দুই বছর শারীরিক সম্পর্কের পর প্রতারণার অভিযোগ রেলপথে অসতর্কতার মাশুল, প্রাণ হারালেন এক তরুণ রংপুর বিভাগে লোকসংগীতে প্রথম স্থান অর্জন করল উলিপুরের নিজশ্রী সরকার পৃথিরাই বজ্রপাতের শিকার জেলের মরদেহ উদ্ধার ঝিনাইগাতীতে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত পাটকেলঘাটা থানাকে উপজেলায় উন্নীতকরণের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত অনার্স কোর্স থেকে বাংলা ও ইতিহাস বাদ দেওয়ার কোনো পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে নিখোঁজ শিশু রাইশা মনির" ৪৪ ঘণ্টা পর মরদেহ উদ্ধার বরিশালে বিপুল পরিমাণে গাজা উদ্ধার, পলাতক ২ ঈশ্বরগঞ্জে একরাতে সাতটি গরু চুরি সানন্দবাড়ী বাজারে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিং এর গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে পৃথক অভিযানে গ্রেফতার - ২ দেবহাটায় র‌্যাবের অভিযানে ২৫৪ বোতল ফেনসিডিল জব্দ, আটক ১ বিজিবির অভিযানে ফেনসিডিল-কোডিনসহ মালামাল আটক আক্কেলপুরে একই দিনে পৃথক স্থান থেকে দুই নারীসহ ৩ জনের লাশ উদ্ধার. আশাশুনিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ব্র্যাকের র‌্যালি আলোচনা সভা ও বৃক্ষ রোপন ভূমির সেবা ক্ষেত্রে কোন অনিয়ম বরদাশত করা হবে না -ডিসি ড. জি. এম সরফরাজ বানিয়াচংয়ে গ্রাম আদালতের সচেতনতা বৃদ্ধিতে কর্মশালা ক্ষেতলালে গ্রাম আদালত সমন্বয় কর্মশালা অনুষ্ঠিত সৈয়দ হারুন এমজেএফ বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন

বই মেলায় কুবি শিক্ষকের প্রথম উপন্যাস 'মহারাজাধিরাজ'

অমর একুশে গ্রন্থমেলা-২০২৩ এ  প্রকাশিত হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক  আলী রেজওয়ান তালুকদারের প্রথম উপন্যাস 'মহারাজাধিরাজ'।  উপকথা  প্রকাশন  থেকে প্রকাশিত উপন্যাসটির প্রচ্ছদ করেছেন লুৎফি রুনা। 


'মহারাজাধিরাজ' সম্পর্কে লেখক বলেন, রুপকাশ্রিত স্যাটায়ারধর্মী উপন্যাস। এক দূর সময়ের কোনো এক দূরের লোকালয়ের নির্বোধ কোনো জনগোষ্ঠীর অন্তঃসারশূন্য প্রথাসর্বস্বতা এবং অর্থহীন ও অকল্যাণকর কল্প-বিশ্বাসকে গল্পের বাঁকে বাঁকে তীর্যক ভাবে উপস্থাপনের মাধ্যমে লেখক বুঝি আমাদেরই  সমসাময়িক কোনো প্রেক্ষাপট এবং সমাজের কোনো কোনো শ্রেণির মানুষের চিন্তা, মানস কাঠামো বা আচরণকে সুক্ষ বিদ্রুপ করার আভাস দিয়েছেন।


প্রথম উপন্যাস প্রকাশিত হওয়ার অনুভূতি ব্যক্ত করে লেখক বলেন,  গল্পই লিখতে বসেছিলাম। হঠাৎ খেয়াল করলাম গল্পটা আমার মাথার মধ্যে নিজে নিজেই দীর্ঘ হতে শুরু করেছে। আমি লেখক হিসেবে আর তাকে নিয়ন্ত্রণ করিনি।  নিজে নিজেই সেটা একটা বড় গল্প বা উপন্যাসে রূপ নিলো। আর আমি পেলাম নিজের সৃষ্টির আনন্দ, নিজের লেখা প্রথম উপন্যাস।


উল্লেখ্য, 'মহারাজাধিরাজ' ছাড়াও আলী রেজওয়ান তালুকদারের  'আঁধারবৃক্ষ' ও  'নিভৃত চাঁদের গোধূলি গল্প' নামে দুইটি গল্পগ্রন্থ ইতোপূর্বে প্রকাশিত হয়েছে। সবকটি বই উপকথা প্রকাশনের ১৭৭ নং স্টলের পাশাপাশি রকমারি থেকেও সংগ্রহ করা যাবে।

আরও খবর