পাংশায় মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদ- স্বামীর বাসায় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার লোহাগাড়ায় পারিবারিক কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণে বাধার অভিযোগ, সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের প্রতিবাদ নওগাঁয় পুলিশ সুপার এর নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের ১৪০ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ একজন মাদক ব্যবসায়ী আটক। চিলমারীতে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে, নিখোঁজ রাইশা মনি ‎সুন্দরবনে ভারতগামী কার্গো জাহাজে সশস্ত্র ডাকাতি ও গুলিবর্ষণ: নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা শ্যামনগরে খেলতে গিয়ে শিশুর মৃত্যু ইসলামপুরে ফেসবুকে সমাবেশের ভিডিও : যুবলীগ কর্মী আটক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক হলেন যশোরের শান্তনু ইসলাম সুমিত লাখাইয়ে সংঘর্ষ পরবর্তী মামলা আতংকে ধান,চালসহ গৃহস্থালি সামগ্রী সরিয়ে নিচ্ছে প্রতিপক্ষ। সোনালী ব্যাংক ঝিনাইগাতী শাখার ম্যানেজার রাজীব কুমার সাহা চৌধুরীকে পদোন্নতিজনিত কারণে বিদায় সংবর্ধনা দিনাজপুর মেডিকেলে আউটসোর্সিং এ জনবল নিয়োগে বিতর্কিত প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়ার সূক্ষ্ম পরিকল্পনার অভিযোগ লেবাননের আকাশে ঝরে গেল স্বপ্ন, কফিনবন্দি নাহিদুলের বাড়ি ফেরা ‎রামপালে মরা গরুর মাংস বিক্রির অপচেষ্টা: দুই বিক্রেতার কারাদণ্ড ও জরিমানা জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. মো. আমির হোসেন বানিয়াচংয়ে নারীও শিশু নির্যাতন প্রতিরোধে সভা ধর্মপাশায় পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে নিহত ১ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস ও মানববন্ধন অনুষ্ঠিত রায়পুরে বিএনপি নেতার কাঁটাতারে প্রবাসীর বাড়ি ঘেরাও, দুইদিন অবরুদ্ধ পরিবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

বড়লেখা'র উন্নয়নে নিসচার ১১ দফা দাবি, সংসদ সদস্য প্রার্থীর সঙ্গে মতবিনিময়

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সার্বিক উন্নয়ন ও নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে ১১ দফা দাবি ইশতেহারে অন্তর্ভুক্তির দাবিতে ১১ দলীয় জোটের প্রার্থীর সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত সভায় নিসচা বড়লেখা উপজেলা সভাপতি তাহমীদ ইশাদ রিপনের সভাপতিত্বে এবং সহ সাধারণ সম্পাদক রেদওয়ান আহমদ রুম্মানের সঞ্চালনায় নিসচা'র ১১ দফা দাবি উপস্থাপন করেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি মার্জানুল ইসলাম।


এতে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) সংসদীয় আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম।


এ সময় ১১ দলীয় জোটের প্রার্থী নিসচা’র দাবিগুলোকে জনস্বার্থসংশ্লিষ্ট ও যৌক্তিক উল্লেখ করে তা ইশতেহারে অন্তর্ভুক্ত করার বিষয়ে ইতিবাচক আশ্বাস প্রদান করেন।


এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ফয়সল আহমদ, প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি খলিলুর রহমান, ব্যবসায়ী কামাল হোসেন, নিসচা’র সহ সভাপতি গোলাম কিবরিয়া, সহ সাধারণ সম্পাদক নোমান উদ্দিন, অর্থ সম্পাদক এহসান আহমদ, প্রচার সম্পাদক আফজাল হোসেন রুমেল, প্রকাশনা সম্পাদক আশফাক আহমদ, দপ্তর সম্পাদক শাহাব উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক অজিত রবিদাস, সহ সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক মানিনুর ইসলাম মাহিন, যুব বিষয়ক সম্পাদক জাকারিয়া আহমদ এবং সদস্য এমরান আহমদ, শাকিল আহমদ, রাহেল আহমদ ও উবায়দুল্লাহ আহমদ প্রমুখ। 



সভায় বক্তারা বলেন, নিসচা’র ১১ দফা দাবি বাস্তবায়ন হলে বড়লেখা উপজেলার সড়ক নিরাপত্তা, যানবাহন চলাচল এবং সামগ্রিক যোগাযোগ ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নয়ন সাধিত হবে। 


নিসচা নেতৃবৃন্দরা বলেন, জনস্বার্থে নিরাপদ সড়ক, আধুনিক শহর বড়লেখা প্রতিষ্টায় ১১ দফা দাবি ইশতেহারে অন্তর্ভুক্ত করার বিষয়ে সংসদ সদস্য প্রার্থীদের সাথে মতবিনিময়ের উদ্যোগ গ্রহণ করে নিসচা বড়লেখা শাখা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অন্যান্য প্রার্থীদের সাথে মতবিনিময় করতে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আমরা আশা করছি জনস্বার্থে নিসচা'র এই আহ্বান আমলে নিয়ে রাজনৈতিক ব্যক্তিবর্গ সহযোগিতার হাত প্রসারিত করবেন।

আরও খবর