মে মাসে সড়কে প্রাণ গেছে ৬২২ জনের ভয়ের রাষ্ট্রে আমরা: জনগণের নিরাপত্তা কোথায় মাভাবিপ্রবিতে ‘টেক্সটাইল ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কৃত্রিম বুদ্ধিমত্তা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎ কালিগঞ্জে শিশু নির্যাতনচেষ্টার মামলায় যুবক আটক সেনবাগে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত লোহাগাড়ায় থামছে না পাহাড় ও মাটি কাটা: প্রকৃতির বিরুদ্ধে এক নীরব যুদ্ধ লালপুরে ভুটভুটির ধাক্কায় অটো ভ্যান চালকের মৃত্যু রামিসা ধর্ষণ মামলার রায় হতে পারে অনুকরণীয় শিক্ষক মিলনায়তনে অধ্যক্ষ-সহাকরী অধ্যাপকের মারামারি, ভিডিও ভাইরাল কাঁচামাটিয়া নদী রক্ষায় সরকারের পাশাপাশি জনগণেরও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন - এমপি মাজেদ প্রধানমন্ত্রী নিরলসভাবে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন : এমপি সুলতান মাহমুদ বাবু ক্ষেতলালে জমে উঠেছে দুইশো বছরের পুরনো ঘুড়ির মেলা; চলবে দুইটি ব্যাপী ‎সুন্দরবনের নিরাপত্তা ও মোংলা বন্দর সুরক্ষায় কোস্ট গার্ডের কঠোর অবস্থান: জয়মনির ঘোল হামলায় তোলপাড় ‎ আশাশুনিতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত ইরানে যুক্তরাষ্ট্রের হামলা বন্ধে ‘হতবাক’ নেতানিয়াহু সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য এবারের বাজেট করা হয়েছে --পুতুল মধুপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও ইনোভেশন আইডিয়া দিনব্যাপী প্রদর্শনী অনুষ্ঠিত বামনডাঙ্গায় বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে ‘বামনডাঙ্গা যুব সমাজ উন্নয়ন প্লাটফর্ম’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও গভীর হবে, অচিরেই খুলছে ট্যুরিস্ট ভিসা: নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

জনসমুদ্রে শহীদ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 20-12-2025 02:49:53 pm

জনসমুদ্রে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার নামাজে জানাজার আয়োজন করা হয়।


অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ছাড়াও বিভিন্ন রাজনীতিবিদসহ সমাজের সকল স্তরের মানুষ এই জানাজায় উপস্থিত হয়েছেন। শুধু রাজধানী নয়, দেশের বিভিন্ন জেলা থেকেও অসংখ্য মানুষ হাদির শেষ বিদায়ে অংশ নিতে ঢাকায় ছুটে আসেন।


প্রথম জানাজায় ওঠে রব হাদি হাদি হাদি। হাদির জানাজায় অংশ নেওয়া মানুষের অশ্রুসিক্ত চোখে-মুখে ছিলো দ্রোহ ও হাহাকারের প্রতিচ্ছবি।


রাজশাহী থেকে আসা জুলাই যোদ্ধা মনজুর হোসেন জানান, তিনি রাতে রাজশাহী থেকে মিরপুরে মামার বাসায় অবস্থান নেন। সকালে মেট্রোরেলে রওনা দিলেও অতিরিক্ত ভিড়ের কারণে এখনো ট্রেনে উঠতে পারেননি। নির্ধারিত সময়ে জানাজায় পৌঁছাতে পারবেন কি না, সে বিষয়েও তিনি শঙ্কা প্রকাশ করেন।


অন্য দিকে মুন্সিগঞ্জ থেকে আসা বিএনপি কর্মী সুমন মিয়া বলেন, শুধু জানাজায় অংশ নেওয়ার উদ্দেশ্যেই তিনি গত রাতে মিরপুরের শেওড়াপাড়ায় আত্মীয়ের বাসায় ওঠেন। তার ভাষায়, এমন একজন দেশপ্রেমিক মানুষের জানাজায় অংশ নিতে পারা ভাগ্যের বিষয়। তবে মেট্রো পাস না থাকায় এবং অতিরিক্ত ভিড়ের কারণে জানাজায় পৌঁছানো নিয়ে অনিশ্চয়তার কথাও জানান তিনি।

আরও খবর


6a2a9c8b51140-110626053123.webp
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১ দিন ২২ ঘন্টা ৫৯ মিনিট আগে