প্রযুক্তিনির্ভর শিক্ষায় জোর: বাতিল হতে পারে ৬ বিষয়ে অনার্স কোর্স সরকার আ.লীগের কর্মকাণ্ড নিষিদ্ধই রাখতে চায়: তথ্য উপদেষ্টা শ্যামনগরে গাবুরা-বুড়িগোয়ালিনী খেয়াঘাটে ভাঙ্গন ভেটখালী ব্রিজ এলাকা থেকে শিশুর নিখোঁজের অভিযোগ শান্তিগঞ্জে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত কলারোয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান, ২৫ হাজার টাকা জরিমানা নাগেশ্বরীতে ইসলামী ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত আশাশুনিতে মাছ ব্যবসায়ীকে ঘিরে বিতর্ক সাংবাদিক জিসান আহমেদ নান্নু ঘাড় ও পিঠের তীব্র ব্যথায় অসুস্থ : দ্রুত সুস্থতায় সকলের দোয়া কামনা নাগেশ্বরী পৌরসভার উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেয়র পদপ্রার্থী আজিজুল হকের বরিশালে ২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক আধুনিকতার মুখোশে নৈতিকতার সংকট | রুমানা আক্তার রত্না রংপুরে ব্র্যাকের উদ্যোগে হাঁসের বাচ্চা বিতরণ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মর্মান্তিক মৃত্যু আশাশুনিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে রাসায়নিক স্প্রে করে আশফল বাগান নষ্টের অভিযোগ, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা বানিয়াচংয়ে দায়িত্ব নিয়ে দুই চেয়ারম্যানের দ্বন্দ্ব, অর্ধশতাধিক আহত খড় শুকানোকে কেন্দ্র করে হামলা, গৃহবধূর মৃত্যু শ্রীমঙ্গল উপজেলা ক্রীড়া সংস্থার৭ সদস্যের এ্যাডহক কমিটির অনুমোদন

বাগেরহাটে জামায়াত-জাতীয় পার্টির অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

ছবি সংগৃহীত

‎মোংলা প্রতিনিধিঃ


‎বাগেরহাটে জামায়াত ও জাতীয় পার্টির অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে বাগেরহাটের রামপালের ফয়লা বাজারে বিএনপির কার্যালয়ে মোংলা-রামপাল সংসদীয় আসনের (বাগেরহাট-৩) ধানের শীষ প্রতীকের প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের হাতে হাত রেখে তারা বিএনপিতে যোগ দেন।

‎বিএনপিতে যোগ দেয়া সদস্যদের বরণ করে নেয় দলটির নেতাকর্মীরা

‎বিএনপিতে যোগ দেয়া সদস্যদের বরণ করে নেয় দলটির নেতাকর্মীরা।

‎এ সময় তারা ফুলের তোড়া দিয়ে বিএনপির প্রার্থীকে শুভেচ্ছা জানান। পরে বিএনপি প্রার্থীও তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন এবং শুভেচ্ছা জানান।


‎এ অনুষ্ঠানে স্থানীয় বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিএনপিতে সদ্য যোগ দেয়া রামপালের উজলকুড় ইউনিয়ন যুব জামায়াতের অফিস সেক্রেটারি আব্দুল কাদের বলেন, ১৯৯৫ সালে শিবির দিয়ে রাজনীতি শুরু করেছিলাম। এরপর যুব জামায়াত করেছি। কিন্তু বিগত ৫ আগস্টের পর থেকে জামায়াত তার নীতি-আদর্শের মধ্যে নেই। এছাড়া এ এলাকার বিএনপির প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম একজন কর্মী বান্ধব নেতা। তার কর্মকাণ্ড ও আচার-ব্যবহারে আকৃষ্ট হয়ে আমরা জামায়াত, যুব জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা বিএনপিতে যোগ দিয়েছি। এখন থেকে আমরা বিএনপির রাজনীতি করব।


‎জাতীয় পার্টির উজলকুড় ইউনিয়ন সহ-সভাপতি মোল্লা মহসিন বলেন, তারুণ্যের প্রতীক তারেক রহমান এখানে এমন একজন সৎ, নির্ভীক ও যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দিয়েছেন তার রাজনৈতিক এবং ব্যক্তিগত কর্মকাণ্ডে উদ্বুদ্ধ হয়ে আমরা বিএনপিতে যোগ দিয়েছি।


‎বিএনপিতে যোগ দিয়ে গোবিন্দ গাইন বলেন, বিগত সময়ে আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের অনেকেই কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম না। কিন্তু বিগত ১৬/১৭ বছর ধরে বিএনপি নেতা লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম এ এলাকার উন্নয়নে ও সেবামূলক অসংখ্য কর্মকাণ্ড করেছেন। সেই সাথে আমাদের নিরাপত্তা ও সহায়তা প্রদান করেছেন। তাই তার ব্যক্তিগত ও রাজনৈতিক কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়েই আমরা বিএনপিতে যোগ দিয়েছি।


‎বাগেরহাট-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, বিএনপির প্রতি আস্থা রেখে যারা যোগ দিয়েছেন তাদেরকে স্বাগত জানাই। আশা করছি তাদের এ যোগদান আগামীর কর্মকাণ্ড আরো ত্বরান্বিত করবে। কারণ তারা অন্য রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ পদে ছিল। তাদেরও অনেক অভিজ্ঞতা রয়েছে। তাদের সেই অভিজ্ঞতা দিয়ে আগামীতে তারেক রহমানের মিশন-ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।