আদমদীঘিতে ১২কেজি গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালাল মাদক কারবাকি ‎মোংলা ইপিজেডে শ্রমিকের হাত বিচ্ছিন্ন: নিরাপত্তা ত্রুটি ও কর্তৃপক্ষের অবহেলায় ক্ষোভ ‎ ৪৭তম জাতীয় পর্যায়ে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের সাফল্য নোয়াখালীতে নবাগত পুলিশ সুপারের হুঁশিয়ারি রায়পুরে শিক্ষা উপকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি চৌদ্দগ্রাম কালেরকন্ঠ সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার, থানায় অভিযোগ নাগেশ্বরীতে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক কাউন্সিলিং অনুষ্ঠিত ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরার রাজকীয় মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন মামী বিয়ে করলেন ভাগনেকে, প্রবাস থেকে মামা দেশে ফিরে আত্মহত্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড জাল-নৌকা নিয়ে ঘাটে জেলেদের ভিড়, চলছে প্রকৃত জেলে শনাক্তের কার্যক্রম খাদ্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তি আক্কেলপুরে গলায় দড়ি দিয়ে বৃদ্ধের আত্মহত্যা শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্বাগত মিছিল লালপুরে আবারও গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার লালপুরে ১৬ বছরের কিশোরকে বলাৎকারের অভিযোগে গ্রেফতার ৬০ বছর বয়সী ব্যক্তি। লালপুরে পদ্মার চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ দেওয়ানগঞ্জের সানারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত রাজবাড়ীতে ধার করা টাকার বিরোধে যুবককে হত্যা, ৩ আসামি গ্রেফতার বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজবাড়ীতে সেনা অভিযানে অবৈধ অস্ত্র ও মদসহ গ্রেফতার ২

রাজবাড়ীতে সেনা অভিযানে অবৈধ অস্ত্র ও মদসহ গ্রেফতার ২ রাজবাড়ী সদর থানায় বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ আগ্নেয়াস্ত্র, এ্যামুনেশন, দেশি অস্ত্র ও মাদকসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (০৬ জানুয়ারি ) ভোররাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। সেনাবাহিনীর রাজবাড়ী সদর ক্যাম্পের একটি চৌকস দল লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মারুফ-এর নেতৃত্বে রাত আড়াইটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত রাজবাড়ী সদর থানার বসন্তপুর ইউনিয়ন ও উদয়পুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে বসন্তপুর ও উদয়পুর এলাকার দুইটি বাসায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলেন,রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের মুচিদহ গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে মোঃ আরিফ খান (৫০) এবং রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের গাবলা গ্রামের মৃত আকমল খানের ছেলে মোঃ লিটু খান (৪০)। অভিযানকালে আসামিদের হেফাজত থেকে একটি বিদেশি রিভলবার (মেড ইন জার্মানি), একটি তাজা রিভলবার এ্যামুনেশন, একটি ওয়ান শুটার গান, সাত রাউন্ড ওয়ান শুটার এ্যামুনেশন, একটি ইলেকট্রিক শক মেশিন, একটি ভরা মদের বোতল (কেরু), পাঁচটি খালি মদের বোতল, একটি চাকু, দুটি চাইনিজ কুড়াল, দুটি হাসুয়া, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল, দুটি বাটন মোবাইল ও দুটি হকি স্টিক উদ্ধার করা হয়। স্থানীয় সূত্র জানায়, গ্রেফতারকৃত আরিফ খান দীর্ঘদিন ধরে একটি সন্ত্রাসী বাহিনী পরিচালনা করে আসছিল। কিছুদিন আগে ওই বাহিনী এলাকায় অন্তত ১৩টি পরিবারের ওপর হামলা চালায়। তাদের ভয়ে এলাকাবাসী আতঙ্কে দিন কাটাচ্ছিল। এ ঘটনার পর আরিফ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযান শেষে সোমবার সকাল ৬টা ৫০ মিনিটে গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত সকল আলামত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজবাড়ী সদর থানায় পুলিশের নিকট হস্তান্তর করা হয়। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।
আরও খবর