এপ্রিল মাসেও তেলের দাম বাড়ছেনা বলে ঘোষণা দিয়েছে জ্বালানি বিভাগ। বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় রেখে প্রতিমাসের মতো দেশে জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা করার কথা ছিল।
মঙ্গলবার (৩১ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অপারেশন-১ শাখার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এনামুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, উপরোক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, ‘জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকার (সংশোধিত) আলোকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ভোক্তা পর্যায়ে ডিজেলের বিক্রয়মূল্য ১০০ টাকা/লিটার, অকটেন ১২০ টাকা/লিটার, পেট্রোল ১১৬ টাকা/লিটার এবং কেরোসিন ১১২ টাকা/লিটার-এ অপরিবর্তিত রেখে নির্ধারণ ও অনুমোদন করা হয়েছে।
আগামী ১ এপ্রিল থেকেও এটি কার্যকর থাকবে। বিষয়টি নির্দেশক্রমে অবহিত করা হলো বলেও জানানো হয়।
৩ দিন ১৩ ঘন্টা ২৬ মিনিট আগে
৪ দিন ২৩ ঘন্টা ৩০ মিনিট আগে
৫ দিন ৮ ঘন্টা ২৮ মিনিট আগে
৭ দিন ৩ ঘন্টা ৪৩ মিনিট আগে
১১ দিন ৯ ঘন্টা ৩৪ মিনিট আগে
১৪ দিন ৫৩ মিনিট আগে
১৪ দিন ২ ঘন্টা ৩২ মিনিট আগে
১৪ দিন ১১ ঘন্টা ৩৮ মিনিট আগে