মে মাসে সড়কে প্রাণ গেছে ৬২২ জনের ভয়ের রাষ্ট্রে আমরা: জনগণের নিরাপত্তা কোথায় মাভাবিপ্রবিতে ‘টেক্সটাইল ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কৃত্রিম বুদ্ধিমত্তা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎ কালিগঞ্জে শিশু নির্যাতনচেষ্টার মামলায় যুবক আটক সেনবাগে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত লোহাগাড়ায় থামছে না পাহাড় ও মাটি কাটা: প্রকৃতির বিরুদ্ধে এক নীরব যুদ্ধ লালপুরে ভুটভুটির ধাক্কায় অটো ভ্যান চালকের মৃত্যু রামিসা ধর্ষণ মামলার রায় হতে পারে অনুকরণীয় শিক্ষক মিলনায়তনে অধ্যক্ষ-সহাকরী অধ্যাপকের মারামারি, ভিডিও ভাইরাল কাঁচামাটিয়া নদী রক্ষায় সরকারের পাশাপাশি জনগণেরও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন - এমপি মাজেদ প্রধানমন্ত্রী নিরলসভাবে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন : এমপি সুলতান মাহমুদ বাবু ক্ষেতলালে জমে উঠেছে দুইশো বছরের পুরনো ঘুড়ির মেলা; চলবে দুইটি ব্যাপী ‎সুন্দরবনের নিরাপত্তা ও মোংলা বন্দর সুরক্ষায় কোস্ট গার্ডের কঠোর অবস্থান: জয়মনির ঘোল হামলায় তোলপাড় ‎ আশাশুনিতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত ইরানে যুক্তরাষ্ট্রের হামলা বন্ধে ‘হতবাক’ নেতানিয়াহু সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য এবারের বাজেট করা হয়েছে --পুতুল মধুপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও ইনোভেশন আইডিয়া দিনব্যাপী প্রদর্শনী অনুষ্ঠিত বামনডাঙ্গায় বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে ‘বামনডাঙ্গা যুব সমাজ উন্নয়ন প্লাটফর্ম’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও গভীর হবে, অচিরেই খুলছে ট্যুরিস্ট ভিসা: নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

ওসমান হাদি হত্যার চার্জশিট ৭ জানুয়ারির মধ্যেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 28-12-2025 04:29:17 pm

ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্তে বড় ধরনের অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ রোববার (২৮ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানান, আগামী ৭ জানুয়ারির মধ্যে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের চার্জশিট (অভিযোগপত্র) প্রদান করা হবে এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদেই বিচার সম্পন্ন করে ন্যায়বিচার নিশ্চিত করা হবে।


উপদেষ্টা জানান, ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্ত এখন শেষ পর্যায়ে রয়েছে। তদন্তের স্বার্থে অনেক গোপনীয়তা রক্ষা করা হচ্ছে বিধায় বিস্তারিত তথ্য এখনই প্রকাশ করা সম্ভব হচ্ছে না। তবে তিনি নিশ্চিত করেছেন— এ ঘটনায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডের নেপথ্যে কারা জড়িত, তা উদ্ঘাটনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো সমন্বিতভাবে কাজ করছে। ৭ জানুয়ারির মধ্যে আদালতে চূড়ান্ত চার্জশিট জমা দেওয়া হবে।


সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলমান যৌথ অভিযানের তথ্য দিয়ে উপদেষ্টা জানান, গত ১৭ ডিসেম্বর থেকে শুরু হওয়া ‌‘অপারেশন ডেভিলহান্ট ফেইজ-২’ এর আওতায় ব্যাপক সাফল্য পাওয়া গেছে।


‘গত ১৭ ডিসেম্বর থেকে আজ পর্যন্ত এই অপারেশনের মাধ্যমে মোট ৯ হাজার ৯৯৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাহিনীগুলো সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে’, জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।


স্বরাষ্ট্র উপদেষ্টা জোর দিয়ে বলেন, ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার নিয়ে কোনো প্রকার শিথিলতা দেখানো হবে না। সরকার এই ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করতে সম্পূর্ণ বদ্ধপরিকর এবং দ্রুততম সময়ের মধ্যে বিচারিক প্রক্রিয়া শেষ করার সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

আরও খবর


6a2a9c8b51140-110626053123.webp
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১ দিন ২৩ ঘন্টা ০ মিনিট আগে