চৌদ্দগ্রাম দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসায় পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান জয়পুরহাট হার্ট ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাইয়ে দূর্নীতি কমিশন এর বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। ‎বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, সুন্দরবনে অবমুক্ত দিনাজপুর বিরলে র‌্যাব-১৩ এর অভিযানে ৩৯৬ বোতল এসকাফসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। চিলমারীর "কড়াই বরিশাল চরে" মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আদমদীঘিতে এসএসসি পরীক্ষার প্রস্ততিমুলক সভা আদমদীঘিতে চোরাই অটোভ্যানসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার যশোরের শার্শায় চাঁদার দাবিতে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম গৃহবন্দী সংখ্যালঘু পরিবার, ভাঙচুরের পর আঙিনায় সবজি আবাদ,বসতভিটা দখলের চেষ্টা সাতক্ষীরায় বাড়তি দামে তেল বিক্রি, জরিমানায় দুই স্টেশন যশোরে মেয়াদোত্তীর্ণ কীটনাশক জালিয়াতি: ৩৫ বছরের ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্ভাবন “Thunderbolt” ক্রুজ মিসাইল প্রদর্শন ‎মোংলা বন্দরে ভিড়ল কয়লাবাহী জাহাজ, রামপাল বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ শুরু সোহরাওয়ার্দী আর্ট ক্লাবের নেতৃত্ব জান্নাতুল আরবি প্রিয়া - ছোঁয়া আক্তার যশোরের উন্নয়ন ও জনসেবায় সর্বোচ্চ স্বচ্ছতার নির্দেশ জেলা প্রশাসকের এসএসসি পরীক্ষার ৩ দিন আগে কেন্দ্রে প্রবেশ নিয়ে নতুন নির্দেশনা জারি বেনাপোলে আধুনিক হাসপাতাল নির্মাণের দাবিতে গণ-বিক্ষোভ ও ৩ দফা দাবি পেশ রায়পুরে মাদকবিরোধী অভিযান: গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ ৪ জন গ্রেপ্তার অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময় সভা

নোয়াখালীতে নিখোঁজের ১৪ দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার

নোয়াখালীতে নিখোঁজের ১৪ দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার



নোয়াখালীতে নিখোঁজের ১৪ দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার

রিপন মজুমদার নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জে নিখোঁজের ১৪ দিন মো.আরিফ মিয়া (৭৮) এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলা গোপালপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের কোটরা মহব্বতপুর গ্রামের ব্রিজের নিচে খাল থেকে এই বৃদ্ধের মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে, গত ২ জানুয়ারি সকাল ৮টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের কোটরা মহব্বতপুর গ্রাম থেকে তিনি নিখোঁজ হন।

নিহত আরিফ একই গ্রামের রহিম উদ্দিন ভূঁঞা বাড়ির রাশার্দ মিয়ার ছেলে।

নিহতের ভাতিজা জামাল হোসেন জানান, আরিফ মিয়া অবিবাহিত ছিলেন। তিনি তার আপন ৫ ভাইয়ের সাথে বসবাস করতেন। কয়েক মাস ধরে তিনি মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়েন। গত ২ জানুয়ারি সকাল ৮টার দিকে নিজ গ্রাম থেকে নিখোঁজ হন। নিখোঁজের পর পরিবারের সদস্য বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তার কোন খোঁজ পায়নি।   শুক্রবার বেলা ১১টার দিকে কোটরা মহব্বতপুর গ্রামের ব্রিজের নিচে খাল থেকে দুটি ছেলে কচুরিপানা আনতে যায়। ওই সময় তারা কচুরিপানা সরালে বৃদ্ধে মরদেহ ভেসে উঠে।

এ বিষয়ে বেগমগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো.হাবিবুর রহমান বলেন, নিহেতর শরীরে কোন আঘাতের চিহৃ নেই। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

আরও খবর