জামালপুরের ইসলামপুরে বসতবাড়িতে গাঁজা গাছের বাগানে জেলা গোয়েন্দা (ডিবি)-২ শাখার
পুলিশ সদস্যরা অভিযান চালিয়েছেন। এসময় ইসমাইল ফকির (৩৫) নামে একব্যক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ইসমাইল ফকির উপজেলার চরপুটিমারী ইউনিয়নের আইড়মারী গ্রামের রসুল ফকিরের ছেলে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) ভোর রাতে অভিযান চালিয়ে নিজ বসতবাড়ি থেকে ইসমাইল ফকিরকে আটক করা হয়। পরে সন্ধ্যায় মাদক আইনের মামলায় ডিবি পুলিশ জামালপুর চিফ জুডিশিয়াল আদালতে হাজির করলে, শোনানি শেষে সংশ্লিষ্ট বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ডিবি-২ শাখার কার্যালয় সূত্রে জানা গেছে, নিজ বসতবাড়িতে আনুমানিক পাঁচ শতাংশ জায়গায়জুড়ে নিষিদ্ধ গাঁজা গাছের চাষ করা হয়েছে মর্মে খবর পান ডিবি পুলিশ। পরে উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ শাজাহানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল ইসমাইল ফকিরের বাড়িতে অভিযান চালান। এসময় ইসমাইল ফকিরকে আটক করাসহ ৪৪টি গাঁজা গাছ উদ্ধার করা হয়। এঘটনায় ডিবি পুলিশে পক্ষে ইসলামপুর থানায় ইসমাইল ফকিরসহ তার বড়ভাই সাধু শেখ (৩৮), আব্দুর রশীদ (৪০) এবং একই এলাকার মমতাজ খাঁর ছেলে আব্দুল কুদ্দুস (৩৭)-কে আসামি দিয়ে ইসলামপুর থানায় মামলা করা হয়েছে।
ডিবি-২ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, 'অভিযান চালিয়ে ৪৪টি নিষিদ্ধ গাঁজার গাছ উদ্ধার করেছি। এঘটনায় চার জনের নামে মামলা করা য়েছে। ওই মামলায় ইসমাইল ফকির নামে একজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
১৬ ঘন্টা ৬ মিনিট আগে
১৬ ঘন্টা ৩২ মিনিট আগে
১৬ ঘন্টা ৩৭ মিনিট আগে
১৭ ঘন্টা ৩৬ মিনিট আগে
১৭ ঘন্টা ৩৭ মিনিট আগে
১৮ ঘন্টা ২৩ মিনিট আগে
১৮ ঘন্টা ৩৩ মিনিট আগে