৪৭তম জাতীয় পর্যায়ে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের সাফল্য নোয়াখালীতে নবাগত পুলিশ সুপারের হুঁশিয়ারি রায়পুরে শিক্ষা উপকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি চৌদ্দগ্রাম কালেরকন্ঠ সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার, থানায় অভিযোগ নাগেশ্বরীতে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক কাউন্সিলিং অনুষ্ঠিত ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরার রাজকীয় মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন মামী বিয়ে করলেন ভাগনেকে, প্রবাস থেকে মামা দেশে ফিরে আত্মহত্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড জাল-নৌকা নিয়ে ঘাটে জেলেদের ভিড়, চলছে প্রকৃত জেলে শনাক্তের কার্যক্রম খাদ্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তি আক্কেলপুরে গলায় দড়ি দিয়ে বৃদ্ধের আত্মহত্যা শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্বাগত মিছিল লালপুরে আবারও গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার লালপুরে ১৬ বছরের কিশোরকে বলাৎকারের অভিযোগে গ্রেফতার ৬০ বছর বয়সী ব্যক্তি। লালপুরে পদ্মার চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ দেওয়ানগঞ্জের সানারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত রাজবাড়ীতে ধার করা টাকার বিরোধে যুবককে হত্যা, ৩ আসামি গ্রেফতার বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের আরও ১০ জেলায় রেল সংযোগ চালু করা হবে : রেলমন্ত্রী শ্যামনগরে শিক্ষার মান উন্নয়নে প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা

বগুড়ায় এক লাখ জাল টাকাসহ গ্রেপ্তার ২

বগুড়ার গাবতলীতে জাল টাকার ব্যবসা করতে গিয়ে দুই জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় তাদের কাছে এক লাখের সমপরিমাণ জাল টাকা উদ্ধার করা হয়।



বুধবার সকালে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠিয়েছে ডিবি পুলিশ। এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে গাবতলীর সন্ধ্যাবাড়ি এলাকায় ওই দুইজন গ্রেপ্তার হন।  গ্রেপ্তার দুই জন হলেন গাবতলীর সন্ধ্যাবাড়ির মধ্যপাড়া এলাকার মো. শহিদ ও জয়ভোগা উত্তরপাড়ার মো. সাজু ওরফে সুজা। দুজনের বয়স ৩৭ বছর।


ডিবি পুলিশ জানায়, শহিদ ও সাজু দুজনেই অনেকদিন ধরে জাল নোটের কারবার করে আসছিলেন। তারা জাল নোট নিয়ে এসে গাবতলীর হাট-বাজারগুলোয় বিভিন্নভাবে ছড়িয়ে দিতেন। এ ধরনের অপরাধে তাদের বিরুদ্ধে মামলাও রয়েছে। দুজনের মধ্যে সাজু এক মাস আগে জামিনে কারাগার থেকে বের হয়। গোপন সংবাদে ডিবির সদস্যরা জানতে পারেন, তারা আবারও জাল নোট নিয়ে ব্যবসা শুরু করেছেন। এ তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে সন্ধ্যাবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে  শহিদ ও সাজুকে এক লাখ জাল টাকাসহ গ্রেপ্তার করে ডিবি টিম। বগুড়া ডিবির ওসি সাইহান ওলিউল্লাহ বলেন, শহিদের বিরুদ্ধে ইতিপূর্বে ১ টি এবং সাজুর বিরুদ্ধে ২ টি বিশেষ ক্ষমতা আইনে মামলা আছে। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে গাবতলী থানায় মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। 
আরও খবর