বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু সরুলিয়া ইউনিয়নবাসীর খাদেম হিসেবে থাকতে চাই ইউপি চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মুজিবর রহমান ‎ ঝিনাইগাতীতে কারিতাস সীডস কর্মসূচির উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত নোয়াখালীতে যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা পবিপ্রবিতে শিক্ষার্থীদের উদ্যোগে জমকালো আয়োজনে বিশ্ব ভেটেরিনারি দিবস ২০২৬ উদযাপন নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেপ্তার ৩ শিশুকে হামের টিকা দেওয়ার অপরাধে সেই পরিবহন শ্রমিক বরখাস্ত ২৬ শিক্ষাবর্ষের ১ম অভিভাবক সমাবেশের আয়োজন করলো শান্তিগঞ্জের ইক্বরা আইডিয়াল দাখিল মাদ্রাসা আশাশুনিতে রাতের আঁধারে ধানের জমিতে লোনাপানি তোলার অভিযোগ বগুড়া সিটির প্রশাসক হিসেবে খায়রুল বাশারকে চায় বগুড়াবাসী বাগআঁচড়ায় ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষায়:ঘটনায় জড়িত ৬ শিক্ষককে দ্বায়িত্ব থেকে অব্যাহতি লাখাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ এর উদ্বোধন ও আলোচনা সভা। কুলিয়ারচরে "নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬" কর্মসূচি বাস্তবায়ন সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত উলিপুর মহিলা ডিগ্রি কলেজে উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত জুডোতে যশোরের বাজিমাত: রূপা ও ব্রোঞ্জ জিতে ইলা-রিনার বাজিমাত গোয়ালন্দে পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে অভিযান, ভেকু বিকল গোয়ালন্দে অভিভাবক বিশ্রামাগার ও হেল্প ডেস্ক পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক লালপুরে ভয়াবহ লোডশেডিংয়ে বিপাকে পরীক্ষার্থীরা বানিয়াচংয়ে বিদ্যুতের লুকোচুরিতে কদর বাড়ছে হাতে তৈরী পাখার শিক্ষাঙ্গনে সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে ববি ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন

বাগআঁচড়ায় ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষায়:ঘটনায় জড়িত ৬ শিক্ষককে দ্বায়িত্ব থেকে অব্যাহতি

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া সম্মিলিত গার্লস স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ১২ জন পরীক্ষার্থীকে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার ঘটনায় কেন্দ্র সচিব সহকারী প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন ও হল সুপার সহকারী শিক্ষক ফারুক হোসেন সহ ৬ শিক্ষককে দ্বায়িত্ব থেকে অব্যাহতিসহ বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করা হয়েছে। রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর এর পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ডক্টর আব্দুল মতিন।এর আগে শনিবার এক চিঠির মাধ্যমে তিনি এ নির্দেশ দেন। অব্যাহতি পাওয়া অনান্য শিক্ষকগণ হলেন, পরীক্ষা কমিটির সদস্য ঝিকরগাছা উপজেলার কুলবাড়িয়া বি. কে. এস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরশাদ আলী, এন, ইউ,আর, এস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার,হরিদ্রাপেতা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহিদুল ইসলাম ও শার্শার বামুনিয়া সোনাতনকাটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাজহারুল ইসলাম। চিঠিসুত্রে জানাগেছে, চলমান ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বাগআঁচড়া সম্মিলিত গার্লস স্কুল এন্ড কলেজ (কেন্দ্র কোড-৫৩১) গত বৃহস্পতিবার অনুষ্ঠিত বাংলা ২য় পত্র পরীক্ষায় ১২ জন নিয়মিত পরীক্ষার্থীদেরকে অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়। এতে শিক্ষার্থীর ফলাফলের উপরও প্রভাব পড়ার সম্ভাবনা দেখা দেয় ।এ অনাদিত পরিস্থিতির দায় কেন্দ্র সচিব, পরীক্ষা কমিটি এবং কক্ষ প্রত্যাবেক্ষকের কেউই এড়াতে পারেন না। তাই এসএসসি পরীক্ষা ২০২৬-এর সকল কার্যক্রম থেকে কেন্দ্র সচিব, পরীক্ষা কমিটি ও কক্ষ প্রত্যাবেক্ষকের দ্বায়িত্ব থেকে উল্লেখিত ৬ জনকে অব্যাহতি প্রদান করা হলো। পরবর্তী পরীক্ষা পরিচালনার জন্য সহকারী প্রধান শিক্ষক/জ্যেষ্ঠ কোন শিক্ষক/কর্মকর্তাকে দায়িত্ব প্রদান ও দোষীদের বিরুদ্ধে বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হলো। এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর এর পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড.আব্দুল মতিন জানান, যারা পরীক্ষা সংক্রান্ত বিষয়ে অনিয়মের সাথে যুক্ত থাকবে তাদের বিরুদ্ধে আমরা রীতিমতো স্বচ্চার।আমরা আগেই নোটিশ করেছি কোন পরীক্ষার্থী কোন সিলেবাসের পরীক্ষা দিবে তার পর তারা দ্বায়িত্বে থেকে অনিয়ম করেছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যাবস্থা নিতে ডিজি মহাদয়কে অনুরোধ করাসহ চিঠি পাঠানো হয়েছে।
আরও খবর