মে মাসে সড়কে প্রাণ গেছে ৬২২ জনের ভয়ের রাষ্ট্রে আমরা: জনগণের নিরাপত্তা কোথায় মাভাবিপ্রবিতে ‘টেক্সটাইল ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কৃত্রিম বুদ্ধিমত্তা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎ কালিগঞ্জে শিশু নির্যাতনচেষ্টার মামলায় যুবক আটক সেনবাগে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত লোহাগাড়ায় থামছে না পাহাড় ও মাটি কাটা: প্রকৃতির বিরুদ্ধে এক নীরব যুদ্ধ লালপুরে ভুটভুটির ধাক্কায় অটো ভ্যান চালকের মৃত্যু রামিসা ধর্ষণ মামলার রায় হতে পারে অনুকরণীয় শিক্ষক মিলনায়তনে অধ্যক্ষ-সহাকরী অধ্যাপকের মারামারি, ভিডিও ভাইরাল কাঁচামাটিয়া নদী রক্ষায় সরকারের পাশাপাশি জনগণেরও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন - এমপি মাজেদ প্রধানমন্ত্রী নিরলসভাবে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন : এমপি সুলতান মাহমুদ বাবু ক্ষেতলালে জমে উঠেছে দুইশো বছরের পুরনো ঘুড়ির মেলা; চলবে দুইটি ব্যাপী ‎সুন্দরবনের নিরাপত্তা ও মোংলা বন্দর সুরক্ষায় কোস্ট গার্ডের কঠোর অবস্থান: জয়মনির ঘোল হামলায় তোলপাড় ‎ আশাশুনিতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত ইরানে যুক্তরাষ্ট্রের হামলা বন্ধে ‘হতবাক’ নেতানিয়াহু সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য এবারের বাজেট করা হয়েছে --পুতুল মধুপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও ইনোভেশন আইডিয়া দিনব্যাপী প্রদর্শনী অনুষ্ঠিত বামনডাঙ্গায় বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে ‘বামনডাঙ্গা যুব সমাজ উন্নয়ন প্লাটফর্ম’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও গভীর হবে, অচিরেই খুলছে ট্যুরিস্ট ভিসা: নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

বকশীগঞ্জের দিগলাকোনায় কারিতাস ময়মনসিংহ অঞ্চলের আলোক কোরে-২ প্রকল্পের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

“প্রকৃতি থেকে অনুপ্রেরণায়, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার দিগলাকোনা মিশন স্কুলে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ জুন) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন। তিনি তাঁর বক্তব্যে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন। এর আগে তিনি পরিবেশ দিবস উপলক্ষে গাছের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আমিনুল ইসলাম। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বকশীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান রনি, কারিতাসের আলোক কোরে-২ প্রকল্পের মাঠ কর্মকর্তা অতুল ম্রং, সহ-মাঠ কর্মকর্তা রুমেল মৃ, দিগলাকোনা মিশনের ব্রাদার ইশতেয়ার মৃ এবং এল.এম.সি শ্রীবরদী উপজেলার সভাপতি ব্রতিন কুমার ম্রং। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুরের বকশীগঞ্জ আলোক কোরে-২ প্রকল্পের এল.এম.সি সভাপতি অনন্ত ম্রং। তিনি পরিবেশ রক্ষায় স্থানীয় জনগণের অংশগ্রহণ বৃদ্ধি এবং সামাজিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি সম্প্রসারণের আহ্বান জানান। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। স্যাকিউরস ক্যাথলিক কারিতাস ফ্রান্সের সহযোগিতায় ও আলোক কোরে-২ প্রকল্প, কারিতাস ময়মনসিংহ অঞ্চল; এল.এম.সি কমিটি এবং টিডব্লিউএ, বকশীগঞ্জ উপজেলা শাখার বাস্তবায়নে এ কর্মসূচি উদযাপন করা হয়। অনুষ্ঠানের অংশ হিসেবে ৩০০ জন উপকারভোগীর মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের ১১৫০টি চারা বিতরণ করা হয়। বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগানো ও গাছের পরিচর্যায় এগিয়ে আসতে হবে।

Tag
আরও খবর