হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা শ্রীমঙ্গলে সাইটুলা মাদ্রাসা ভবণ নির্মাণ কাজের উদ্বোধন লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ

বেতন নেই, বকশিশও মানা: যশোরে হাসপাতাল স্বেচ্ছাসেবকদের জীবন ও জীবিকা সংকটে

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে দীর্ঘদিনের এক অলিখিত প্রথা ও শতধিক মানুষের রুটি-রুজির ওপর বড় ধরনের ধাক্কা লেগেছে। হাসপাতালের ট্রলিতে রোগী বহন করে রোগীদের স্বজনদের কাছ থেকে পাওয়া 'বকশিশ' নেওয়া নিষিদ্ধ করেছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক। এই সিদ্ধান্তের প্রতিবাদে আজ শনিবার সকালে হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন কয়েক ডজন স্বেচ্ছাসেবক।

হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রায় ১০০ জন স্বেচ্ছাসেবক এখানে কোনো সরকারি নিয়োগ বা নির্দিষ্ট বেতন ছাড়াই বছরের পর বছর ধরে রোগীদের এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে ট্রলিতে করে পৌঁছে দিয়ে আসছেন। বিনিময়ে রোগীর স্বজনরা খুশি হয়ে বা এক প্রকার অলিখিত নিয়মে ৫০ থেকে ১০০ টাকা দিয়ে থাকেন। হাসপাতালের নতুন নির্দেশনায় এখন থেকে রোগীদের কাছ থেকে কোনো প্রকার টাকা নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

শনিবার বেলা ১১টা ৩০ মিনিটের দিকে মফিজুল হক সাগরের নেতৃত্বে ৩০-৩৫ জন স্বেচ্ছাসেবক হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। তাদের দাবি পরিষ্কার—হয় রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অনুমতি বহাল রাখতে হবে, নয়তো হাসপাতাল কর্তৃপক্ষকে তাদের কাজের বিপরীতে নির্দিষ্ট পারিশ্রমিক দিতে হবে।"আমরা বিনা বেতনে দিনরাত রোগীদের সেবা দেই। এই বকশিশের টাকা দিয়েই আমাদের সন্তানদের মুখে দুবেলা অন্ন তুলে দেই। টাকা নেওয়া বন্ধ করলে আমরা সপরিবারে না খেয়ে মরব।"— মফিজুল হক সাগর, স্বেচ্ছাসেবক প্রতিনিধি।

আন্দোলন চলাকালীন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন সাফায়েত দপ্তরে না থাকায় এই বিষয়ে কর্তৃপক্ষের সরাসরি কোনো বক্তব্য পাওয়া যায়নি। প্রায় ৩০ মিনিট শান্তিপূর্ণভাবে অবস্থান করার পর স্বেচ্ছাসেবকরা পুনরায় রোগীদের সেবায় ফিরে যান। তবে তারা সাফ জানিয়ে দিয়েছেন, দ্রুত কোনো সমাধান না আসলে তারা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন।একদিকে হাসপাতালের প্রশাসনিক শৃঙ্খলা এবং অন্যদিকে শত শ্রমিকের মানবিক জীবন—এই দুয়ের টানাপোড়েনে এখন থমথমে অবস্থা বিরাজ করছে যশোর জেনারেল হাসপাতালে।

আরও খবর