”


উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ডিজাস্টার রেজিলিয়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং ইনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগ। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ডিজাস্টার রেজিলিয়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দল। তারা নির্ধারিত ১০ ওভারে ৯৩ রান সংগ্রহ করে। জবাবে ইনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগ ৩ ওভার বাকী থাকতে ৯৭ রান তুলে ১০ উইকেটের বড় ব্যবধানে জয় অর্জন করে।


উল্লেখ্য, ডিজাস্টার রেজিলিয়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক মোঃ ফয়সালও খেলায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন, যা শিক্ষার্থীদের মাঝে অতিরিক্ত উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।


আরও খবর