বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্ভাবন “Thunderbolt” ক্রুজ মিসাইল প্রদর্শন ‎মোংলা বন্দরে ভিড়ল কয়লাবাহী জাহাজ, রামপাল বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ শুরু সোহরাওয়ার্দী আর্ট ক্লাবের নেতৃত্ব জান্নাতুল আরবি প্রিয়া - ছোঁয়া আক্তার যশোরের উন্নয়ন ও জনসেবায় সর্বোচ্চ স্বচ্ছতার নির্দেশ জেলা প্রশাসকের এসএসসি পরীক্ষার ৩ দিন আগে কেন্দ্রে প্রবেশ নিয়ে নতুন নির্দেশনা জারি বেনাপোলে আধুনিক হাসপাতাল নির্মাণের দাবিতে গণ-বিক্ষোভ ও ৩ দফা দাবি পেশ রায়পুরে মাদকবিরোধী অভিযান: গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ ৪ জন গ্রেপ্তার অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময় সভা আদমদীঘিতে টিকটকের ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতির ইচ্ছামত পরিচালনায় সদস্যগনের গন পদত্যাগ। লাখাইয়ে হাম নিয়ে জনসচেনতা ও সতর্কতামূলক প্রচারাভিযানে পথশিশু নিকেতন ফাউন্ডেশন। নাগেশ্বরীতে অষ্টম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক ওমর ফারুক পলাতক শহরের বেজপাড়ায় ডিবি’র হানা: ৮০ পিস ইয়াবাসহ ‘ববি’ গ্রেপ্তার হেফাজতে নিয়ে মধ্যযুগীয় নির্যাতনের অভিযোগ, ডিবির ওসি আরিফসহ দুই কনস্টেবলকে প্রত্যাহার সাতক্ষীরায় আইন সচেতনতা কর্মশালা ৪০৯ বোতল ফেন্সিডিল পাচারকালে দুইজন আটক ‘সাইলেন্ট এক্সপেল’ বাতিলের নির্দেশ শিক্ষামন্ত্রীর বাড়ির আঙিনায় সবুজ সাফল্য: জাতীয় ফল কাঠালে স্বয়ংসম্পূর্ণতার পথে শিবচর দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী

নোয়াখালী চৌমুহনীতে আবারও আগুনে ৩১টি দোকানে অগ্নিকান্ড ঘটে।

নোয়াখালী চৌমুহনীতে আবারও আগুনে ৩১টি দোকানে অগ্নিকান্ড ঘটে।



নোয়াখালী চৌমুহনীতে আবারও  আগুনে ৩১টি দোকানে অগ্নিকান্ড ঘটে। 


রিপন মজুমদার জেলা প্রতিনিধি। 


নোয়াখালীর প্রধান বাণিজ্যকেন্দ্র বেগমগঞ্জের চৌমুহনী বাজারের রেল-স্টেশনে পূর্ব পাসে স্টেশন মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৩১টি ব্যবসা প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানগুলোতে থাকা মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে গেছে, এতে প্রায় দের কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানাযায়। 

বুধবার (১৮ জানুয়ারি) ভোর ৪-৩০ ঘটিকার সময় রেলওয়ে মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নোয়াখালী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত পরিচালক পূর্ণ চন্দ্র বিষয়টি নিশ্চিত করেছেন।


স্থানীয়রা জানান, ভোরবেলায় চৌমুহনী বাজারের রেলস্টেশন সংলগ্ন পূর্ব পাসে স্টেশন রোড মার্কেটে হঠাৎ করে আগুনের লিলি শিখা দেখতে পায় স্থানীয়রা। 


এসময় লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। মুহূর্তের মধ্যে আগুন দ্রুত পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে চৌমুহনী, মাইজদী, কবিরহাট, কোম্পানীগঞ্জ ও সোনাইমুড়ী ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনা স্থলে পৌঁছে প্রায় তিন ঘন্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। 


স্থানীয়রা বলছেন মার্কেটের একটি জেনারেটর দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে,পরে আগুন চারদিকে দ্রুত ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা আরো বলছেন গত দুই বছরের মধ্যে তিন তিনবার একই মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 


প্রাথমিক সুত্রে জানাযায় জেনারেটরের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। চৌমুহনী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার উদ্দীপন ভক্ত বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ভোর সারে ৫টা থেকে (সকাল ৯টা) কাজ করছে, আমরা এখোন কাজ করছি। তবে প্রথমে আড়াই ঘন্টায় স্থানীয়দের সহযোগিতায় আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হযেছি।


নোয়াখালী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত পরিচালক পূর্ণ চন্দ্র বলেন, খবর পেয়ে চৌমুহনী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা শুরু করে। পরে জেলা সদর মাইজদী, সোনাইমুড়ী, কোম্পানীগঞ্জ ও থেকে আরও পাঁচটি ইউনিট যোগ দেয়। সব মিলিয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নেভানোর কাজ করে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাত হওয়ার কারণ তদন্ত শেষে বলা যাবে।

আরও খবর