হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা শ্রীমঙ্গলে সাইটুলা মাদ্রাসা ভবণ নির্মাণ কাজের উদ্বোধন লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ

বকশীগঞ্জে ডিবির হাতে ভারতীয় প্রসাধনী পণ্য জব্দ, ২ চোরাকারবারী কারাগারে

জামালপুরের বকশীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী পণ্য জব্দ করেছে জেলা গোয়েন্দা (ডিবি) শাখা-২ এর সদস্যরা।

আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোরে বকশীগঞ্জ উপজেলার বালুরচর এলাকা থেকে ২৪ বস্তা প্রসাধনী পণ্য জব্দ করে ডিবি পুলিশ। যার আনুমানিক মূল্য ৮ লাখ ৭ হাজার ৪০০ টাকা। এসময় দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

আটকরা হলো, পার্শ্ববর্তী শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার মাধবপুর জলঙ্গা এলাকার বাসিন্দা আবু সাঈদ (৩৫) এবং সুজন মিয়া (২৮)। দুপুরে জামালপুর চিফ জুডিশিয়াল আদালতে পুলিশ হাজির করলে শোনানি শেষে সংশ্লিষ্ট বিচারক তাঁদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

ডিবি-২ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুহুল আমিন তালুকদার আজকের পত্রিকাকে বলেন, 'শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় প্রসাধনী পণ্য চোরাচালান করা হচ্ছে, এমন গোপন খবরের ভিত্তিতে বালুরচর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে দুটি অটোরিকশায় ২৪ বস্তা বিভিন্ন ধরনের প্রসাধনী পাওয়া গেলে পণ্যগুলো জব্দ করা হয়। এসময় পণ্যগুলো বহনের দায়ে আবু সাঈদ ও সুজন মিয়াকে আটক করা হয়। 

দুপুরে আটককৃতদের জামালপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। চোরাচালান, মাদক, জুয়া ও অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত।

আরও খবর