আশাশুনিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে রাসায়নিক স্প্রে করে আশফল বাগান নষ্টের অভিযোগ, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা বানিয়াচংয়ে দায়িত্ব নিয়ে দুই চেয়ারম্যানের দ্বন্দ্ব, অর্ধশতাধিক আহত খড় শুকানোকে কেন্দ্র করে হামলা, গৃহবধূর মৃত্যু শ্রীমঙ্গল উপজেলা ক্রীড়া সংস্থার৭ সদস্যের এ্যাডহক কমিটির অনুমোদন আগরদাড়ীতে শিক্ষককে গণপিটুনি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আহমদ আলী সরদারের ইন্তেকাল হত্যা না আত্মহত্যা, ধোঁয়াশায় পরিবার শাশুড়িকে কুপিয়ে হত্যার চেষ্টার আসামি দেড় মাসেও গ্রেপ্তার হয়নি কচুয়ায় মৃত্যুর আড়াই মাস পর কবর থেকে কন্যা শিশুর লাশ উত্তোলন আশাশুনি উপজেলা তরুণ দলের কমিটি অনুমোদন ★নাভিদ সভাপতি, সাইফুল সম্পাদক মাদারীপুরের ডাসারে মাদকসহ ও বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত মোট ৪ জন আসামিকে গ্রেফতার করে,ডাসার থানা পুলিশ। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা শৈলকুপায় কলেজছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্তের দাবি স্বামী ও শ্বশুরবাড়ির নির্যাতনে কলেজছাত্রী ফারজানার নির্মম মৃত্যু: পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ, বিচারের দাবিতে ক্ষোভ লালপুরের বিলমাড়ীয়া সরকারি ফুটবল মাঠ নিয়ে নতুন স্বপ্ন কচুয়ায় ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রায়পুরে কর্তৃপক্ষের অবহেলায় খুলছেন অননুমোদিত ক্লিনিক, ভূয়া ডাক্তার সিনথিয়া দিচ্ছেন গাইনী রোগের জটিল চিকিৎসা ‎ দেওয়ানগঞ্জের ডাংধরায় ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার হাতিয়ায় এনসিপি নেতার বিরুদ্ধে সরকারি জায়গার তেলের পাম্প স্থাপন, গাছ কাটা ও মালামাল বিক্রির অভিযোগ

কুষ্টিয়ায় ওসমান হাদির গায়েবানা জানাজা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাইযোদ্ধা শহিদ শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা কুষ্টিয়ায় অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি মাঠ প্রাঙ্গণে ‘আহত জুলাইযোদ্ধা, কুষ্টিয়া সদর’-এর ব্যানারে এই গায়েবানা জানাজার আয়োজন করা হয়। গায়েবানা জানাজায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। জানাজায় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জজ কোর্টের স্পেশাল পিপি অ্যাড. শামীম উল হাসান অপু, জুলাইযোদ্ধা ও কুষ্টিয়া জেলা যুবদলের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম শরীফ, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক মেজবাউর রহমান পিন্টুসহ অনেকে। গায়েবানা জানাজা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে শামীম উল হাসান অপু বলেন, ‘হাদি ছিল বাংলাদেশের একজন প্রকৃত সন্তান। দেশকে নিয়ে তার ভালোবাসা ও চিন্তাভাবনা ছিল অসাধারণ। অল্প বয়সেই সে কিভাবে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় এ বিষয়ে গভীর উপলব্ধি ও ইতিহাস সম্পর্কে বিস্তৃত জ্ঞান অর্জন করেছিল, যা অনেক প্রবীণ রাজনীতিবিদদের মধ্যেও দেখা যায় না।’ এসময় বক্তারা শহিদ হাদির আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হিসেবে তুলে ধরেন। পাশাপাশি শহিদ হাদির স্মৃতি সংরক্ষণ এবং তার আদর্শ বাস্তবায়নের আহ্বান জানান তারা।
Tag
আরও খবর