পাংশায় মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদ- স্বামীর বাসায় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার লোহাগাড়ায় পারিবারিক কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণে বাধার অভিযোগ, সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের প্রতিবাদ নওগাঁয় পুলিশ সুপার এর নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের ১৪০ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ একজন মাদক ব্যবসায়ী আটক। চিলমারীতে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে, নিখোঁজ রাইশা মনি ‎সুন্দরবনে ভারতগামী কার্গো জাহাজে সশস্ত্র ডাকাতি ও গুলিবর্ষণ: নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা শ্যামনগরে খেলতে গিয়ে শিশুর মৃত্যু ইসলামপুরে ফেসবুকে সমাবেশের ভিডিও : যুবলীগ কর্মী আটক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক হলেন যশোরের শান্তনু ইসলাম সুমিত লাখাইয়ে সংঘর্ষ পরবর্তী মামলা আতংকে ধান,চালসহ গৃহস্থালি সামগ্রী সরিয়ে নিচ্ছে প্রতিপক্ষ। সোনালী ব্যাংক ঝিনাইগাতী শাখার ম্যানেজার রাজীব কুমার সাহা চৌধুরীকে পদোন্নতিজনিত কারণে বিদায় সংবর্ধনা দিনাজপুর মেডিকেলে আউটসোর্সিং এ জনবল নিয়োগে বিতর্কিত প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়ার সূক্ষ্ম পরিকল্পনার অভিযোগ লেবাননের আকাশে ঝরে গেল স্বপ্ন, কফিনবন্দি নাহিদুলের বাড়ি ফেরা ‎রামপালে মরা গরুর মাংস বিক্রির অপচেষ্টা: দুই বিক্রেতার কারাদণ্ড ও জরিমানা জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. মো. আমির হোসেন বানিয়াচংয়ে নারীও শিশু নির্যাতন প্রতিরোধে সভা ধর্মপাশায় পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে নিহত ১ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস ও মানববন্ধন অনুষ্ঠিত রায়পুরে বিএনপি নেতার কাঁটাতারে প্রবাসীর বাড়ি ঘেরাও, দুইদিন অবরুদ্ধ পরিবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

পূর্বাঞ্চলের ট্রেন ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 09-12-2025 05:05:13 pm

ট্রেনে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের ট্রেন ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে সরাসরি টিকিটের মূল দাম বাড়ানো হয়নি; বরং ‘পন্টেজ চার্জ’ সমন্বয় করে অতিরিক্ত ভাড়া যোগ করার পথ বেছে নিয়েছে কর্তৃপক্ষ। এতে বিভিন্ন ট্রেন ও আসনশ্রেণির ভাড়া সর্বনিম্ন ৫ টাকা থেকে সর্বোচ্চ ২২৬ টাকা পর্যন্ত বাড়ছে। নতুন এ ভাড়া আগামী ২০ ডিসেম্বর থেকে কার্যকর হবে।


রেলওয়ের মতে, পন্টেজ চার্জ হলো রেলপথে অবস্থিত সেতু বা অনুরূপ কাঠামোর ওপর দিয়ে যাতায়াতের জন্য ভাড়ার সঙ্গে যোগ করা একটি বিশেষ মাশুল। নতুন নিয়মে ১০০ মিটার দৈর্ঘ্যের প্রতিটি সেতুকে আড়াই কিলোমিটার পথ হিসেবে গণনা করা হবে। ফলে মূল দূরত্বের হিসাব বাড়ায় মোট ভাড়াও বৃদ্ধি পাচ্ছে। রেলওয়ের আয় বাড়াতে গত মে মাসে পন্টেজ চার্জ পুনর্নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়। পরবর্তীতে যাচাই–বাছাই ও আনুষ্ঠানিকতা শেষে ডিসেম্বর মাসে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। ২৫ নভেম্বর রেলের উপপরিচালক (মার্কেটিং) নতুন ভাড়া কার্যকর করার নির্দেশ দেন এবং ৮ ডিসেম্বর বিষয়টি জনস্বার্থে প্রচারের অনুমোদন দেওয়া হয়। রেলওয়ে সর্বশেষ ভাড়া বাড়িয়েছিল ২০১৬–১৭ অর্থবছরে।


পূর্বাঞ্চলের ছয়টি রুটে মোট ১১টি সেতুর ওপর নতুন পন্টেজ চার্জ আরোপ করা হচ্ছে। রুটগুলো হলো ঢাকা–চট্টগ্রাম, ঢাকা–কক্সবাজার, ঢাকা–সিলেট, চট্টগ্রাম–সিলেট, চট্টগ্রাম–জামালপুর এবং ঢাকা–দেওয়ানগঞ্জ। এসব রুটে ট্রেনভাড়া বিভিন্ন শ্রেণিতে হালনাগাদ করা হয়েছে। ঢাকা–চট্টগ্রাম রুটে মেইল ট্রেনের নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা, শোভন চেয়ার ৪৫০ টাকা এবং স্নিগ্ধা ৮৫৭ টাকা। বিরতিহীন সুবর্ণ বা সোনার বাংলা ট্রেনে স্নিগ্ধার ভাড়া দাঁড়াচ্ছে ৯৪৩ টাকা। কক্সবাজার ও পর্যটক এক্সপ্রেসে এসি বার্থের ভাড়া সর্বোচ্চ ২২৬ টাকা বৃদ্ধিতে ২,৬৫৬ টাকা হবে।


ঢাকা–সিলেট রুটে মেইল ট্রেনের ভাড়া ১৪০ টাকা, স্নিগ্ধা ৭৮৮ টাকা এবং এসি বার্থ ১,৪৬৫ টাকা নির্ধারিত হয়েছে। চট্টগ্রাম–সিলেট রুটে স্নিগ্ধা ৯০৯ টাকা ও এসি বার্থ ১,৬৭৮ টাকা লাগবে। চট্টগ্রাম–জামালপুর রুটে মেইল ট্রেনের ভাড়া ১৮৫ টাকা, স্নিগ্ধা ১,০৪১ টাকা ও এসি সিটের ভাড়া ১,২৫৪ টাকা ধরা হয়েছে। ঢাকা–দেওয়ানগঞ্জ রুটে মেইল ট্রেনের ভাড়া অপরিবর্তিত থাকলেও কমিউটার ট্রেনে ৫ টাকা বাড়িয়ে ১১০ টাকা এবং এসি বার্থের ভাড়া ৯২৪ টাকা নির্ধারিত হয়েছে।


রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক মাহবুবুর রহমান বলেন, পুরনো ও বড় সেতুর রক্ষণাবেক্ষণ ব্যয় মেটাতেই পন্টেজ চার্জ সমন্বয় করা হয়েছে। সব রুটে ভাড়া বাড়েনি এবং যেখানে বৃদ্ধি হয়েছে সেটিও খুব বেশি নয় বলে তিনি দাবি করেন।

আরও খবর


deshchitro-6a22d250252b5-050626074240.webp
গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

২ দিন ১৯ ঘন্টা ১৫ মিনিট আগে