হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা শ্রীমঙ্গলে সাইটুলা মাদ্রাসা ভবণ নির্মাণ কাজের উদ্বোধন লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ

যশোরে জামায়াতের বিশাল নির্বাচনি জনসভা: প্রধান অতিথি আমির ডা. শফিকুর রহমান

আসন্ন ২৭ জানুয়ারি (মঙ্গলবার) যশোরের মাটি কাঁপাতে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ওইদিন সকাল ৮টায় আয়োজিত বিশাল নির্বাচনি জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। জামায়াত আমিরের এই আগমনকে কেন্দ্র করে যশোরের রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রাণচাঞ্চল্য তৈরি হয়েছে।জনসভাটি সুশৃঙ্খল ও সফল করতে সোমবার বিকেল ৩টায় যশোর জেলা কার্যালয়ে এক জরুরি জেলা কর্মপরিষদ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা আমির অধ্যাপক গোলাম রসুল। সভাপতির বক্তব্যে তিনি বলেন, "যশোরের মাটিতে এই জনসভা হবে একটি মাইলফলক। প্রতিটি নেতাকর্মীকে সুশৃঙ্খলভাবে এবং জননিরাপত্তা বজায় রেখে এই বিশাল আয়োজন সফল করতে হবে।"

সভায় জনসভার প্রস্তুতি পর্যালোচনা করেন জেলা নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, জেলা সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী ও সহকারী সেক্রেটারি বেলাল হুসাইনসহ শীর্ষ নেতৃবৃন্দ। এছাড়াও প্রচার সম্পাদক অধ্যাপক শাহাবুদ্দীন বিশ্বাস ও আইন সম্পাদক অ্যাডভোকেট গাজী এনামুল হকসহ জেলা কর্মপরিষদের গুরুত্বপূর্ণ সদস্যরা সভায় উপস্থিত থেকে জনসভার প্রতিটি বিভাগীয় কাজ তদারকি করেন।এবারের জনসভার বিশেষ দিক হলো রাজনৈতিক ঐক্যের প্রতিফলন। জামায়াত আমিরের পাশাপাশি যশোরের ৬টি সংসদীয় আসনের ১০ দলীয় জোটের প্রার্থীরা এবং জোটের শীর্ষ নেতারা এই জনসভায় অংশগ্রহণ করবেন। ফলে এটি কেবল একটি দলীয় সভা নয়, বরং যশোরের সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের মঞ্চে পরিণত হতে যাচ্ছে।জেলা বৈঠকের পর সকল উপজেলা আমির ও সেক্রেটারিদের নিয়ে পৃথক একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উপজেলার প্রতিটি গ্রাম ও ওয়ার্ড থেকে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিশেষ পরিকল্পনা।

আরও খবর