জামালপুর-২ ইসলামপুর আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত চারজন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
আজ রোববার (২১ ডিসেম্বর) বিকেল পর্যন্ত চারজন সম্ভাব্য প্রার্থী সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এরমধ্যে হলো বিএনপির দুইজন, জামায়াতে ইসলামীর একজন এবং একজন স্বতন্ত্র প্রার্থী।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র সংগ্রহকারীরা হলেন, বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু, বিএনপির মনোনয়নপ্রত্যাশী দলটির চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, বাংলাদেশ হাউজ বিল্ডিং করপোরেশনের চেয়ারম্যান ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব এ এস এম আব্দুল হালিম, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চলের পরিচালক ড. ছামিউল হক ফারুকী এবং স্বতন্ত্র প্রার্থী অর্ণব ওয়ারেস খান।
ইসলামপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জামান হোসেন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, 'ইতিমধ্যে বিএনপির দুইজন, জামায়াতে ইসলামীর একজন এবং একজন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করাসহ জমা দিতে হবে। সেইসঙ্গে জামানত হিসেবে প্রার্থীকে জমা দিতে হবে ৫০ হাজার টাকা।'
তিনি আরও বলেন, 'নির্বাচনী কার্যক্রম নিরবিচ্ছন্ন করতে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়। এসময় মনোনয়নপত্র সংগ্রহসহ নির্বাচনী কার্যক্রম করা যাবে।'
২ ঘন্টা ৩৭ মিনিট আগে
৩ ঘন্টা ১৬ মিনিট আগে
৩ ঘন্টা ২২ মিনিট আগে
৩ ঘন্টা ৩৯ মিনিট আগে
৪ ঘন্টা ১৫ মিনিট আগে
১৫ ঘন্টা ৯ মিনিট আগে
১৮ ঘন্টা ২৬ মিনিট আগে
১৮ ঘন্টা ২৬ মিনিট আগে