নরসিংদী পলাশে অবৈধভাবে মওজুদ কৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ও জরিমানা পদ্মা ভাঙে, চর জাগে—তবু থামে না পদ্মার পারের মানুষের জীবনসংগ্রাম বিশ্বায়নের যুগে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে মানসম্মত শিক্ষার বিকল্প নেই--শিক্ষামন্ত্রী বানিয়াচংয়ে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, বিপাকে এসএসসি পরীক্ষার্থীরা আসলেন জয় করলেন চলে গেলেন ইউএনও মাহামুদুল হাসান জয়পুরহাটে জামায়াত নেতা প্রভাব খাটিয়ে মিথ্যা মামলা দেওয়ায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন এসআই কামাল হোসেনের বিরুদ্ধে আসামিদের রক্ষায় বাদীকে মামলায় হয়রানির করায় এসপির কাছে অভিযোগ অভয়নগরে বাঁশবাগান থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর সফর সফল করতে বাঘারপাড়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ প্রস্তুতি সভা কচুয়ায় শিক্ষামন্ত্রীর নির্দেশে খাজনা ও পরিবহন টোল আদায় বন্ধ! স্বস্তিতে ফিরেছে জনজীবন মিরসরাইয়ে শহীদ রওশন-জামান নূরানী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিবচরের প্রবাসীর ইসলামপুরে জ্বালানি ব্যবস্থাপনা আলোচনা সভা অনুষ্ঠিত সাপাহার চৌধুরী চাঁদ মোহাম্মদ মহিলা কলেজ নবীন বরণ অনুষ্ঠানে 'এমপি' মোস্তাফিজুর রহমান জনতা আদর্শ বিদ্যাপীঠে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী দোয়া মাহফিল ববি ক্রিকেট ক্লাবের সভাপতি সিফাত, সাধারণ সম্পাদক ইনজামামুল আশাশুনিতে কেন্দ্র সচিব ও প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে সভা চিলমারীতে "বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের কমিটি গঠিত" হয়েছে। নড়িয়ায় ২ টাকায় নদী পারাপার : ইজারামুক্ত খেয়াঘাট চালু, জনমনে স্বস্তি শ্রীমঙ্গলে ওয়ার্ড বিএনপি নেতা আলতাফুর রহমানকে বিএনপির আহবায়ক কমিটিসহ দলীয় সব কার্যক্রম থেকে অব্যাহতি, স্থায়ী সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা

এখনই এই যুদ্ধ বন্ধ করুন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 01-03-2026 12:34:05 pm

মধ্যপ্রাচ্যে আবার যুদ্ধের দামামা বেজে উঠল। একদিকে যুক্তরাষ্ট্র-ইসরায়েল, অন্যদিকে ইরান। প্রথম আক্রমণটা করেছে যুক্তরাষ্ট্র গতকাল শনিবার সকালে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এই যুদ্ধের সংবাদ দিয়েছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, তারা বাইরের আক্রমণ ঠেকানোর জন্য আগাম প্রতিরোধমূলক হামলা চালিয়েছে।

এদিকে ইরানও বসে থাকেনি। তারা ইসরায়েলে পাল্টা হামলা চালায়। বিশ্বগণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, তেল আবিব ও তেহরানে প্রায় কাছাকাছি সময়ে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। উভয় শহরের নাগরিকরা নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য ছোটাছুটি করতে থাকেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইসরায়েলের সঙ্গে যৌথভাবে এই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু কী কারণে এই হামলা? ট্রাম্প ঘোষণা করেন, ইরানি শাসকদের হুমকি থামিয়ে দেওয়ার লক্ষ্যে এই হামলা চালানো হয়েছে। এরপর তিনি ইরানি জনগণকে আহ্বান জানান, যুদ্ধের পর নিজেদের সরকার বসান। এই আহ্বানের মুহূর্তে ইরানের পাঁচটি শহরে ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শহরগুলো হচ্ছে তেহরান, ইস্পাহান, কোম, কারাজ ও কেরমানশাহ।

 যুদ্ধ শুরু করা সম্পর্কে ট্রাম্প বলেন, ‘মার্কিন সামরিক বাহিনী ইরানে বড় যুদ্ধ অভিযান শুরু করেছে। আমাদের লক্ষ্য মার্কিন জনগণকে রক্ষা করা এবং ইরানি শাসকদের হুমকি বন্ধ করা।’ পাল্টা ব্যবস্থা হিসেবে ইরানও প্রতিশোধ নেওয়া শুরু করে। তেহরানের এক কর্মকর্তা বলেন, ইরান ভয়াবহ জবাব দেবে। সেই জবাব তারা প্রায় সঙ্গে সঙ্গে দিয়েছে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে। শুধু ইসরায়েলে নয়, সংবাদমাধ্যমগুলো খবর দিয়েছে, ইসরায়েলের পর বাহরাইন, আরব আমিরাত, কুয়েত, কাতার ও সৌদি আরবে শক্তিশালী বিস্ফোরণের পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। এসব দেশেই রয়েছে মার্কিন সেনা ও নৌবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা। এই আক্রমণের মুখে দেশগুলো সতর্কতা জারি করে নাগরিকদের নিরাপদ স্থানে থাকার নির্দেশ দেয়। বন্ধ হয়ে যায় বিমান চলাচল। সক্রিয় হয়ে ওঠে দেশগুলোর ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় ব্যবস্থা।

পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এর অভিঘাত শুধু মধ্যপ্রাচ্য নয়, সারা পৃথিবীতেই পড়বে। পৃথিবীর সব দেশে, বিশেষ করে ইউরো-মার্কিন বলয়ের বাইরের দেশগুলোতে কমবেশি নানা সংকট দেখা দেবে। গত কয়েক দিন ধরে পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধে লিপ্ত রয়েছে। এতে আমাদের উপমহাদেশে চলছে চরম অস্থিরতা। এ রকম পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ মড়ার উপর খাঁড়ার ঘায়ের মতো আমাদের বিপন্ন করে তুলল। বিশ্বের জন্য ডেকে আনল সমূহ বিপদ। কিন্তু এই যুদ্ধের কোনো যৌক্তিকতা ছিল না।

গত জুনে যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইরান ১০ দিন ধরে যুদ্ধ করেছে। ইরানে হামলা চালানোর যুক্তি হিসেবে যুক্তরাষ্ট্র সব সময় বলে আসছে, ইরানের উচ্চ-সমৃদ্ধ পারমাণবিক কর্মসূচি যুক্তরাষ্ট্র ও বিশ্বের জন্য হুমকিস্বরূপ। এটা নিয়ন্ত্রণ করতে হবে। পরিদর্শনের মাধ্যমে এই কর্মসূচি যে হুমকি হয়ে উঠছে না, তার নিশ্চয়তা দিতে হবে। কীভাবে এটা করা যেতে পারে, এই নিয়ে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা চলছে। সর্বশেষ জুন-যুদ্ধের পর ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদির মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা চলছিল। সেই আলোচনায় ইরান তার সমৃদ্ধ ইউরোনিয়ামের মজুত শূন্যে নামিয়ে আনতে রাজি হয়। এমনকি জাতিসংঘ এবং আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশনসহ যুক্তরাষ্ট্রের অস্ত্র পরিদর্শক দলকেও পরিদর্শন করার অনুমতি দিতে চেয়েছে। ইরান বলেছে, তারা শুধু বেসামরিক কাজে পারমাণবিক পরিকল্পনাকে এগিয়ে নিচ্ছে। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, চলতি সপ্তাহেই চুক্তিটি হওয়ার কথা ছিল। কিন্তু গতকালের হামলার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র এই কূটনৈতিক সমঝোতায় পানি ঢেলে দিল।

যুক্তরাষ্ট্রের পরিকল্পনা আসলে কী, এটা এখন পরিষ্কার। হামলার লক্ষ্যও স্পষ্ট। ইরানের বর্তমান শাসকদের সঙ্গে চুক্তি করে তিনি তাদের শাসনকে দীর্ঘায়িত করতে নারাজ। গতকালই হামলার মধ্যে ট্রাম্প যে কথা বলেছেন তাতে বোঝা যায়, ইরানের ‘রেজিম চেঞ্জ’ বা শাসকের পরিবর্তনই তার লক্ষ্য। সেই পথেই তিনি এগোচ্ছেন। এবার বড় পরিসরে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে ইরানে হামলা চালিয়ে যাবে, তাও স্পষ্ট করে বলেছেন ট্রাম্প। কিন্তু এতে তিনি নিজের বিপদও ডেকে আনছেন। ইরান যুক্তরাষ্ট্রে আক্রমণ চালাতে পারে, যুক্তরাষ্ট্রের নাগরিকদের কাছে এই যুক্তি তুলে ধরে তিনি প্রতিবার ইরানে হামলা চালাচ্ছেন। কিন্তু এবার ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে যুক্তরাষ্ট্রের জন্য অনুকূল চুক্তিতে পৌঁছানোর মুহূর্তে যে হামলা চালালেন, তা মার্কিনিরা মেনে নেবেন বলে মনে হয় না। মধ্যপ্রাচ্যসহ বিশ্বকে অস্থির করে তোলা, এমনকি আরও বড় আকারে বিশ্বজুড়ে যুদ্ধে জড়িয়ে পড়ার ঝুঁকিও থাকছে। নিন্দার ঝড় উঠবে ইউরোপে, এমনকি আমেরিকাতেও।

যুদ্ধ আসলে কোনো সমাধান নয়। দ্রুত এই যুদ্ধের পরিসমাপ্তি ঘটা উচিত। ইরানের সঙ্গে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের ফিরে যাওয়া উচিত আলোচনার টেবিলে। আমরা চাই বিশ্বে শান্তি বজায় থাকুক। যুক্তরাষ্ট্রের মতো কোনো পরাশক্তি বা ইসরায়েলের মতো যুদ্ধবাজ কোনো দেশ বিশ্বে মানবিক বিপন্নতার কারণ হয়ে উঠুক, সেটা একেবারেই কাম্য নয়। আমরা তাই অবিলম্বে সব পক্ষকে এই যুদ্ধ বন্ধের আহ্বান জানাচ্ছি।

Tag
আরও খবর
deshchitro-69e000bd65d95-160426031853.webp
কৃষকরা কি দেশের প্রাণ?

১ দিন ১৩ ঘন্টা ১৬ মিনিট আগে


69dc4df9a2c6b-130426075921.webp
ঢাকা-বরিশাল মহাসড়ক যেন এক মরণ ফাঁদ

৪ দিন ৮ ঘন্টা ৩৫ মিনিট আগে