টাঙ্গাইলের মধুপুরে গারো আদিবাসী শিক্ষার্থীদের মাজে প্রযুক্তি জ্ঞান ও সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতন করে তুলতে এআই ও সাইবার সিকিউরিটি সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৫ জুন) সকালে উপজেলা পরিষদ হলরুমে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে এবং উপজেলা কার্যালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর মধুপুরের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
এসময়ে আইসিটি অফিসার আব্রারুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুবায়ের হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন, মধুপুর থানার তদন্ত অফিসার আনোয়ার হোসেন, মধুপুর উপজেলা বিএনপি সভাপতি জাকির হোসেন সরকার, পরিচলক অপারেশন দুই জাতীয় সাইবার সিকিউরিটি এজেন্সি মো: হোসেন বিন আমিন, মধুপুর উপজেলা সিনিয়র সহসভাপতি এম রতন হায়দার , পৌর বিএনপি সাধারণ সম্পাদক আ: মোতালেব হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আতিয়ার রহমান, উপজেলা প্রকল্প ব্যবস্তবায় কর্মকর্তা রাজিব আল রানা, সাবেক উপজেলা বিএনপি সহসভাপতি জায়নাল আবেদীন বাবলু, আদিবাসী সভাপতি ইউজিন নকরেক, উপজেলা বিএনপি সদ্যস সচিব শাহাদত হোসেন ফকির, প্রমূখ।
প্রশিক্ষণে শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, অনলাইন নিরাপত্তা, ব্যক্তিগত তথ্য সুরক্ষা এবং সাইবার অপরাধ থেকে নিরাপদ থাকার বিভিন্ন কৌশল সম্পর্কে ধারণা দেওয়া হয়। বর্তমান ডিজিটাল যুগে শিক্ষার্থীদের প্রযুক্তি বিষয়ে দক্ষ ও সচেতন করে তুলতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করে উপজেলা একাডেমিক সুপারভাইজার মহিউদ্দিন। এসময়ে উপস্থিত ছিলেন সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, ক্ষুদ্র-নৃগোষ্ঠীর শিক্ষার্থী ও সুধিবৃন্দ উপস্থিত ছিলেন।
১ ঘন্টা ৩০ মিনিট আগে
১ ঘন্টা ৩৯ মিনিট আগে
২ ঘন্টা ১২ মিনিট আগে
২ ঘন্টা ২১ মিনিট আগে
২ ঘন্টা ৩৩ মিনিট আগে
২ ঘন্টা ৩৯ মিনিট আগে
৫ ঘন্টা ৩০ মিনিট আগে