হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা শ্রীমঙ্গলে সাইটুলা মাদ্রাসা ভবণ নির্মাণ কাজের উদ্বোধন লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ

বাঘারপাড়ার ‘স্বভাবকবি’ আজগর আলী আর নেই: শোকের ছায়া

যশোরের বাঘারপাড়া উপজেলার রানগর গ্রামের গর্ব, বিশিষ্ট পল্লী কবি আজগর আলী লোকান্তরিত হয়েছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১২ জানুয়ারি) দুপুরে যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও আজগর আলী ছিলেন এক সহজাত শিল্পী বা 'স্বভাবকবি'। গ্রামবাংলার মাটির গন্ধ, সাধারণ মানুষের যাপিত জীবন, হাসি-কান্না আর সমাজবাস্তবতা ছিল তাঁর কবিতা ও ছড়ার মূল উপজীব্য। সহজ ভাষায় গভীর জীবনবোধের প্রকাশ ঘটিয়ে তিনি জয় করেছিলেন সাধারণ মানুষের হৃদয়। তাঁর মৃত্যুতে স্থানীয় সাহিত্যাঙ্গন ও সংস্কৃতিমনা মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আজগর আলীর জীবনের সবচেয়ে বড় সার্থকতা ছিল তাঁর সন্তানদের সুশিক্ষিত করে গড়ে তোলা। নিজে লেখাপড়া না জানলেও শিক্ষার গুরুত্ব তিনি মর্মে মর্মে উপলব্ধি করতেন। তাঁরই অনুপ্রেরণায় বড় ছেলে ও পুত্রবধূ আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত। মেঝ ছেলে সেবা দিচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীতে। তাঁর কন্যারাও উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজে সুপ্রতিষ্ঠিত।আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) জোহর নামাজের পর মরহুমের নিজ গ্রাম রানগরে জানাজা অনুষ্ঠিত হয়েছে। এরপর তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।এলাকাবাসীর মতে, আজগর আলী কেবল একজন কবিই ছিলেন না, তিনি ছিলেন একজন নিরহংকারী ও সাদা মনের মানুষ। তাঁর সৃষ্টি ও আদর্শের মধ্য দিয়েই তিনি বাঘারপাড়ার মানুষের স্মৃতিতে চিরভাস্বর হয়ে থাকবেন।

আরও খবর