আশাশুনিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে রাসায়নিক স্প্রে করে আশফল বাগান নষ্টের অভিযোগ, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা বানিয়াচংয়ে দায়িত্ব নিয়ে দুই চেয়ারম্যানের দ্বন্দ্ব, অর্ধশতাধিক আহত খড় শুকানোকে কেন্দ্র করে হামলা, গৃহবধূর মৃত্যু শ্রীমঙ্গল উপজেলা ক্রীড়া সংস্থার৭ সদস্যের এ্যাডহক কমিটির অনুমোদন আগরদাড়ীতে শিক্ষককে গণপিটুনি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আহমদ আলী সরদারের ইন্তেকাল হত্যা না আত্মহত্যা, ধোঁয়াশায় পরিবার শাশুড়িকে কুপিয়ে হত্যার চেষ্টার আসামি দেড় মাসেও গ্রেপ্তার হয়নি কচুয়ায় মৃত্যুর আড়াই মাস পর কবর থেকে কন্যা শিশুর লাশ উত্তোলন আশাশুনি উপজেলা তরুণ দলের কমিটি অনুমোদন ★নাভিদ সভাপতি, সাইফুল সম্পাদক মাদারীপুরের ডাসারে মাদকসহ ও বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত মোট ৪ জন আসামিকে গ্রেফতার করে,ডাসার থানা পুলিশ। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা শৈলকুপায় কলেজছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্তের দাবি স্বামী ও শ্বশুরবাড়ির নির্যাতনে কলেজছাত্রী ফারজানার নির্মম মৃত্যু: পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ, বিচারের দাবিতে ক্ষোভ লালপুরের বিলমাড়ীয়া সরকারি ফুটবল মাঠ নিয়ে নতুন স্বপ্ন কচুয়ায় ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রায়পুরে কর্তৃপক্ষের অবহেলায় খুলছেন অননুমোদিত ক্লিনিক, ভূয়া ডাক্তার সিনথিয়া দিচ্ছেন গাইনী রোগের জটিল চিকিৎসা ‎ দেওয়ানগঞ্জের ডাংধরায় ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার হাতিয়ায় এনসিপি নেতার বিরুদ্ধে সরকারি জায়গার তেলের পাম্প স্থাপন, গাছ কাটা ও মালামাল বিক্রির অভিযোগ

হাটশ হরিপুরের চিহ্নিত মাদকসেবী বখাটে আশিক ও সাদেকুলের বিরুদ্ধে একাধিক নারীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ

কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের নতুনপাড়া বোয়ালদাহ এলাকার কিশোর গ্যাং এর প্রধান, চিহ্নিত মাদকসেবী ও বখাটে খ্যাত আশিক ও সাদেকুলের বিরুদ্ধে একাধিক নারীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। 


দীর্ঘদিন ধরে আশিক ও সাদেকুল এসব নারীদের বিভিন্ন ভাবে অশ্লীল অঙ্গভঙ্গিতে ইশারা ও কুপ্রস্তাব দিয়ে আসছে। এই দুই লম্পটকে এসব অনৈতিক কাজ থেকে সরে আসতে তাদের ও তাদের অভিভাবকদের সতর্ক করেছেন হাটশ হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা। তবুও সেই এলাকার নারীরা বখাটে আশিক ও সাদেকুল এর লাম্পট্য থেকে রেহায় পায়নি। 


সম্প্রতি এক নারীকে রাস্তার মাঝে দাড় করিয়ে কুপ্রস্তাব দেয়। ওই নারী তাদের কুপ্রস্তাব মেনে না নেওয়ায় আশিক ও সাদেকুল ওই নারীকে বিভিন্ন অশ্লীল ভাষায় গালিগালাজ করে মারতে উদ্যত্ত হয়। এ বিষয় নিয়ে থানায় তাদের বিরুদ্ধে মামলা করতে চাইলে লম্পট আশিক জীবননাশের হুমকি দেয়। ভুক্তভোগী নারীর জা বাদী হয়ে লম্পট আশিক ও সাদেকুল এর বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায়                                                                                                                                                                                                                                                               অভিযোগ দায়ের করেছেন। 


লম্পট আশিক ওই এলাকার তসলিম বিশ্বাসের ছেলে ও সাদেকুল একই এলাকার সেলিমের ছেলে। 


অভিযোগ সূত্রে জানা যায়, আশিক ও সাদেকুল ওই এলাকার চিহ্নিত মাদকাসক্ত ও মাস্তান প্রকৃতির। তারা নতুনপাড়া বোয়ালদাহ এলাকার সিরাজের মুদিখানা দোকানের পাশে বসে একাধিক নারীকে উদ্দেশ্য করে খারাপ ভাবে অঙ্গভঙ্গি ও কুপ্রস্তাব দিয়ে থাকে। তাদের এসব কুকর্মের বিষয় নিয়ে স্থানীয় ভাবে চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিরা সতর্ক ও সমাধান করার চেষ্টা করে। কিন্তু তাতেও কোন সুরাহা হয়নি। বরং তারপর থেকে তাদের লাম্পট্যতা আরও বেড়ে যায়। 


সম্প্রতি গতকাল সোমবার (২৩ জানুয়ারী) সকাল ১০টায় এক নারীর পথরোধ করে আশিক ও সাদেকুল তাদের কুপ্রস্তাব মেনে নিতে চাপ প্রয়োগ করে। তাদের কুপ্রস্তাব প্রত্যাখ্যান করলে তারা ওই নারীকে বিভিন্ন অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং মারতে উদ্যত্ত হয়। এ বিষয় নিয়ে মামলা করতে চাইলে লম্পটরা ওই নারীকে জীবনাশের হুমকি প্রদান করে। 


এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন খান বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

Tag
আরও খবর