শ্রীমঙ্গলে কাজী সমিতির কমিটি পুনর্গঠন, নাছির উদ্দিন সভাপতি ও শিহাব উদ্দিন সেক্রেটারি মনোনীত রায়পুরে মন্দির নির্মাণ নিয়ে হিন্দু ২ পক্ষের সংঘর্ষ ও মারামারি, আহত ২ দিনাজপুরে প্রকাশ্য দিবালোকে রংমিস্ত্রিকে অপহরণ ও নির্যাতন, চাঁদা দাবির অভিযোগ বিসিবি পরিচালক ও এজ গ্রুপ কমিটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় শ্রীমঙ্গলে আনন্দ মিছিল নোয়াখালী জেলার এসপি বদলি মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, রকমগঞ্জে লাশ নিয়ে বিক্ষোভ শ্রীবরদীতে কারিতাসের আয়োজনে পরিবেশ উন্নয়ন, সংরক্ষণ ও বৃক্ষরোপণ স্ট্যান্ডিং কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত এআই ভিডিও বানিয়ে অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, মানববন্ধনে ফাঁসির দাবি নোয়াখালীতে মাদকের বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা সাড়ে ৮ বছরের প্রতীক্ষার অবসান: জাবিপ্রবির জন্য ১৫৭৩ কোটি টাকার বাজেট প্রস্তাব অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টাসহ অপপ্রচার করায় এমপি কন্যা বিনতীর খোলা চিঠি আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীকে বিমোহিত করে টাকা লোপাট "সরকারের অগ্রাধিকার প্রকল্প খাল খনন কর্মসূচী বাস্তবায়নের সজাগ থাকতে হবে " লাখাইয়ে মতবিনিময় সভায় জেলা প্রশাসক ডক্টর জিএম সরফরাজ। লাখাইয়ে গ্রাম আদালত ও বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রিন্সিপাল কাজী ফারুকী ইনস্টিটিউটে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎সুন্দরবনে কোস্ট গার্ড স্টেশনে দুর্বৃত্তদের পরিকল্পিত হামলা: বনদস্যু দমনে অস্থিরতা তৈরির অপচেষ্টা পীরগাছায় মসজিদভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের ৪ দিনব্যাপী উন্নত প্রশিক্ষণ সম্পন্ন শ্যামনগরের গাবুরাতে দুর্যোগে আগাম সতর্কতা ও উদ্ধার অভিযানের সরঞ্জামাদি বিতরণ প্রকাশ্য দিবালোকে বাংলা টিভির বেনাপোল প্রতিনিধিকে হত্যাচেষ্টা, সাংবাদিকদের তীব্র ক্ষোভ নতুন পে-স্কেলে থাকছে না আলাদা বরাদ্দ

নোয়াখালীর বেগমগঞ্জে মুক্তিযুদ্ধের স্মৃতি গুলো অরক্ষিত

নোয়াখালীর বেগমগঞ্জে মুক্তিযুদ্ধের স্মৃতি গুলো অরক্ষিত

নোয়াখালীর বেগমগঞ্জে মুক্তিযুদ্ধের স্মৃতি গুলো অরক্ষিত

রিপন মজুমদার নোয়াখালী জেলা প্রতিনিধিঃ

বেগমগঞ্জে বীরশ্রেষ্ট রুহুল আমিন স্তম্ভ, প্রজন্ম ‘৭১’, কালাপোল বধ্যভূমি, শহীদ মিনার, মুক্তিযুদ্ধা গোরস্থান সহ মুক্তিযুদ্ধকালীন স্মৃতি গুলো অরক্ষিত থাকায় হুমকির মুখে পড়েছে। এই স্মৃতি গুলো সংরক্ষন থাকলে নতুন প্রজন্মরা সঠিক ইতিহাস লালন করতে পারবে।

১৯৭১ সালের ১৭ই এপ্রিল পাক বাহিনী কুমিল্লা সেনা নিবাস থেকে নোয়াখালী অভিমূখী হয়ে সোনাইমুড়ী এসে দুই ভাগে বিভক্ত হয়ে এক গ্রæপ রেল লাইন দিয়ে অপর গ্রæপ পাকা রাস্তা দিয়ে মার্চ করে বেগমগঞ্জের চৌরাস্তা সরকারি কারিগরী উচ্চ বিদ্যালয়ে তাদের ক্যাম্প করে। আসার সময় উভয় গ্রæপ এলোপাতাড়ি ভাবে শত শত বাড়ী ঘর অগ্নি সংযোগ ও লুটপাট করে। পরদিন ১৮ই এপ্রিল চৌমুহনী রেলওয়ে স্টেশনে পাক বাহিনীর এদেশীয় দোসরদের সম্বন্বয়ে আমান কমিটি গঠন করে। এর পর থেকে তারা পুরো বেগমগঞ্জে খুন, অগ্নি সংযোগ, নারী নির্যাতন করতে থাকে। এর পর থেকে বেগমগঞ্জের মানুষ ৭ই মার্চের ভাষনের পর থেকে পাক বাহিনী ও তাদের এদেশীয় দোসরদের বিরুদ্ধে বিভিন্ন স্থানে প্রতিরোধ গড়ে তোলে। এতে ক্ষিপ্ত হয়ে স্বাধীনতা বিরোধী চক্রের সহযোগীতায় পাক বাহিনী বেগমগঞ্জ সরকারি কারিগরী উচ্চ বিদ্যালয়ে তাদের ক্যাম্পে এনে পুরুষদের হত্যা ও নারীদের নির্যাতন করতো। এসময় তারা যাদেরকে হত্যা করতো তাদেরকে বস্তাভর্তি করে বেগমগঞ্জ চৌরাস্তার উত্তরে কালাপোলের নিচে ফেলে দিতো। এতে লাশ গুলো পানিতে ডুবে যেত বা লাশ গুলো ভেসে মহেন্দ্র খাল দিয়ে ল²ীপুরের দিকে চলে যেত। এই স্মৃতি রক্ষায় বেগমগঞ্জ সরকারি কারিগরী উচ্চ বিদ্যালয়ে প্রজন্ম ‘৭১’ ও কালাপোলে বধ্যভূমি নির্মান করা। এছাড়া পাক বাহিনী ও তাদের এদেশীয় দোসরদের সহযোগীতায় গোপালপুরে এক দিনে চুয়ান্ন জন মুক্তিযোদ্ধাকে বিভিন্ন স্থান থেকে ধরে এনে লাইনে দাঁড় করিয়ে ব্রাশ ফায়ারে হত্যা করে। সেজন্য গোপালপুরে মুক্তিযোদ্ধা গোরস্থান নির্মান হয়। অন্যদিকে বেগমগঞ্জ চৌরাস্তায় নির্মিত বীরশ্রেষ্ট রুহুল আমিন স্মৃতি স্তম্ভ ও আমিন বাজার মুক্তিযুদ্ধের স্মৃতি স্তম্ভ এবং চৌমুহনী পাবলিক হল চত্ত¡রে অবস্থিত বেগমগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার সহ মুক্তিযুদ্ধ কালীন স্মৃতি গুলি অরক্ষিত থাকায় তা হুমকির মুখে পড়েছে। এই স্মৃতি গুলো সুরক্ষার করতে না পারলে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস থেকে বঞ্চিত হবে।

বেগমগঞ্জ মুক্তিযুদ্ধ সংসদের সাবেক কমান্ডার আবুল হোসেন বাঙ্গালী বলেন, বেগমগঞ্জে মুক্তিযুদ্ধকালীন স্মৃতি গুলি অরক্ষিত থাকায় ইতিহাস বিকৃতকারী চক্র সুযোগ বুঝে সব কিছু ধ্বংস করতে পারে। তাই এই স্মৃতি গুলো রক্ষা করা প্রশাসনের পাশাপাশি সকলকে ভূমিকা রাখা প্রয়োজন।

বেগমগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার কায়েসুর রহমান বলেন, আমি এই উপজেলায় কয়েক দিন আগে আসার পর থেকে মুক্তিযুদ্ধের স্মৃতির সংরক্ষনে চেষ্টা করে আসছি। এর মধ্যে বিজয় দিবস উপলক্ষ্যে বীরশ্রেষ্ট রুহুল আমিন স্মৃতি স্তম্ভ ও কেন্দ্রীয় শহীদ মিনার সৌন্দর্য বর্ধন এবং মুক্তিযুদ্ধের সকল স্মৃতি গুলি সংরক্ষনে চেষ্টা চলছে।

আরও খবর




deshchitro-6a2ae7f7eae5b-110626105311.webp
নোয়াখালী জেলার এসপি বদলি

৮ ঘন্টা ৫৯ মিনিট আগে