দুই বছর শারীরিক সম্পর্কের পর প্রতারণার অভিযোগ রেলপথে অসতর্কতার মাশুল, প্রাণ হারালেন এক তরুণ রংপুর বিভাগে লোকসংগীতে প্রথম স্থান অর্জন করল উলিপুরের নিজশ্রী সরকার পৃথিরাই বজ্রপাতের শিকার জেলের মরদেহ উদ্ধার ঝিনাইগাতীতে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত পাটকেলঘাটা থানাকে উপজেলায় উন্নীতকরণের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত অনার্স কোর্স থেকে বাংলা ও ইতিহাস বাদ দেওয়ার কোনো পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে নিখোঁজ শিশু রাইশা মনির" ৪৪ ঘণ্টা পর মরদেহ উদ্ধার বরিশালে বিপুল পরিমাণে গাজা উদ্ধার, পলাতক ২ ঈশ্বরগঞ্জে একরাতে সাতটি গরু চুরি সানন্দবাড়ী বাজারে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিং এর গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে পৃথক অভিযানে গ্রেফতার - ২ দেবহাটায় র‌্যাবের অভিযানে ২৫৪ বোতল ফেনসিডিল জব্দ, আটক ১ বিজিবির অভিযানে ফেনসিডিল-কোডিনসহ মালামাল আটক আক্কেলপুরে একই দিনে পৃথক স্থান থেকে দুই নারীসহ ৩ জনের লাশ উদ্ধার. আশাশুনিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ব্র্যাকের র‌্যালি আলোচনা সভা ও বৃক্ষ রোপন ভূমির সেবা ক্ষেত্রে কোন অনিয়ম বরদাশত করা হবে না -ডিসি ড. জি. এম সরফরাজ বানিয়াচংয়ে গ্রাম আদালতের সচেতনতা বৃদ্ধিতে কর্মশালা ক্ষেতলালে গ্রাম আদালত সমন্বয় কর্মশালা অনুষ্ঠিত সৈয়দ হারুন এমজেএফ বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন

বরিশালে মনোনয়ন প্রত্যাহার করল জামায়াত

বরিশালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল বিভাগের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসন হিসেবে বিবেচনা করা হয় বরিশাল সদর আসনকে। এখানে সিটি করপোরেশন, বিশ্ববিদ্যালয় সহ বিভাগীয় সদর দপ্তর রয়েছে। এই আসনটিতে শুরু থেকে প্রচার প্রচারণায় শক্ত ভুমিকায় ছিল জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকে মুয়াযযম হোসাইন হেলাল। জনসেবা, সভা সমাবেশ, মানুষের দ্বারে দ্বারে যাওয়া এমনকি সুখ-দুঃখে মানুষের পাশে থেকে দৃষ্টান্ত স্থাপন করেন তিনি। এভাবে সাধারণ কর্মী সমর্থকদের মাঝে আশার আলো সঞ্চার হয়। সবশেষ ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে জোট ভেঙ্গে যাওয়ার পর জামায়াতের সমর্থকরা আরো আশাবাদী হয়ে ওঠেন। তাদের ভাষ্য, সদর আসনে জামায়াতের পক্ষে একটি আবহ তৈরী হয়েছে। পূর্বের সব হিসেব নিকেশ পেছনে ফেলে এবার দাঁড়িপাল্লাকে জয়ী হওয়ার যথেষ্ট ক্ষেত্র তৈরী হয়েছে। এসব আশা আকাঙ্খাকে পিশে দিয়ে ২০ জানুয়ারী (মঙ্গলবার) বরিশাল-৫ (সদর-সিটি) থেকে মনোনয়ন প্রত্যাহার করেন জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকে মুয়াযযম হোসাইন হেলাল। মনোনয়নপত্র প্রত্যাহারের পর মুয়াযযম হোসাইন হেলাল সাংবাদিকদের বলেন, ‘দলীয় সিদ্ধান্তের পাশাপাশি সৌজন্যতার জায়গা থেকে ফয়জুল করিমের আসনে তাকে সমর্থন জানিয়ে আমার মনোনয়নপত্র প্রত্যাহার করেছি।’ এর ফলে বরিশালের ছয়টি সংসদীয় আসনের মধ্যে চারটিতে জামায়াতের প্রার্থীরা মাঠে থাকছেন। এর আগে দশ দলীয় জোটের শরিক এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদকে সমর্থন জানিয়ে বরিশাল-৩ আসনে মনোনয়ন সংগ্রহ করেও তা জমা দেননি মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর। এদিকে বরিশাল সদর আসনে কর্মী সমর্থকরা মনুক্ষন্ন হয়ে বলছেন, জামায়াতে ইসলামীতে দলীয় সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোন সুযোগ বা রেওয়াজ নেই। তাই আমরা বাধ্য হয়ে কেন্দ্রের সিদ্ধান্ত মেনে নিচ্ছি। কিন্তু বিজয়ী হওয়ার সমূহ সম্ভাবনাময় একটি আসন ছেড়ে দেয়াকে আমরা মন থেকে মানতে পারছিনা।
আরও খবর