এসআই কামাল হোসেনের বিরুদ্ধে আসামিদের রক্ষায় বাদীকে মামলায় হয়রানির করায় এসপির কাছে অভিযোগ অভয়নগরে বাঁশবাগান থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর সফর সফল করতে বাঘারপাড়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ প্রস্তুতি সভা কচুয়ায় শিক্ষামন্ত্রীর নির্দেশে খাজনা ও পরিবহন টোল আদায় বন্ধ! স্বস্তিতে ফিরেছে জনজীবন মিরসরাইয়ে শহীদ রওশন-জামান নূরানী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিবচরের প্রবাসীর ইসলামপুরে জ্বালানি ব্যবস্থাপনা আলোচনা সভা অনুষ্ঠিত সাপাহার চৌধুরী চাঁদ মোহাম্মদ মহিলা কলেজ নবীন বরণ অনুষ্ঠানে 'এমপি' মোস্তাফিজুর রহমান জনতা আদর্শ বিদ্যাপীঠে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী দোয়া মাহফিল ববি ক্রিকেট ক্লাবের সভাপতি সিফাত, সাধারণ সম্পাদক ইনজামামুল আশাশুনিতে কেন্দ্র সচিব ও প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে সভা চিলমারীতে "বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের কমিটি গঠিত" হয়েছে। নড়িয়ায় ২ টাকায় নদী পারাপার : ইজারামুক্ত খেয়াঘাট চালু, জনমনে স্বস্তি শ্রীমঙ্গলে ওয়ার্ড বিএনপি নেতা আলতাফুর রহমানকে বিএনপির আহবায়ক কমিটিসহ দলীয় সব কার্যক্রম থেকে অব্যাহতি, স্থায়ী সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা যশোরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে ডা. রাফসানের মামলা: বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির তীব্র নিন্দা ও প্রতিবাদ শ্রীপুরে ফিলিং স্টেশনে অনিয়মের অভিযোগ, ভিডিও করায় সাংবাদিককে মারধর করলো পুলিশ সদস্য রায়পুর জনস্বাস্থ্য বিভাগের উপ-প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ বৃষ্টির জলে ভিজছে শরীর, তেলের জন্য অপেক্ষা ঝিনাইগাতীতে কারিতাসের উদ্যোগে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মখলেছুর রহমান চৌধুরী-আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ ও এসএসসি বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

দারিদ্র্য মানুষগুলো কি নতুন কাপড়ে ঈদ করতে পারবে?

মুন্সি শাহাব উদ্দীন

ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি, ঈদ মানেই নতুন পোশাকের রঙে রঙিন এক উৎসব। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর যেন মুসলমানদের ঘরে ঘরে বয়ে আনে আনন্দের সুবাতাস। ঈদের সকালে নতুন পোশাক পরে নামাজে যাওয়া, আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা করা, ছোটদের হাতে ঈদি তুলে দেওয়া, এসব মিলিয়ে ঈদ হয়ে ওঠে এক অনন্য উৎসব।

কিন্তু সমাজের বাস্তবতা আমাদের সামনে এক কঠিন প্রশ্ন তুলে ধরে। এই আনন্দ কি সমাজের প্রতিটি মানুষের ঘরে পৌঁছায়? দারিদ্র্য মানুষেরাও কি নতুন কাপড় পরে ঈদের আনন্দ উপভোগ করতে পারে?

ঈদ যতই ঘনিয়ে আসে, শহরের বড় বড় মার্কেট, শপিংমল ও দোকানপাটে ততই বাড়তে থাকে মানুষের ভিড়। নতুন পোশাক কেনার আনন্দে মেতে ওঠে শিশু-কিশোর, তরুণ-তরুণী ও পরিবারগুলো। দোকানগুলোতে রঙিন পোশাকের বাহার, বিক্রেতাদের ব্যস্ততা আর ক্রেতাদের উৎসাহে যেন উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে চারদিকে।

কিন্তু এই উজ্জ্বল দৃশ্যের আড়ালে লুকিয়ে থাকে আরেকটি নীরব বাস্তবতা। সমাজের একটি বড় অংশ এখনো দারিদ্র্যের কঠিন চক্রে আবদ্ধ। তাদের কাছে ঈদের নতুন পোশাক অনেক সময় বিলাসিতা ছাড়া আর কিছু নয়।

গ্রামের কোনো দরিদ্র পরিবারে হয়তো একজন দিনমজুর বাবা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কঠোর পরিশ্রম করে কেবলমাত্র পরিবারের খাবারের ব্যবস্থা করতে পারেন। কখনো কাজ থাকে, কখনো থাকে না। অনিশ্চিত আয়ের সেই সংসারে ঈদের নতুন কাপড় কেনা অনেক সময় অসম্ভব হয়ে পড়ে। তবুও সন্তানের মুখের দিকে তাকিয়ে একজন বাবা-মা অন্তরের গভীরে লুকিয়ে রাখেন হাজারো কষ্ট।

ঈদের আগের দিনগুলোতে যখন গ্রামের হাটে কিংবা শহরের বাজারে শিশুদের নতুন পোশাক কেনার উৎসবমুখর দৃশ্য দেখা যায়, তখন অনেক দরিদ্র শিশুই দূর থেকে তাকিয়ে থাকে সেই রঙিন পোশাকগুলোর দিকে। তাদের চোখে ভেসে ওঠে এক ধরনের নীরব আকাঙ্ক্ষা। হয়তো তারাও মনে মনে ভাবে “আমার জন্য কি নতুন কাপড় নেই?”

এই প্রশ্ন শুধু একটি শিশুর নয়, এটি আমাদের সমাজের মানবিক বিবেকের প্রতি এক নীরব আহ্বান।

ঈদ আমাদেরকে শুধু আনন্দ করার শিক্ষা দেয় না, বরং দয়া, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা হলো সমাজে ধনী-গরিবের ব্যবধান কমানো। তাই যাকাত, ফিতরা ও দান-সদকার মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

যদি সমাজের বিত্তবান মানুষরা আন্তরিকভাবে তাদের এই দায়িত্ব পালন করেন, তাহলে অনেক দরিদ্র পরিবারের ঘরেও ঈদের আনন্দের আলো জ্বলে উঠতে পারে। একটি নতুন পোশাক, সামান্য খাদ্যসামগ্রী বা কিছু অর্থ সহায়তা। এগুলোই হয়তো কোনো অসহায় পরিবারের জন্য হয়ে উঠতে পারে জীবনের সবচেয়ে আনন্দের ঈদ উপহার।

বর্তমান সময়ে দেশের বিভিন্ন সামাজিক সংগঠন, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান এবং অনেক উদার হৃদয়ের মানুষ ঈদকে সামনে রেখে অসহায়দের মাঝে নতুন পোশাক ও খাদ্যসামগ্রী বিতরণ করে প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করছেন। এসব মানবিক কর্মকাণ্ড সমাজে সহমর্মিতা ও ভালোবাসার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছে।

তবুও বাস্তবতা হলো সমাজের সব দরিদ্র মানুষের কাছে এখনো ঈদের আনন্দ সমানভাবে পৌঁছায়নি। অনেক পরিবার এখনো ঈদের দিনটিকে কাটায় সাধারণ দিনের মতোই। তাদের ঘরে নেই নতুন পোশাকের আনন্দ, নেই উৎসবের বিশেষ আয়োজন।

এই বাস্তবতা আমাদেরকে ভাবিয়ে তোলে। আমরা যদি আমাদের সামর্থ্য অনুযায়ী অন্তত একজন অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি, তাহলে হয়তো সমাজে এক নতুন পরিবর্তনের সূচনা হতে পারে।

ঈদের আনন্দ তখনই পরিপূর্ণ হয়, যখন সেই আনন্দ সবার মধ্যে ভাগাভাগি করা যায়। একটি ছোট সহায়তা হয়তো কোনো দরিদ্র শিশুর মুখে ফুটিয়ে তুলতে পারে অমূল্য হাসি। একটি নতুন পোশাক হয়তো তার কাছে হয়ে উঠতে পারে পৃথিবীর সবচেয়ে বড় আনন্দ।

তাই আসুন, এবারের ঈদে আমরা সবাই মানবিকতার হাত বাড়িয়ে দিই। নিজের আনন্দের পাশাপাশি একজন অসহায় মানুষের আনন্দের কথাও ভাবি। আমাদের সামান্য সহানুভূতি ও সহমর্মিতাই হয়তো বদলে দিতে পারে কারো ঈদের গল্প।

কারণ ঈদ কেবল ধনী মানুষের উৎসব নয়। ঈদ হলো মানবতা, ভালোবাসা ও সমতার উৎসব। সমাজের প্রতিটি মানুষের মুখে হাসি ফুটলেই ঈদের প্রকৃত আনন্দ পূর্ণতা পায়।





Tag
আরও খবর
deshchitro-69e000bd65d95-160426031853.webp
কৃষকরা কি দেশের প্রাণ?

১ দিন ১২ ঘন্টা ১৬ মিনিট আগে


69dc4df9a2c6b-130426075921.webp
ঢাকা-বরিশাল মহাসড়ক যেন এক মরণ ফাঁদ

৪ দিন ৭ ঘন্টা ৩৬ মিনিট আগে




69bd201114515-200326042313.webp
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ঈদ ভাবনা

২৭ দিন ২৩ ঘন্টা ১২ মিনিট আগে