আশাশুনিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে রাসায়নিক স্প্রে করে আশফল বাগান নষ্টের অভিযোগ, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা বানিয়াচংয়ে দায়িত্ব নিয়ে দুই চেয়ারম্যানের দ্বন্দ্ব, অর্ধশতাধিক আহত খড় শুকানোকে কেন্দ্র করে হামলা, গৃহবধূর মৃত্যু শ্রীমঙ্গল উপজেলা ক্রীড়া সংস্থার৭ সদস্যের এ্যাডহক কমিটির অনুমোদন আগরদাড়ীতে শিক্ষককে গণপিটুনি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আহমদ আলী সরদারের ইন্তেকাল হত্যা না আত্মহত্যা, ধোঁয়াশায় পরিবার শাশুড়িকে কুপিয়ে হত্যার চেষ্টার আসামি দেড় মাসেও গ্রেপ্তার হয়নি কচুয়ায় মৃত্যুর আড়াই মাস পর কবর থেকে কন্যা শিশুর লাশ উত্তোলন আশাশুনি উপজেলা তরুণ দলের কমিটি অনুমোদন ★নাভিদ সভাপতি, সাইফুল সম্পাদক মাদারীপুরের ডাসারে মাদকসহ ও বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত মোট ৪ জন আসামিকে গ্রেফতার করে,ডাসার থানা পুলিশ। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা শৈলকুপায় কলেজছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্তের দাবি স্বামী ও শ্বশুরবাড়ির নির্যাতনে কলেজছাত্রী ফারজানার নির্মম মৃত্যু: পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ, বিচারের দাবিতে ক্ষোভ লালপুরের বিলমাড়ীয়া সরকারি ফুটবল মাঠ নিয়ে নতুন স্বপ্ন কচুয়ায় ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রায়পুরে কর্তৃপক্ষের অবহেলায় খুলছেন অননুমোদিত ক্লিনিক, ভূয়া ডাক্তার সিনথিয়া দিচ্ছেন গাইনী রোগের জটিল চিকিৎসা ‎ দেওয়ানগঞ্জের ডাংধরায় ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার হাতিয়ায় এনসিপি নেতার বিরুদ্ধে সরকারি জায়গার তেলের পাম্প স্থাপন, গাছ কাটা ও মালামাল বিক্রির অভিযোগ

বিনা কারণে কুকুর-বিড়াল হত্যায় ইসলাম কী বলে?

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 07-12-2025 06:41:32 am

কয়েক দিন আগে পাবনার ঈশ্বরদীতে এক নৃশংস ঘটনা ঘটেছে। উপজেলা পরিষদ আঙ্গিনায় একজন সরকারি কর্মকর্তার স্ত্রীর বিরুদ্ধে কুকুরের ৮টি ছানাকে বস্তাবন্দি করে পুকুরে ফেলে হত্যা করার অভিযোগ উঠেছে। 


এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। ফেসবুকে ঘটনার সমালোচনা ছড়িয়েছে এবং জড়িত ব্যক্তিকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানানো হয়েছে। পরে তাকে গ্রেফতার করা হয়েছে। 


এভাবে বিনা কারণে কুকুরসহ বন্যপ্রাণী হত্যা কিংবা নির্যাতন করা সম্পর্কে ইসলাম কী বলে?


নিরাপরাধ কুকুর বা প্রাণী হত্যা দেশের প্রচলিত আইনই নয়, ইসলামের দৃষ্টিকোণ থেকেও এমন ঘটনা একটি গুরুতর অপরাধ। ইসলামে পশু-পাখিরও অধিকার রয়েছে এবং তাদের প্রতি সহানুভূতি প্রদর্শন করা বাধ্যতামূলক। অন্যায়ভাবে প্রাণী হত্যা, নির্যাতন বা তাদের ক্ষতি করা ইসলামে হারাম এবং নিন্দনীয় কাজ হিসেবে গণ্য হয়। তাই কুকুরসহ কোনো প্রাণীকে অযথা হত্যা করা বা নির্যাতন করা মানবিক ও ধর্মীয় উভয় দিক থেকেই অগ্রহণযোগ্য।


পরস্পরের প্রতি দয়া দেখানো সম্পর্কে হাদিসে সুস্পষ্ট দিকনির্দেশনা এসেছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন— الرَّاحِمُونَ يَرْحَمُهُمُ الرَّحْمَنُ ارْحَمُوا أَهْلَ الْأَرْضِ يَرْحَمْكُمْ مَنْ فِي السَّمَاءِ


অর্থ: দয়াশীলদের ওপর করুণাময় আল্লাহ দয়া করেন। তোমরা দুনিয়াবাসীকে দয়া করো, তাহলে যিনি আসমানে আছেন তিনি তোমাদেরকে দয়া করবেন। (আবু দাউদ ৪৯৪১)


এটি মানুষসহ সব প্রাণীর প্রতি দয়া প্রদর্শনে নবিজী (সা.)-এর নির্দেশ। এ হাদিস থেকে স্পষ্টভাবেই বুঝা যাচ্ছে যে তিনি দুনিয়ার সব জীবের প্রতি দয়া দেখানোর নির্দেশ দিয়েছেন। কোনোভাইকে মানুষসহ কোনো জীবের অধিকারকে খাটো করে দেখেননি।


কুরআনে আল্লাহ তাআলা পশুদের নামে একটি সুরা নাজিল করেছেন। সে সুরায় জমিনে বিচরণকারী প্রতিটি জীব তথা প্রাণীকে এক একটি জাতি হিসেবে স্বীকৃতি দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন— وَ مَا مِنۡ دَآبَّۃٍ فِی الۡاَرۡضِ وَ لَا طٰٓئِرٍ یَّطِیۡرُ بِجَنَاحَیۡهِ اِلَّاۤ اُمَمٌ اَمۡثَالُكُمۡ ؕ مَا فَرَّطۡنَا فِی الۡكِتٰبِ مِنۡ شَیۡءٍ ثُمَّ اِلٰی رَبِّهِمۡ یُحۡشَرُوۡنَ


অর্থ: ভূ-পৃষ্ঠে চলাচলকারী প্রতিটি জীব এবং বায়ুমন্ডলে ডানার সাহায্যে উড়ন্ত প্রতিটি পাখীই তোমাদের মতো এক একটি জাতি, আমি কিতাবে কোনো বিষয়ই লিপিবদ্ধ করতে বাদ রাখিনি। অতঃপর তাদের সবাইকে তাদের রবের কাছে সমবেত করা হবে। (সুরা আনআম: আয়াত ৩৮)


এ আয়াত থেকে প্রমাণিত যদিও মানুষ ও জ্বিন ছাড়া অন্য প্রাণীদের পরকাল নেই, তবুও কেয়ামতের দিন সব পশুপাখিদেরও পুনঃজীবিত করা হবে। সেদিন শোনা হবে তাদের অভিযোগ ও ফরিয়াদ। অর্থাৎ, কেউ যদি দুনিয়ায় তাদের সঙ্গে খারাপ আচরণ করে, তাদের কষ্ট দেয়, হত্যা করে, তারা তাদের প্রতি খারাপ আচরণের বিপরীতে ন্যায়বিচার পাবে পক্ষান্তরে কেউ যদি তাদের প্রতি মায়া দেখায়, খাবার দেয় বা যত্ন করে, তার প্রতিদানও পরকালে পাবে।


হাদিসের বিখ্যাত গ্রন্থ বুখারিতে কুকুরকে পানি খাওয়ানো নিয়ে একটি হাদিস বর্ণিত হয়েছে। যা অনেকেরই জানা। কুকুরসহ প্রাণীর প্রতি দয়া দেখানোয় এ ঘটনাটি হতে পারে আমাদের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত। হাদিসে পাকে এসেছে—


হজরত আবু হুরায়রা (রা.) আল্লাহর রাসুল (সা.) থেকে বর্ণনা করেন, তিনি বলেন— غُفِرَ لِامْرَأَةٍ مُومِسَةٍ مَرَّتْ بِكَلْبٍ عَلَى رَأْسِ رَكِيٍّ يَلْهَثُ قَالَ كَادَ يَقْتُلُهُ الْعَطَشُ فَنَزَعَتْ خُفَّهَا فَأَوْثَقَتْهُ بِخِمَارِهَا فَنَزَعَتْ لَهُ مِنْ الْمَاءِ فَغُفِرَ لَهَا بِذَلِكَ


অর্থ: এক ব্যভিচারিণীকে ক্ষমা করে দেয়া হয়। সে একটি কুকুরের কাছ দিয়ে যাচ্ছিল। তখন সে দেখতে পেল কুকুরটি একটি কূপের পাশে বসে হাঁপাচ্ছে। রাবী বলেন, পানির পিপাসা তাকে মুমূর্ষু করে দিয়েছিল। তখন সে নারী তার মোজা খুলে তার উড়নার সঙ্গে বাঁধল। অতঃপর সে কূপ হতে পানি তুলল (এবং কুকুরটিকে পানি পান করাল) এ কারণে তাকে ক্ষমা করে দেয়া হল। (বুখারি ৩৩২১)


অর্থাৎ আল্লাহর সৃষ্টি এক প্রাণী কুকুরের প্রতি দয়া দেখানোর কারণে ওই নারীর সারা জীবনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন ও তাকে জান্নাত দান করেছেন।


অন্য এক হাদিসে প্রাণীকে (বিড়াল) কষ্ট দিয়ে মেরে ফেলার জন্য এক নারী জাহান্নামের আগুনে প্রবেশ করানো হয়েছে মর্মে বর্ণিত হয়েছে। হজরত আবদুল্লাহ ইবনু ওমর (রা.) হতে বর্ণিত, আল্লাহর রাসুল (সা.) বলেন— عُذِّبَتْ امْرَأَةٌ فِيْ هِرَّةٍ سَجَنَتْهَا حَتَّى مَاتَتْ فَدَخَلَتْ فِيْهَا النَّارَ لَا هِيَ أَطْعَمَتْهَا وَلَا سَقَتْهَا إِذْ حَبَسَتْهَا وَلَا هِيَ تَرَكَتْهَا تَأْكُلُ مِنْ خَشَاشِ الأَرْضِ


অর্থ: এক নারীকে একটি বিড়ালের কারণে আজাব দেয়া হয়েছিল। সে বিড়ালটিকে বেঁধে রেখেছিল। সে অবস্থায় বিড়ালটি মরে যায়। মহিলাটি ওই কারণে জাহান্নামে গেল। কেননা সে বিড়ালটিকে খানা-পিনা কিছুই করায়নি এবং ছেড়েও দেয়নি যাতে সে জমিনের পোকা-মাকড় খেয়ে বেঁচে থাকত। (বুখারি ৩৪৮২)


এ হাদিস থেকে উল্লেখিত কোনো কুকুর বা প্রাণীকে হত্যা করা মারাত্মক অপরাধ এবং পরকালে জাহান্নামের যাওয়ার কারণ। সুতরাং কোরআন হাদিসের আলোকে এ বিষয়টি সুস্পষ্ট যে, ইসলামে প্রাণীদের অধিকার কোনোভাবেই মানুষের অধিকার থেকে খাটো করে দেখা হয়নি। যদি কেউ কোনো পশু-পাখির প্রতি দয়া দেখান, শেষ বিচারের দিন আল্লাহও তার প্রতি দয়া দেখাবেন। আর যদি কেউ পশু-পাখির সঙ্গে নির্মম আচরণ করেন কিংবা মেরে ফেলেন, তবে আল্লাহও তার সঠিক বিচার করবেন।


উল্লেখ্য, রোববার (০১ ডিসেম্বর) সন্ধ্যার পর পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্বরে নিরাপরাধ ৮টি কুকুর ছাড়া হত্যার নৃশংস ঘটনা ইসলামের দৃষ্টিতে মহা অপরাধ ও অমানবিক। আল্লাহ তাআলা সমগ্র মানবজাতিকে মানুষসহ দুনিয়ার সব পশু-পাখির প্রতি সদয় হওয়ার তৌফিক দান করুন। আমিন।

আরও খবর