হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা শ্রীমঙ্গলে সাইটুলা মাদ্রাসা ভবণ নির্মাণ কাজের উদ্বোধন লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ

বন্ধুর ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাহত কিশোর: যশোরে চাঞ্চল্য

যশোর শহরের বারান্দীপাড়া এলাকায় বিবাদ মীমাংসা করতে গিয়ে ছুরিকাঘাতের শিকার হয়েছে সৌরভ হোসেন (১৭) নামে এক কিশোর। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে বারান্দীপাড়া ফুলতলা এলাকার একটি মাঠে এই ঘটনা ঘটে। বর্তমানে ওই কিশোর যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত পৌনে ১১টার দিকে সৌরভের বন্ধু ইয়ামিনের (১৮) সাথে সোহেল (২৪) নামে এক যুবকের তর্কের সৃষ্টি হয়। অজ্ঞাত কোনো বিষয় নিয়ে বাগবিতণ্ডা যখন চরমে পৌঁছায়, তখন সৌরভ সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিবাদ থামানোর চেষ্টাকালে সোহেল হঠাৎ উত্তেজিত হয়ে পড়ে। একপর্যায়ে সে তার কাছে থাকা ধারালো চাকু দিয়ে সৌরভের উরুর পেছনে আঘাত করে। সৌরভের চিৎকারে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে এলে অভিযুক্ত সোহেল দ্রুত পালিয়ে যায়।"আমরা চিৎকার শুনে দৌড়ে গিয়ে দেখি সৌরভ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। সোহেলকে ধরার আগেই সে এলাকা ছেড়ে পালায়।" — জনৈক প্রত্যক্ষদর্শী।আহত সৌরভকে স্বজনরা উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, সৌরভের উরুতে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তবে দীর্ঘ চিকিৎসার পর বর্তমানে সে আশঙ্কামুক্ত বলে নিশ্চিত করেছেন কর্তব্যরত চিকিৎসক।সৌরভ বারান্দীপাড়া ফুলতলা এলাকার শুকুর আলীর ছেলে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পরিবারের পক্ষ থেকে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

আরও খবর