পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে : সংসদে প্রধানমন্ত্রী বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু সরুলিয়া ইউনিয়নবাসীর খাদেম হিসেবে থাকতে চাই ইউপি চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মুজিবর রহমান ‎ ঝিনাইগাতীতে কারিতাস সীডস কর্মসূচির উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত নোয়াখালীতে যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা পবিপ্রবিতে শিক্ষার্থীদের উদ্যোগে জমকালো আয়োজনে বিশ্ব ভেটেরিনারি দিবস ২০২৬ উদযাপন নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেপ্তার ৩ শিশুকে হামের টিকা দেওয়ার অপরাধে সেই পরিবহন শ্রমিক বরখাস্ত ২৬ শিক্ষাবর্ষের ১ম অভিভাবক সমাবেশের আয়োজন করলো শান্তিগঞ্জের ইক্বরা আইডিয়াল দাখিল মাদ্রাসা আশাশুনিতে রাতের আঁধারে ধানের জমিতে লোনাপানি তোলার অভিযোগ বগুড়া সিটির প্রশাসক হিসেবে খায়রুল বাশারকে চায় বগুড়াবাসী বাগআঁচড়ায় ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষায়:ঘটনায় জড়িত ৬ শিক্ষককে দ্বায়িত্ব থেকে অব্যাহতি লাখাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ এর উদ্বোধন ও আলোচনা সভা। কুলিয়ারচরে "নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬" কর্মসূচি বাস্তবায়ন সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত উলিপুর মহিলা ডিগ্রি কলেজে উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত জুডোতে যশোরের বাজিমাত: রূপা ও ব্রোঞ্জ জিতে ইলা-রিনার বাজিমাত গোয়ালন্দে পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে অভিযান, ভেকু বিকল গোয়ালন্দে অভিভাবক বিশ্রামাগার ও হেল্প ডেস্ক পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক লালপুরে ভয়াবহ লোডশেডিংয়ে বিপাকে পরীক্ষার্থীরা বানিয়াচংয়ে বিদ্যুতের লুকোচুরিতে কদর বাড়ছে হাতে তৈরী পাখার

শিক্ষাঙ্গনে সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে ববি ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন



 


শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা মানববন্ধন করেছে। 


রোববার (২৬ শে এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে মানববন্ধন করে ইসলামি ছাত্র আন্দোলন। মানববন্ধনে বক্তারা শিক্ষাঙ্গনে চলমান সন্ত্রাসী কার্যক্রমের সমালোচনা করেন সাথে সাথে অনতিবিলম্বে সন্ত্রাসী কার্যক্রম বন্ধের আহবান জানান। সাথে সাথে সুষ্ঠু নিরাপদ ক্যাম্পাসের দাবি জানান যেখানে সকল রাজনৈতিক দল ও মতের সহাবস্থান বজায় থাকবে।


মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শুরা সদস্য হাসিবুল হোসেন। সভাপতিত্ব করেন আবু সালেহ মুহাম্মদ হাসিবুল্লাহ 


প্রধান অতিথি ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় শুরা সদস্য হাসিবুল হাসান বলেন , "বর্তমানে দেশের বিভিন্ন ক্যাম্পাসে যে সহিংসতা ও সন্ত্রাসী কার্যক্রম চলছে, তা সাধারণ শিক্ষার্থীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে। আমি আমার ক্যাম্পাসসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। শিক্ষা প্রতিষ্ঠানে এমন একটি পরিবেশ থাকা উচিত, যেখানে শিক্ষার্থীরা নিশ্চিন্তে পড়াশোনা করতে পারে কিন্তু বাস্তবে আমরা তা দেখতে পাচ্ছি না।


অস্ত্র নিয়ে দৌড়াদৌড়ি বা ক্ষমতার প্রদর্শন কখনোই একটি সুষ্টু শিক্ষার পরিবেশ তৈরি করতে পারে না। 


হাসিবুল বলেন, আমি আমার ক্যাম্পাসের সকল ছাত্রসংগঠনের প্রতি আহ্বান জানাচ্ছি সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে ক্যাম্পাসে আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করবেন না। আসুন, আমরা সবাই মিলে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলি।"


ইসলামী আন্দোলন বাংলাদেশ ববি শাখার সভাপতি আবু সালেহ মুহাম্মদ হাবিবুল্লাহ বলেন, পাঁশ আগস্ট পরবর্তী সময়ে ক্যাম্পাসগুলো শান্তিপূর্ণভাবে চলছিলো কিন্তু চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষের ফলে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে যা সারাদেশে ছড়িয়ে পড়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ আরও কয়েক জায়গায় সংঘর্ষ হয়েছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমার সবাই শিক্ষার্থী আমাদের সবার উচিত শিক্ষার্থীস্বরূপ আচরন করা আমরা দেশের ভবিষ্যৎ। এখান থেকে আমরা ছাত্রদল ও ছাত্রশিবির উভয়কেই সহনশীল হওয়ার আহবান জানাচ্ছি। 

 

প্রশিক্ষণ সম্পাদক কাউসার আহমেদের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, সহ-সভাপতি মুহাম্মাদ মাসুম বিল্লাহ ও মুহাম্মাদ নুরুল আমিন।



Tag
আরও খবর