হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা শ্রীমঙ্গলে সাইটুলা মাদ্রাসা ভবণ নির্মাণ কাজের উদ্বোধন লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ

জয়পুরহাটের ক্ষেতলালে ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত-৫

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মালিপাড়া এলাকায় ট্রাক ও সিএনজি গাড়ির মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে। 

সোমবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে ক্ষেতলাল পৌর সদরের মালিপাড়া মোড়ে এ দূর্ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, জয়পুরহাট থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি সিএনজি ও জয়পুরহাট গামী একটি ট্রাক মালিপাড়া মোড়ে এসে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটলে সিএনজিতে থাকা ড্রাইভার ও ৫ যাত্রীর মধ্যে ঘটনাস্থলেই ড্রাইভার সহ ২ জন নিহত হয়। 

সিএনজিতে থাকা বাঁকি ৪ জনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় স্থানীয়রা তাদের উদ্ধার করে ২ জন কে জয়পুরহাট সদর হাসপাতালে ও ২ জন কে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে ওই ৪ জনের মধ্যে আরো ৩ জনসহ মোট পাঁচজন নিহত হয়।

নিহতরা হলেন, ক্ষেতলাল উপজেলার ইটাখোলা বাজার এলাকার রবিয়ার ছেলে সিএনজি ড্রাইভার আমজাদ হোসেন (৫০), রইচ উদ্দীন বুলবুলের স্ত্রী শাহানাজ (৪২), শাখারুন্জ  চৌধুরী পাড়া গ্রামের রফিকুলের ছেলে নাফিস (২১), নসিরপুর পূর্ব পাড়া গ্রামের ইমাম ধামুরহাটের সিরাজুল ইসলাম (৬০) ও জয়পুরহাট বুলুপাড়া গ্রামের ফেরদৌস এর স্ত্রী ক্ষেতলাল বিআরডিবির ফিল্ড অফিসার শাহিনুর (৩৮)।

এ ব্যাপারে ক্ষেতলাল থানার ওসি রাজিবুল ইসলাম জানান, মালিপাড়া এলাকায় ট্রাক সিএনজি মুখোমুখি সংঘর্ষ হলে সিএনজিতে থাকা ৬ জনার মধ্যে ঘটনাস্থলেই ২ জন নিহত হয় এবং বাঁকি চারজনকে হাসপাতালে ভর্তি করালে আরো তিন জনসহ মোট ৫ জন নিহত হয়। এ ঘটনায় ট্রাক ড্রাইভার পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

এ রিপোর্ট লেখা পর্যন্ত ৬ যাত্রীর মধ্যে ক্ষেতলাল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা জাহান নাসরিন জীবিত অবস্থায় রয়েছেন।

আরও খবর