অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময় সভা আদমদীঘিতে টিকটকের ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতির ইচ্ছামত পরিচালনায় সদস্যগনের গন পদত্যাগ। লাখাইয়ে হাম নিয়ে জনসচেনতা ও সতর্কতামূলক প্রচারাভিযানে পথশিশু নিকেতন ফাউন্ডেশন। নাগেশ্বরীতে অষ্টম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক ওমর ফারুক পলাতক শহরের বেজপাড়ায় ডিবি’র হানা: ৮০ পিস ইয়াবাসহ ‘ববি’ গ্রেপ্তার হেফাজতে নিয়ে মধ্যযুগীয় নির্যাতনের অভিযোগ, ডিবির ওসি আরিফসহ দুই কনস্টেবলকে প্রত্যাহার সাতক্ষীরায় আইন সচেতনতা কর্মশালা ৪০৯ বোতল ফেন্সিডিল পাচারকালে দুইজন আটক ‘সাইলেন্ট এক্সপেল’ বাতিলের নির্দেশ শিক্ষামন্ত্রীর বাড়ির আঙিনায় সবুজ সাফল্য: জাতীয় ফল কাঠালে স্বয়ংসম্পূর্ণতার পথে শিবচর দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু জীবন সংগ্রামে জিততে চায় জুয়েল শিবচরে কবিদের মিলনমেলা, নতুন প্রজন্মে সংস্কৃতির বার্তা নাগরিক সমস্যায় দ্রুত পদক্ষেপ চায় কমিটি ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আদমদীঘিতে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসুচীর উদ্বোধন রায়পুরে ৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ

ঘাঘা যোগিয়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব সম্পন্ন



​উৎসবমুখর পরিবেশে ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঘাগা যোগিয়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২৫ ও ২৬শে মার্চ বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই উৎসব পালিত হয়।

​অনুষ্ঠানের প্রথম দিন ফিতা কেটে ও পায়রা উড়িয়ে শুভ উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক এবিএম আব্দুল কুদ্দুস ,সাবেক প্রধান কেডিআরকে মাধ্যমিক বিদ্যালয় 

। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, "পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের মানসিক বিকাশে অপরিহার্য।"

​বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি বিএম ফরিদুজ্জামান-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান মারিয়া হোসেন কার্যনির্বাহী পরিষদের সদস্য গাজী আকরাম হোসেন, সৈয়দ মিজানুর রহমান মিজান মো: দিলু শেখ শেখ মাসুদ পারভেজ শামীম,২ নং ওয়ার্ড মেম্বার শেখ শাহ আলম সহ গন্যমান্য ব্যক্তিবর্গ 

​দুই দিনব্যাপী এই আয়োজনে ছিল দৌড়, দীর্ঘ লাফ, উচ্চ লাফ ও মোরগ লড়াইসহ বিভিন্ন আকর্ষণীয় ক্রীড়া ইভেন্ট। দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা গান, নাচ ও কবিতা আবৃত্তি পরিবেশন করে। প্রতিটি ইভেন্টে ছাত্র-ছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

​প্রতিযোগিতা শেষে সমাপনী দিনে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। আমন্ত্রিত অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে মেডেল ও ট্রফি তুলে দেন।

​বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীদের ঐকান্তিক সহযোগিতা ও শৃঙ্খলার মাধ্যমে অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দরভাবে সফল হয়েছে বলে জানান আয়োজক কমিটি। অনুষ্ঠানের শেষাংশে সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে উৎসবের সমাপ্তি ঘোষণা করেন।

আরও খবর


deshchitro-69e39db4defe5-180426090524.webp
ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত

৪ ঘন্টা ৫১ মিনিট আগে