এসআই কামাল হোসেনের বিরুদ্ধে আসামিদের রক্ষায় বাদীকে মামলায় হয়রানির করায় এসপির কাছে অভিযোগ অভয়নগরে বাঁশবাগান থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর সফর সফল করতে বাঘারপাড়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ প্রস্তুতি সভা কচুয়ায় শিক্ষামন্ত্রীর নির্দেশে খাজনা ও পরিবহন টোল আদায় বন্ধ! স্বস্তিতে ফিরেছে জনজীবন মিরসরাইয়ে শহীদ রওশন-জামান নূরানী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিবচরের প্রবাসীর ইসলামপুরে জ্বালানি ব্যবস্থাপনা আলোচনা সভা অনুষ্ঠিত সাপাহার চৌধুরী চাঁদ মোহাম্মদ মহিলা কলেজ নবীন বরণ অনুষ্ঠানে 'এমপি' মোস্তাফিজুর রহমান জনতা আদর্শ বিদ্যাপীঠে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী দোয়া মাহফিল ববি ক্রিকেট ক্লাবের সভাপতি সিফাত, সাধারণ সম্পাদক ইনজামামুল আশাশুনিতে কেন্দ্র সচিব ও প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে সভা চিলমারীতে "বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের কমিটি গঠিত" হয়েছে। নড়িয়ায় ২ টাকায় নদী পারাপার : ইজারামুক্ত খেয়াঘাট চালু, জনমনে স্বস্তি শ্রীমঙ্গলে ওয়ার্ড বিএনপি নেতা আলতাফুর রহমানকে বিএনপির আহবায়ক কমিটিসহ দলীয় সব কার্যক্রম থেকে অব্যাহতি, স্থায়ী সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা যশোরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে ডা. রাফসানের মামলা: বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির তীব্র নিন্দা ও প্রতিবাদ শ্রীপুরে ফিলিং স্টেশনে অনিয়মের অভিযোগ, ভিডিও করায় সাংবাদিককে মারধর করলো পুলিশ সদস্য রায়পুর জনস্বাস্থ্য বিভাগের উপ-প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ বৃষ্টির জলে ভিজছে শরীর, তেলের জন্য অপেক্ষা ঝিনাইগাতীতে কারিতাসের উদ্যোগে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মখলেছুর রহমান চৌধুরী-আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ ও এসএসসি বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

ঈশ্বরগঞ্জে পেট্রোলের দাবিতে মহাসড়ক অবরোধ


ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পেট্রোলের দাবিতে বিক্ষুব্ধ জনতা ঈশ^রগঞ্জ ভূইয়া ফিলিং স্টেশনের সামনে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে সিমেন্টের খুটি ও গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। বুধবার দুপুরে চর হোসেনপুর ভূইয়া ফিলিং স্টেশনের সম্মুখে  এই অবরোধ সৃষ্টি করা হয়। এসময় বিেেক্ষাভকারীরা ফুয়েল কার্ড ইস্যুর নামে কালক্ষেপন করে ক্রেতা সাধারণকে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করা করেন। নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যুতের জরুরি পরিসেবায় নিয়োজিত একজন কর্মী বলেন আমাদের দিনরাত সারা উপজেলায় দৌঁড়াতে হয়। আমরা জ্বালানি পাই না। জরুরি কাজে নিয়োজিত ব্যক্তিদের প্রতি প্রশাসন নজর দিচ্ছে না। নজরুল ইসলাম নামে এক ব্যবসায়ি জানান, শতকরা ৪০ ভাগ মানুষ যারা ব্যবসা বাণিজ্য ও উদ্যোক্তা হিসেবে দেশের অর্থনীতিতে অবদান রাখছেন এমন ব্যক্তিরাও শর্তের বেড়াজালে পড়ে ভোগান্তির শিকার হচ্ছেন। তিনি বলেন শর্ত শিথিল করে এই বিপুল সংখ্যক জনগোষ্টীকে জ্বালানি দিতে হবে। ভূইয়া ফিলিং স্টেশনের মালিক মঞ্জুরুল হক ভূইয়া জানান, পাম্পে ৯ হাজার লিটার পেট্রোল ৩ হাজার লিটার অকটেন ও সাড়ে ১৩ হাজার  লিটার ডিজেল মজুদ রয়েছে। জ্বালানি তেলের কোন সংকট নেই। প্রশাসনিক নির্দেশনা না থাকায় তেল বিক্রি বন্ধ রয়েছে। পাম্প বন্ধ থাকার কারনে বিক্ষুব্ধ কিছু মানুষ মহাসড়কে অবরোধ সৃষ্টি করে এসময় রাস্তার দুপাশে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানার ওসি ঘটনাস্থলে পৌঁছে বিকেল ৪টা থেকে জ¦ালানি তেল দেওয়া হবে বলে আশ^াস দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন। 

এব্যাপারে ওসি রবিউল আজম বলেন প্রশাসনের পক্ষ থেকে ফুয়েল কার্ডের মাধ্যমে বিকেল ৪টায় জ্বালানি তেল দেওয়া হবে এই মর্মে শহরে মাইকিং করলে এই সড়ক অবরোধের ঘটনা ঘটতনা।


Tag
আরও খবর