প্রযুক্তিনির্ভর শিক্ষায় জোর: বাতিল হতে পারে ৬ বিষয়ে অনার্স কোর্স সরকার আ.লীগের কর্মকাণ্ড নিষিদ্ধই রাখতে চায়: তথ্য উপদেষ্টা শ্যামনগরে গাবুরা-বুড়িগোয়ালিনী খেয়াঘাটে ভাঙ্গন ভেটখালী ব্রিজ এলাকা থেকে শিশুর নিখোঁজের অভিযোগ শান্তিগঞ্জে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত কলারোয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান, ২৫ হাজার টাকা জরিমানা নাগেশ্বরীতে ইসলামী ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত আশাশুনিতে মাছ ব্যবসায়ীকে ঘিরে বিতর্ক সাংবাদিক জিসান আহমেদ নান্নু ঘাড় ও পিঠের তীব্র ব্যথায় অসুস্থ : দ্রুত সুস্থতায় সকলের দোয়া কামনা নাগেশ্বরী পৌরসভার উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেয়র পদপ্রার্থী আজিজুল হকের বরিশালে ২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক আধুনিকতার মুখোশে নৈতিকতার সংকট | রুমানা আক্তার রত্না রংপুরে ব্র্যাকের উদ্যোগে হাঁসের বাচ্চা বিতরণ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মর্মান্তিক মৃত্যু আশাশুনিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে রাসায়নিক স্প্রে করে আশফল বাগান নষ্টের অভিযোগ, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা বানিয়াচংয়ে দায়িত্ব নিয়ে দুই চেয়ারম্যানের দ্বন্দ্ব, অর্ধশতাধিক আহত খড় শুকানোকে কেন্দ্র করে হামলা, গৃহবধূর মৃত্যু শ্রীমঙ্গল উপজেলা ক্রীড়া সংস্থার৭ সদস্যের এ্যাডহক কমিটির অনুমোদন

‎বাগেরহাটে মনোনয়নপত্র যাচাই-বাছাই: ২৭টি বৈধ, ৫টি বাতিল ‎

ছবি সংগৃহীত


‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাটের চারটি সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে।


‎শনিবার (৩ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক গোলাম মো. বাতেন প্রার্থী ও তাদের প্রতিনিধিদের উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে দাখিল করা ৩২টি মনোনয়নপত্রের মধ্যে ৫টি বাতিল এবং ২৭টি বৈধ ঘোষণা করেন।


‎বাতিল হওয়া মনোনয়নপত্রের মধ্যে রয়েছে বাগেরহাট-১ আসন: ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টি ও স্বতন্ত্র মিলিয়ে ৩টি, বাগেরহাট-২ আসন: এলডিপির ১টি, বাগেরহাট-৪ আসন: স্বতন্ত্র ১টি।


‎বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনের বৈধ প্রার্থীরা হলেন, বিএনপি: ডক্টর লায়ন শেখ ফরিদুল ইসলাম, জামায়াত: মোহাম্মদ আব্দুল ওয়াদুদ শেখ, ইসলামী আন্দোলন বাংলাদেশ: শেখ জিল্লুর রহমান, এনসিপি: মো. রহমাতুল্লাহ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জে এস ডি-রব): মো. হাবিবুর রহমান, স্বতন্ত্র প্রার্থী ৪ জনসহ মোট ৯ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।


‎এছাড়া সাবেক সংসদ সদস্য ও বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ এইচ সেলিম বাগেরহাট-১, ২ ও ৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। তিনটি আসনেই তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।


‎ফলস্বরূপ, বাগেরহাট-২ আসনে বাগেরহাট জেলা বিএনপির সাবেক দুই সভাপতি— আপন দুই ভাই এম এ এইচ সেলিম ও এম এ সালাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে আর কোনো আইনগত বাধা নেই।