শ্রীমঙ্গলে কাজী সমিতির কমিটি পুনর্গঠন, নাছির উদ্দিন সভাপতি ও শিহাব উদ্দিন সেক্রেটারি মনোনীত রায়পুরে মন্দির নির্মাণ নিয়ে হিন্দু ২ পক্ষের সংঘর্ষ ও মারামারি, আহত ২ দিনাজপুরে প্রকাশ্য দিবালোকে রংমিস্ত্রিকে অপহরণ ও নির্যাতন, চাঁদা দাবির অভিযোগ বিসিবি পরিচালক ও এজ গ্রুপ কমিটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় শ্রীমঙ্গলে আনন্দ মিছিল নোয়াখালী জেলার এসপি বদলি মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, রকমগঞ্জে লাশ নিয়ে বিক্ষোভ শ্রীবরদীতে কারিতাসের আয়োজনে পরিবেশ উন্নয়ন, সংরক্ষণ ও বৃক্ষরোপণ স্ট্যান্ডিং কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত এআই ভিডিও বানিয়ে অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, মানববন্ধনে ফাঁসির দাবি নোয়াখালীতে মাদকের বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা সাড়ে ৮ বছরের প্রতীক্ষার অবসান: জাবিপ্রবির জন্য ১৫৭৩ কোটি টাকার বাজেট প্রস্তাব অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টাসহ অপপ্রচার করায় এমপি কন্যা বিনতীর খোলা চিঠি আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীকে বিমোহিত করে টাকা লোপাট "সরকারের অগ্রাধিকার প্রকল্প খাল খনন কর্মসূচী বাস্তবায়নের সজাগ থাকতে হবে " লাখাইয়ে মতবিনিময় সভায় জেলা প্রশাসক ডক্টর জিএম সরফরাজ। লাখাইয়ে গ্রাম আদালত ও বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রিন্সিপাল কাজী ফারুকী ইনস্টিটিউটে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎সুন্দরবনে কোস্ট গার্ড স্টেশনে দুর্বৃত্তদের পরিকল্পিত হামলা: বনদস্যু দমনে অস্থিরতা তৈরির অপচেষ্টা পীরগাছায় মসজিদভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের ৪ দিনব্যাপী উন্নত প্রশিক্ষণ সম্পন্ন শ্যামনগরের গাবুরাতে দুর্যোগে আগাম সতর্কতা ও উদ্ধার অভিযানের সরঞ্জামাদি বিতরণ প্রকাশ্য দিবালোকে বাংলা টিভির বেনাপোল প্রতিনিধিকে হত্যাচেষ্টা, সাংবাদিকদের তীব্র ক্ষোভ নতুন পে-স্কেলে থাকছে না আলাদা বরাদ্দ

বেগমগঞ্জ সাব রেজিষ্ট্রি অফিসে চুরির হিড়িক

বেগমগঞ্জ সাব রেজিষ্ট্রি অফিসে চুরির হিড়িক

নোয়াখালীর বেগমগঞ্জ সাব রেজিষ্ট্রি অফিসে চুরির হিড়িক

রিপন মজুমদার জেলা প্রতিনিধি নোয়াখালী:

নোয়াখালীর বেগমগঞ্জ সাব রেজিষ্ট্রি অফিসে চুরির হিড়িক পড়ায় রেজিষ্ট্রি কাজ ব্যহত হওয়ার পাশাপাশি রাজস্ব আহরনে দারুন ভাবে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। এর মধ্যে গত দুই মাসে এই অফিসেই ৭ বার চুরির ঘটনা ঘটে।

বেগমগঞ্জ সাব রেজিষ্ট্রি অফিসে লেখক ও ভেন্ডারদের দলিল লেখা পড়া করার ১৬টি ঘর রয়েছে। এখানে রেজিষ্ট্রির দিন ছাড়াও প্রতিনিয়ত দলিল লেখকরা তাদের বসার ঘরে নগদ টাকা, স্ট্যাম্প ও ল্যাপটপ দিয়ে দলিল সম্পাদনের জন্য কাজ শেষে ঘর গুলোতে স্টীলের আলমারি ও লেখকের বসার টেবিলে ড্রয়ার গুলোতে গচ্ছিত রেখে চলে যায়। এরই মধ্যে মুহাম্মদ বাহার উদ্দিন, রাসেল ও হেদায়েত উল্যা মিয়ার ঘরে গত দুই মাসে ৭ বার চুরি হয়েছে। এতে ৩০ হাজার টাকার স্ট্যাম্প ও নগদ ২০ হাজার টাকা এবং জমির ক্রেতা-বিক্রেতাদের অনেক কাগজপত্র চুরি হয়েছে। এতে লেখক, ভেন্ডার, জমি ক্রেতা-বিক্রেতারা দারুন ভাবে চিন্তিত হয়ে পড়ছে।

প্রবীন দলিল লেখক হেদায়েত উল্যা মিয়া বলেন, শনিবার রাতের যে কোন সময় তার বৈঠক খানায় প্রয়াত সাবেক সভাপতি সামছুদ্দিন সোহলের ফাইল কেবিনেট ও তার নিজের ড্রয়ার ভেঙ্গে চোরেরা ২০ হাজার টাকার স্ট্যাম্প ও ৪ হাজার টাকা নিয়ে যায়। এঘটনায় তিনি বেগমগঞ্জ মডেল থানায় রবিবার একটি জিডি দায়ের করেছে। পুলিশ ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ করে।

বর্তমান আহ্বায়ক কমিটির কোষাধক্ষ্য মুহাম্মদ বাহার উদ্দিন বলেন, গত ১ মাসে তার ঘরে ৪/৫ বার চুরির ঘটনা ঘটেছে। এতে নগদ টাকা সহ বহু গুরুত্বপূর্ন কাগজপত্র চোরের দল নিয়ে গেছে। ঘটনার পর কি করা যায় এই বিষয়ে সভা ডেকে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরেক ভুক্তভোগী মোঃ রাসেল জানান, তার ঘরে চোরের দল গত ৩ মাসে ২টি ল্যাপটপ ও নগদ টাকা এবং স্ট্যাম্প সহ বহু কাগজপত্র নিয়ে গেছে। এখন ঘরে গুরুত্বপূর্ন কিছু রাখা হয়না। শনিবারের ঘটনায় পুলিশ রেজিষ্ট্রি অফিস এলাকায় এসেছে দেখলাম। লেখকদের মাঝে একটু সাহস বেড়েছে।

এব্যাপারে বেগমগঞ্জ রেজিষ্ট্রি অফিসে কর্মরত দলিল লেখক ও ভেন্ডার এবং অফিসের ভিতরের স্ট্যাফ-নকল নবিশগণ সরকারি রাজস্ব আদায়কারী প্রতিষ্ঠানের নিরাপত্তার জন্য জেলা রেজিষ্ট্রার সহ আইন প্রয়োগকারী সংস্থার উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছে।

আরও খবর




deshchitro-6a2ae7f7eae5b-110626105311.webp
নোয়াখালী জেলার এসপি বদলি

৮ ঘন্টা ৪৭ মিনিট আগে