হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা শ্রীমঙ্গলে সাইটুলা মাদ্রাসা ভবণ নির্মাণ কাজের উদ্বোধন লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ

বিমান থেকে নামার আগেই ‘খুলনার নাসিম’ হয়ে গেলেন কুমিল্লার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 21-01-2023 09:39:34 am

এরই মধ্যে বিপিএলের প্রথম দুই পর্ব শেষ হয়েছে। ছয় ম্যাচে তিন জয় নিয়ে কুমিল্লা আছে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে। কুমিল্লার হয়ে বিপিএলের শুরু থেকেই খেলছেন খুশদিল শাহ। 


এরপর একে একে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে খেলতে তার সঙ্গে যোগ দিয়েছেন হাসান আলী, আবরার আহমেদ ও মোহাম্মদ রিজওয়ানরা। শুধু কুমিল্লা কেন, বিপিএলের প্রতিটি ফ্র্যাঞ্চাইজিতেই আছে পাকিস্তানের একাধিক ক্রিকেটার।


এবার আরো এক পাকিস্তানি যোগ দিচ্ছেন বিপিএলে। তিনি আর কেউ নন পাকিস্তানের তরুণ তুর্কি নাসিম শাহ। কথা ছিল খুলনা টাইগার্সের হয়ে খেলবেন তিনি। বিপিএল ড্রাফটের আগেই পাকিস্তানি ক্রিকেটার আজম খান ও ওয়াহাব রিয়াজের সঙ্গে খুলনা নাসিম শাহকেও দলে ভিড়িয়েছিল-এমন কথাই শোনা গিয়েছিল। তবে তা আর হয়নি। খুলনা টাইগার্সের সঙ্গে নাকি চুক্তিই হয়নি পাকিস্তানের এই তরুণ পেসারের।


খুলনার হয়ে না খেললেও বিপিএলে ঠিকই খেলবেন নাসিম। পাকিস্তানের এই পেসার খেলবেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে। শেষ মুহূর্তে এই পেসারকে দলে ভিড়িয়েছে তারাই। 


এরই মধ্যে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছেন নাসিম। বিমানে বসে তোলা ছবি টুইটারে পোস্ট করে পাকিস্তানের এই পেসার লিখেছেন, ‘আবারও যাচ্ছি। কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে বিপিএল খেলতে বাংলাদেশের পথেই আছি।’ 


এই বিষয়ে কুমিল্লা ভিক্টোরিয়ানসের ম্যানেজার আহসানউল্লাহ জানান, ‘নাসিমের শুরুতে খুলনায় খেলার কথা ছিল। পরে আমরা তাকে নিয়ে নিয়েছি। সে এখন আমাদের হয়ে খেলবে। কাল তার দলের সঙ্গে যোগ দেওয়ার কথা।’


প্রথম তিন ম্যাচ হারার পর টানা তিন ম্যাচে জিতেছে কুমিল্লা। যেখানে বড় অবদান রাখছেন রিজওয়ান-খুশদিলরা। এই দলের সঙ্গে নাসিম যোগ হলে কুমিল্লার শক্তি আরও বাড়বে। আর নাসিমও আছেন দুর্দান্ত ছন্দে।

আরও খবর