ঝিনাইগাতীতে কারিতাস সীডস প্রকল্পের আয়োজনে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শায় ৪ টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা দেশব্যাপী হাম-রুবেলার টিকাদান শুরু : লক্ষ্যমাত্রা ১ কোটি ৮০ লাখ শিশু সাতক্ষীরা সরকারি কলেজে সংরক্ষিত এলাকায় প্রবেশ নিয়ে প্রশ্ন শিক্ষা প্রতিষ্ঠানেও চলবে টিকাদান লালপুরে অবৈধ মাটি খননের অপরাধে দুই লক্ষ টাকা জরিমানা কচুয়ায় রাগদৈল ইমাম মেমোরিয়াল দ্বিমূখী উচ্চ বিদ্যালয়ে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা প্রবাসীর ২০ লাখ টাকা নিয়ে পরকীয়া প্রেমিকের হাত ধরে স্ত্রী উধাও: নিখোঁজ ৮ বছরের শিশু সকাল ৯টার মধ্যে ৩ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস অদম্য ইচ্ছাশক্তির জোরেই মোহাম্মদ হোসাইন ও মঈনুদ্দীন আইনজীবী তেতৈয়া দাওয়াতুল ইসলাম দাখিল মাদরাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও নুরুল আমিন এমপিকে সংবর্ধনা লাখাইয়ে চোরাই মোটরসাইকেল সহ আটক -১। শ্যামনগরে চিংড়ীতে জেলি পুশ, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন কোম্পানীগঞ্জে নাছের ও মুছাপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু নওগাঁয় বিপুল দেশীয় অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার চৌদ্দগ্রাম দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসায় পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান জয়পুরহাট হার্ট ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

চৌগাছায় অসহায় পরিবারের মাঝে ‘চৌগাছা পরিবার’ স্বেচ্ছাসেবী সংগঠনের ঈদ উপহার বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যশোরের চৌগাছায় অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে ‘চৌগাছা পরিবার’ স্বেচ্ছাসেবী সংগঠন।

সোমবার (২৫ রমজান, ১৬ মার্চ) সকাল ১১টায় সংগঠনের প্রধান কার্যালয়ে সদস্যরা একত্রিত হয়ে ঈদ সামগ্রী প্যাকেট প্রস্তুত করেন। পরে সংগঠনের সদস্যরা ৩০টি অসহায় পরিবারের বাড়ি বাড়ি গিয়ে এসব ঈদ উপহার পৌঁছে দেন।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সিঙ্গাপুর প্রবাসী মোঃ বখতিয়ার হোসেনের দিকনির্দেশনায় এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল আহম্মেদের আহ্বানে সদস্য মোঃ কামরুল হাসানের তত্ত্বাবধানে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ আকরাম হোসেনসহ সদস্য মোঃ শাহীন কবির, মোঃ কামরুল ইসলাম, মোঃ আছির উদ্দিন, মোঃ মনিরুল ইসলাম, দীপ্ত বিশ্বাস, মোঃ নয়ন রহমান, মোঃ জুয়েল রানা, মোঃ রনি চৌধুরী ও মোঃ শান্তি মিয়া।

“বিপন্ন মানবতায় প্রবাসীর জয়” এই স্লোগানকে সামনে রেখে সংগঠনটি ইতোমধ্যে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে অসহায় মানুষের আস্থার ঠিকানা হয়ে উঠেছে। সংগঠনের সদস্যরা জানান, ভবিষ্যতেও তারা মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও খবর