হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা শ্রীমঙ্গলে সাইটুলা মাদ্রাসা ভবণ নির্মাণ কাজের উদ্বোধন লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ

কমিশনারের বাড়িতে হামলার ঘটনা 'মিথ্যা' দাবি করে তীব্র প্রতিবাদ

জামালপুরের ইসলামপুরে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় পৌরসভার কমিশনার ছামিউল হকের  বসতবাড়িতে হামলা, ভাংচুর, লুটপাট এবং মারধরের ঘটনাকে 'মিথ্যা' দাবি করে নিন্দা ও তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিএনপির অভিযুক্ত নেতারা। 


যুবদলের সাবেক নেতা রোকনুজ্জামান রুকন বলেন, 'গত ২২ মার্চ দিবাগত রাতে ৫ লাখ টাকা না দেওয়ায় বসতবাড়ি হামলার অভিযোগ তোলে ২৪ মার্চ কমিশনার ছামিউল হকের স্ত্রী নাজমা বেগম বাদী হয়ে ইসলামপুর থানায় লিখিত অভিযোগ দেয়। ওই অভিযোগে বিএনপির সাত নেতা-কর্মীর নাম উল্লেখ করে। আমি ঘটনার কিছুই জানি না। তবুও অভিযোগপত্রে আমার নাম দেওয়া হয়। এনিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। যা আমার জন্য অত্যন্ত বিব্রতকর। বাস্তবতা হচ্ছে, কমিশনার ছামিউল এবং তাঁর স্ত্রীকে আমি চিনি না। তাঁরাও আমাকে কখনো দেখনি। অন্যের প্ররোচণায় তাঁরা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে। আমি এসব ঘটনার নিন্দা ও তীব্র প্রতিবাদ জানাচ্ছি। 


উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মাহামুদুল হাসমত বলেন, 'যখন জানতে পেলাম যে, আমাদের বিরুদ্ধে মনগড়া অভিযোগ তোলা হয়েছে। তখনই উপজেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকে আমরা ওই ঘটনার প্রতিবাদ জানিয়েছি। চাঁদাবাজি জন্য রাজনীতি করি না। বরং এলাকাবাসীর উন্নয়নের জন্য রাজনীতি করি।আমাদের বিরুদ্ধে অযথা অভিযোগ করা হয়েছিলো। 

ইতোমধ্যে প্রতিপক্ষ নিজেদের ভুল বুঝতে পেরে থানা থেকে অভিযোগ প্রত্যাহার করে নিয়েছে এবং দুঃখ প্রকাশ করেছে। আমাদের বিরুদ্ধে অপপ্রচার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। 




আরও খবর